পটুয়াখালীর বাউফল উপজেলায় শ্রী শ্রী শীতলা-কালীমাতা মন্দিরের কালী প্রতিমা ভাঙচুরের ঘটনা ঘটেছে। শনিবার (২৮ ফেব্রæয়ারি) রাত সাড়ে ৯টার দিকে উপজেলার সদর ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ডের ভ‚বনসাহার কাচারি এলাকায় এ ঘটনা ঘটে। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছেন। সরজমিনে দেখা গেছে, বগা-বাউফল সড়কের ভুবনসাহা কাচারি এলাকায় পাঁচ শতাংশ জমির ওপর ১০ফুট দৈর্ঘ ও ৬ ফুট প্রস্তরের টিনশেটের তৈরী দুই কক্ষের শ্রী শ্রী শীতলা-কালীমাতা মন্দির রয়েছে। মন্দিরের পশ্চিম পাশের কক্ষে কালিমাতা প্রতিমা ও পূর্বপাশের কক্ষে শীতলা মাতা প্রতিমা। কালী প্রতিমার মাথা ভাঙা অবস্থায় আছে। স্থানীয় চায়ের দোকানি সবুজ শরীফ বলেন, তিনি রাত সারে ৯টার দিকে পানির জন্য মন্দিরের কাছে পুকুরে যায়। এ সময় টর্চের আলোতে তিনি কালী প্রতিমার ভাঙা মাধা মন্দিরের সামনে পরে থাকতে দেখে মন্দির কমিটির সভাপতি অনিল চন্দ্রকে জানান। সভাপতি অনিল চন্দ্র গনপতি বলেন, ঘটনা জেনে তিনি রাতেই মন্দিরে এসে পুলিশকে বিষয়টি অবহিত করেন। পুলিশ ঘটনাস্থলে উপস্থিত হয়ে এ বিষয়ে তদন্ত করে জড়িতদের দৃষ্টান্ত মুলক শাস্তি দিবেন বলেন আশ^স্ত করেছেন। স্থানীয়দের দাবি, শতবর্ষী এই মন্দিরটি ঘিরে এলাকায় দীর্ঘদিন ধরে হিন্দু-মুসলিম সম্প্রদায়ের মধ্যে সৌহার্দ্যপূর্ণ সম্পর্ক বিরাজ করছে। কোনো ধরনের সাম্প্রদায়িক উত্তেজনার ঘটনা আগে ঘটেনি। তাদের ধারণা, বহিরাগত কিছু দুর্বৃত্ত পরিকল্পিতভাবে এ ঘটনা ঘটিয়ে এলাকায় অস্থিতিশীল পরিস্থিতি তৈরির চেষ্টা করছেন। এ বিষয়ে বাউফল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ ছিদ্দিকুর রহমান বলেন, “ঘটনার খবর পেয়ে আমরা তাৎক্ষণিকভাবে ঘটনাস্থল পরিদর্শন করেছি। একটি কালীমূর্তি ভাঙচুর করা হয়েছে। এ ঘটনায় সভাপতি অনিল চন্দ্র গনপতি বাদী হয়ে রাতেই অজ্ঞাতনামা ব্যক্তিদের বিরুদ্ধে মামলা করেছেন।
আমাদের বরিশাল ডটকম -এ প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
(মন্তব্যে প্রকাশিত মত মন্তব্যকারীর একান্তই নিজস্ব। amaderbarisal.com-এর সম্পাদকীয় অবস্থানের সঙ্গে এসব অভিমতের মিল আছেই এমন হবার কোনো কারণ নেই। মন্তব্যকারীর বক্তব্যের বিষয়বস্তু বা এর যথার্থতা নিয়ে amaderbarisal.com কর্তৃপক্ষ আইনগত বা অন্য কোনো ধরনের কোনো দায় নেবে না।)