আজ রবিবার আগুনঝরা মার্চের প্রথম দিন। বাঙালি জাতির স্বাধীনতা সংগ্রামের ঘটনাপ্রবাহে মার্চ মাস অত্যন্ত গুরুত্বপূর্ণ। ১৯৭১ সালের এ মাসেই বাংলাদেশের স্বাধীনতার ঘোষণা দেওয়া হয়। এ মাসেই জাতি এবার পালন করবে মহান স্বাধীনতার ৫৫ বছর।
এ উপলক্ষে মার্চের প্রথম দিন থেকেই শুরু হচ্ছে সভা-সমাবেশ ও সাংস্কৃতিক অনুষ্ঠান। মাসজুড়ে নানা আয়োজনে মুখরিত থাকবে পুরো দেশ।
২৫ মার্চের বর্বর কালোরাতে পাকিস্তানিরা বাঙালির কণ্ঠ চিরতরে স্তব্ধ করে দিতে ‘অপারেশন সার্চলাইট’ নামে বাঙালি নিধনে গণহত্যা শুরু করে। ঢাকার রাস্তায় বেরিয়ে এসে পাকিস্তানি সেনারা নির্বিচারে হাজার হাজার মানুষকে হত্যা করে।
ঢাকা বিশ্ববিদ্যালয়সহ বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানে হামলা চালিয়ে ছাত্র-শিক্ষকদের নির্বিচারে হত্যা করা হয়।
এর পরের ঘটনাপ্রবাহ প্রতিরোধের ইতিহাস। দেশের ঘরে ঘরে প্রতিরোধের দুর্গ গড়ে তোলা হয়। আবালবৃদ্ধবনিতা যোগ দেন মহান মুক্তিযুদ্ধে।৯ মাস রক্তক্ষয়ী সশস্ত্র যুদ্ধের পর ১৬ ডিসেম্বর বিজয় অর্জনের মধ্য দিয়ে জাতি লাভ করে স্বাধীনতা।
১৯৪৭ সালে ভারত-পাকিস্তান ভাগের পর থেকেই পশ্চিম পাকিস্তানের বঞ্চনার শিকার হয় পূর্ব পাকিস্তানের জনগণ। এই প্রেক্ষাপটেই বায়ান্নর ভাষা আন্দোলন, যুক্তফ্রন্ট নির্বাচন, বাষট্টির শিক্ষা আন্দোলন, ছেষট্টির ছয় দফা আন্দোলন ও উনসত্তরের গণ-অভ্যুত্থান ছিল জাতিসত্তার স্বরূপ অন্বেষার এক একটি মাইলফলক। উনসত্তরের গণ-অভ্যুত্থানের পর দেশ যে স্বাধিকার অর্জনের আন্দোলনের পথে এগোচ্ছিল তা স্পষ্ট হয় এই মার্চেই।
আমাদের বরিশাল ডটকম -এ প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
(মন্তব্যে প্রকাশিত মত মন্তব্যকারীর একান্তই নিজস্ব। amaderbarisal.com-এর সম্পাদকীয় অবস্থানের সঙ্গে এসব অভিমতের মিল আছেই এমন হবার কোনো কারণ নেই। মন্তব্যকারীর বক্তব্যের বিষয়বস্তু বা এর যথার্থতা নিয়ে amaderbarisal.com কর্তৃপক্ষ আইনগত বা অন্য কোনো ধরনের কোনো দায় নেবে না।)
বরিশালসহ বিভিন্ন জেলায় ডেঙ্গুর প্রকোপ, হাসপাতালে ভর্তি ৭৩ জন
হত্যাচেষ্টা মামলায় বরিশাল- ২ আসনের সাবেক এমপি শাহে আলমকে গ্রেফতার দেখানোর নির্দেশ
প্রধানমন্ত্রীর কার্যালয়ে লাল টেলিফোনের তার চুরি, গ্রেপ্তার ২