Current Bangladesh Time
Friday August ২৮, ২০২৬ ৩:২৮ AM
Barisal News
Latest News
Home » পটুয়াখালী » রাঙ্গাবালী » রাঙ্গাবালীতে বৈদ্যুতিক আগুন: পুড়ছে দুটি বসতঘর, নিঃস্ব পরিবার
২ March ২০২৬ Monday ৯:৪১:৩৯ PM
Print this E-mail this

রাঙ্গাবালীতে বৈদ্যুতিক আগুন: পুড়ছে দুটি বসতঘর, নিঃস্ব পরিবার


মোঃ ফিরোজ ফরাজী , রাঙ্গাবালী (পটুয়াখালী) প্রতিনিধি 

‎পটুয়াখালীর রাঙ্গাবালী উপজেলায় বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে সৃষ্ট আগুনে দুটি বসতঘর সম্পূর্ণ পুড়ে ছাই হয়ে গেছে। সোমবার (২ মার্চ) সকাল আনুমানিক ১১টার দিকে উপজেলার সদর ইউনিয়নের সামুদাফৎ এলাকায় এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। এতে ক্ষতিগ্রস্ত দুই পরিবারের প্রায় ৮ থেকে ১০ লাখ টাকার সম্পদ নষ্ট হয়েছে বলে জানা গেছে।

‎স্থানীয় সূত্রে জানা যায়, সামুদাফৎ গ্রামের বাসিন্দা হাসেম হাওলাদারের মেয়ে আলেয়া বেগমের ঘরে হঠাৎ বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে আগুনের সূত্রপাত হয়। মুহূর্তের মধ্যে আগুন পাশে থাকা তার ভাই আলি আশরাফের বসতঘরেও ছড়িয়ে পড়ে। এলাকাবাসী ছুটে এসে আগুন নিয়ন্ত্রণের চেষ্টা চালালেও ততক্ষণে দুটি ঘরই পুড়ে ছাই হয়ে যায়।

‎ক্ষতিগ্রস্ত আলেয়া বেগম জানান, প্রতিদিনের মতো তিনি সকালে ছাগলকে ঘাস খাওয়াতে বাড়ির বাইরে যান এবং পাশের ডালক্ষেতে আগাছা পরিষ্কার করছিলেন। এ সময় বাড়িতে সবকিছু স্বাভাবিক ছিল। হঠাৎ আগুন লাগার খবর পেয়ে ছুটে এসে দেখেন, আগুনে ঘরের সবকিছু পুড়ে গেছে। তার ভাষ্য, “সব মিলিয়ে আমাদের প্রায় ১৮ থেকে ২০ লাখ টাকার সম্পদ আগুনে পুড়ে শেষ হয়ে গেছে।”

‎অপর ক্ষতিগ্রস্ত আশরাফুল ইসলাম জানান, তিনি ঘর তালাবদ্ধ করে দোকানে গিয়েছিলেন। কিছুক্ষণ পর ছেলে এসে আগুন লাগার খবর দিলে দ্রুত বাড়িতে ফিরে আসেন। এসে দেখেন, চারদিকে লোকজনের ভিড় আর পুড়ে যাওয়া ঘরের ধ্বংসস্তূপ। আবেগঘন কণ্ঠে তিনি বলেন, “পরনের কাপড় ছাড়া আমাদের আর কিছুই অবশিষ্ট নেই। ঘরের সবকিছু আগুনে পুড়ে ছাই হয়ে গেছে।”

‎এ বিষয়ে রাঙ্গাবালী থানার অফিসার ইনচার্জ (ওসি)  সিরাজুল ইসলাম বলেন, প্রাথমিক ভাবে ধারণা করা হচ্ছে বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকেই আগুনের সূত্রপাত হয়েছে। তবে রাঙাবালীতে ফায়ার সার্ভিসের প্রয়োজন।

‎তিনি আরও দুঃখ প্রকাশ করে জানান, রাঙ্গাবালীতে নিজস্ব ফায়ার সার্ভিস স্টেশন না থাকায় আগুন নিয়ন্ত্রণে আনতে বিলম্ব হয়েছে।

সম্পাদনা: আমাদের বরিশাল ডেস্ক

শেয়ার করতে ক্লিক করুন:

আমাদের বরিশাল ডটকম -এ প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
(মন্তব্যে প্রকাশিত মত মন্তব্যকারীর একান্তই নিজস্ব। amaderbarisal.com-এর সম্পাদকীয় অবস্থানের সঙ্গে এসব অভিমতের মিল আছেই এমন হবার কোনো কারণ নেই। মন্তব্যকারীর বক্তব্যের বিষয়বস্তু বা এর যথার্থতা নিয়ে amaderbarisal.com কর্তৃপক্ষ আইনগত বা অন্য কোনো ধরনের কোনো দায় নেবে না।)
লিজ নেওয়ার পর মামলা দিয়ে দখল: বরিশালে বেহাত সরকারের হাজার কোটি টাকার জমি
১০ ঘণ্টা পর বরিশালে বাস চলাচল স্বাভাবিক, অবরোধে চরম ভোগান্তি
ঢাকা-বরিশাল-ভোলা: দুঃখ ঘুচবে যাতায়াতে, চাকা ঘুরবে অর্থনীতির
বরিশাল-ঢাকা নৌ রুট: লোকসানে চোখে অন্ধকার দেখছেন লঞ্চ মালিকরা
বরিশালে বেহাল স্বাস্থ্যসেবা: নিজেই অসুস্থ ১১৪ বছরের সদর হাসপাতাল
Recent: Mayor Hiron Barisal
Recent: Barisal B M College
Recent: Tender Terror
Kuakata News

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
আমাদের বরিশাল ২০০৬-২০২০

প্রকাশক ও নির্বাহী সম্পাদক: মোয়াজ্জেম হোসেন চুন্নু, সম্পাদক: রাহাত খান
৪৬১ আগরপুর রোড (নীচ তলা), বরিশাল-৮২০০।
ফোন : ০৪৩১-৬৪৫৪৪, ই-মেইল: hello@amaderbarisal.com