Current Bangladesh Time
Saturday June ২০, ২০২৬ ১১:৪৪ AM
Barisal News
Latest News
Home » পটুয়াখালী » বাউফল » বাউফলে ৯ বছরের শিশুকে ধর্ষণের অভিযোগ
২ March ২০২৬ Monday ১:৫১:০২ PM
Print this E-mail this

বাউফলে ৯ বছরের শিশুকে ধর্ষণের অভিযোগ


অনলাইন নিউজ ডেস্ক:

পটুয়াখালীর বাউফলে ষাটোর্ধ্ব বৃদ্ধের বিরুদ্ধে দ্বিতীয় শ্রেণির এক ছাত্রীকে (৯) ধর্ষণের অভিযোগ উঠেছে।

রোববার (১ মার্চ) বিকাল ৫টার দিকে উপজেলার নাজিরপুর ইউনিয়নের ধানদী গ্রামে এ ঘটনা ঘটে। অভিযুক্ত বৃদ্ধের নাম লালু শাহ। তিনি নাজিরপুর ইউনিয়নের ধানদী গ্রামের ৬ নম্বর ওয়ার্ডের বাসিন্দা।

স্বজনরা জানায়, ভুক্তভোগী শিশুটি সম্পর্কে অভিযুক্ত লালু শাহের নাতনি। পড়াশোনার জন্য মায়ের সঙ্গে ধানদী গ্রামের নানা বাড়িতেই থাকে।

শিশুর মা জানান, তার মেয়ে বিকালে খেলতে গেলে অভিযুক্ত লালু শাহ ভুল বুঝিয়ে নির্জন বসতঘরে নিয়ে ধর্ষণ করেন। একপর্যায়ে তার মেয়ের চিৎকারে স্থানীয় লোকজন টের পায় ও বিষয়টি জানাজানি হয়। পরে শারীরিক অবস্থার অবনতি হলে তাকে চিকিৎসার জন্য উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়।

বাউফল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের কর্তব্যরত চিকিৎসক ডা. মো. শাহরিয়ার আল কাইয়ুম বলেন, প্রাথমিক পরীক্ষার পর শারীরিক অবস্থা বিবেচনায় ফরেনসিক পরীক্ষার জন্য শিশুটিকে পটুয়াখালী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানোর পরামর্শ দেওয়া হয়েছে।

বাউফল থানার ওসি (তদন্ত) মো. আতিকুল ইসলাম বলেন, খবর পাওয়ার পরপরই আমরা বাউফল স্বাস্থ্য কমপ্লেক্সে গিয়ে ভুক্তভোগীর পরিবারের খোঁজখবর নিয়েছি। ভুক্তভোগী শিশুকে ফরেনসিক পরীক্ষার জন্য পটুয়াখালী পাঠানো হয়েছে। ঘটনার পর থেকে অভিযুক্ত লালু শাহ পলাতক রয়েছে। তাকে গ্রেপ্তারের চেষ্টা চলছে এবং এ বিষয়ে আইনি ব্যবস্থা প্রক্রিয়াধীন।

সম্পাদনা: আমাদের বরিশাল ডেস্ক

শেয়ার করতে ক্লিক করুন:

আমাদের বরিশাল ডটকম -এ প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
(মন্তব্যে প্রকাশিত মত মন্তব্যকারীর একান্তই নিজস্ব। amaderbarisal.com-এর সম্পাদকীয় অবস্থানের সঙ্গে এসব অভিমতের মিল আছেই এমন হবার কোনো কারণ নেই। মন্তব্যকারীর বক্তব্যের বিষয়বস্তু বা এর যথার্থতা নিয়ে amaderbarisal.com কর্তৃপক্ষ আইনগত বা অন্য কোনো ধরনের কোনো দায় নেবে না।)
আ.লীগের ৭৭তম প্রতিষ্ঠাবার্ষিকী ঘিরে বরিশালে চিরুনি অভিযান, ১৯ নেতাকর্মী গ্রেপ্তার
জিয়াউর রহমানের খনন করা সেই স্বনির্ভর খাল পুন:খননে ‘অনিয়ম’
লোডশেডিংয়ের কবলে বরিশালের শেবাচিম হাসপাতাল, অন্ধকারে আইসিইউ ওয়ার্ড
বরিশালে বেড়েছে লোডশেডিং, তীব্র গরমে জনজীবনে চরম দুর্ভোগ
বরিশালজুড়ে হাম পরিস্থিতির মধ্যেই চোখ রাঙাচ্ছে ডেঙ্গু
Recent: Mayor Hiron Barisal
Recent: Barisal B M College
Recent: Tender Terror
Kuakata News

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
আমাদের বরিশাল ২০০৬-২০২০

প্রকাশক ও নির্বাহী সম্পাদক: মোয়াজ্জেম হোসেন চুন্নু, সম্পাদক: রাহাত খান
৪৬১ আগরপুর রোড (নীচ তলা), বরিশাল-৮২০০।
ফোন : ০৪৩১-৬৪৫৪৪, ই-মেইল: hello@amaderbarisal.com