Current Bangladesh Time
Friday June ২৬, ২০২৬ ৪:৫৬ AM
Barisal News
Latest News
Home » উজিরপুর » বরিশাল » উজিরপুরে বিদ্যুৎস্পৃষ্টে কৃষক ও পানিতে ডুবে শিশুর মৃত্যু
১৬ February ২০২৬ Monday ১০:২২:২৭ PM
Print this E-mail this

উজিরপুরে বিদ্যুৎস্পৃষ্টে কৃষক ও পানিতে ডুবে শিশুর মৃত্যু


নিজস্ব প্রতিনিধি:

বরিশাল সংবাদ মানচিত্র

বরিশালের উজিরপুরে ইঁদুর মারা বৈদ্যুতিক ফাঁদে কৃষক ও পানিতে ডুবে শিশুর মৃত্যু হয়েছে। সোমবার উপজেলার পশ্চিম কেশব কাঠি ও হস্তিশুন্ড গ্রামে পৃথক দুই ঘটনা ঘটে।  

মৃতরা হলেন- পশ্চিম কেশককাঠি গ্রামের বাসিন্দা প্রয়াত মনোরঞ্জন ডাকুয়ার ছেলে কৃষক সত্যরঞ্জন ডাকুয়া (৫৫) ও হস্তিশুন্ড গ্রামের বাসিন্দা রফিক ফরাজীর কন্যা রিয়ামনি (৪)।  
উজিরপুর মডেল থানার ওসি মুহা. রকিবুল ইসলাম জানান, ক্ষেতের ফসল ইদুর নষ্ট করে। ফসল রক্ষায় ক্ষেতে বৈদ্যুতিক ফাঁদ পাতে কৃষক সত্যরঞ্জন ডাকুয়া। বিকেল সাড়ে তিনটার দিকে ফাঁদের বিদ্যুত সংযোগ বিচ্ছিন্ন না করে ক্ষেতে যায়। এ সময় বিদ্যুৎস্পৃষ্টে সত্যরঞ্জন ডাকুয়ার মৃত্যু হয়েছে। এ ঘটনায় একটি অপমৃত্যুর মামলা হবে।  
অপরদিকে, দুপুরে খাবার খেয়ে বাড়ির পুকুরে ঘাটে প্লেট ধুতে যায়। এ সময় পা পিছলে পানিতে পড়ে ডুবে যায়। বিষয়টি কেউ খেয়াল না করায় পানিতে ডুবে শিশুর মৃত্যু হয়েছে। তাকে না পেয়ে খুজে পুকুর থেকে শিশুর লাশ উদ্ধার করা হয়েছে।

সম্পাদনা: আমাদের বরিশাল ডেস্ক

শেয়ার করতে ক্লিক করুন:

আমাদের বরিশাল ডটকম -এ প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
(মন্তব্যে প্রকাশিত মত মন্তব্যকারীর একান্তই নিজস্ব। amaderbarisal.com-এর সম্পাদকীয় অবস্থানের সঙ্গে এসব অভিমতের মিল আছেই এমন হবার কোনো কারণ নেই। মন্তব্যকারীর বক্তব্যের বিষয়বস্তু বা এর যথার্থতা নিয়ে amaderbarisal.com কর্তৃপক্ষ আইনগত বা অন্য কোনো ধরনের কোনো দায় নেবে না।)
নকল আর হচ্ছে না, এখন লক্ষ্য শিক্ষার মানোন্নয়ন: বরিশালে শিক্ষামন্ত্রী
বরিশালের এমপিরা চার দাবিতে একাট্টা
বরিশালের উন্নয়নে বাজেট বরাদ্দ নেই, সংসদে এমপি’র ক্ষোভ
বরিশালের মহাফেজখানায় ঘুসের কারবার
আ.লীগের প্রতিষ্ঠাবার্ষিকী ঘিরে বরিশালে আইনশৃঙ্খলা বাহিনীর মহড়া
Recent: Mayor Hiron Barisal
Recent: Barisal B M College
Recent: Tender Terror
Kuakata News

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
আমাদের বরিশাল ২০০৬-২০২০

প্রকাশক ও নির্বাহী সম্পাদক: মোয়াজ্জেম হোসেন চুন্নু, সম্পাদক: রাহাত খান
৪৬১ আগরপুর রোড (নীচ তলা), বরিশাল-৮২০০।
ফোন : ০৪৩১-৬৪৫৪৪, ই-মেইল: hello@amaderbarisal.com