Home » পটুয়াখালী » বাউফল » বাউফলে অগ্নিকান্ডে তিন দরিদ্র পরিবারের বসতঘর পুড়ে ছাই
৭ March ২০২৬ Saturday ৩:৫৭:২৩ PM
বাউফলে অগ্নিকান্ডে তিন দরিদ্র পরিবারের বসতঘর পুড়ে ছাই
বাউফল (পটুয়াখালী) সংবাদদাতা:
পটুয়াখালীর বাউফল উপজেলায় ভয়াবহ অগ্নিকাÐে হতদরিদ্র তিন পরিবারের তিনটি বসতঘর পুড়ে ছাই হয়ে গেছে। শুক্রবার (৬ মার্চ) দিবাগত রাত আনুমানিক ১১টার দিকে উপজেলার সদর ইউনিয়নের কায়না গ্রামের মৃধা বাড়িতে এ অগ্নিকাÐের ঘটনা ঘটে। অগ্নিকাÐে সব হারিয়ে নিঃস্ব হয়ে পড়েছেন কৃষক রুহুল মৃধা, তার চাচাতো ভাই ফরহাদ মৃধা ও দিনমজুর মোতালেব হোসেন পরিবার। আগুনে তাদের বসতঘরসহ ঘরের আসবাবপত্র, কাপড়চোপড়, চাল-ডাল, হাঁস-মুরগী ও নিত্য প্রয়োজনীয় মালামাল পুড়ে যায়। প্রত্যক্ষদর্শী সূত্রে জানা গেছে, প্রথমে একটি ঘরে আগুন লাগলেও মুহূর্তের মধ্যে তা পাশের ঘরগুলোতে ছড়িয়ে পড়ে। আগুনের লেলিহান শিখা দেখে এলাকাবাসী ছুটে এসে আগুন নেভানোর চেষ্টা করেন। তবে ততক্ষণে তিনটি বসতঘরই সম্পূর্ণ পুড়ে যায়। বাউফল ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স স্টেশনের ওয়্যারহাউস ইন্সপেক্টর সাব্বির হোসেন বলেন, খবর পেয়ে ফায়ার সার্ভিসের একটি দল দ্রæত ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনে। তবে এর আগেই তিনটি বসতঘর পুড়ে যায়। দ্রæত ব্যবস্থা নেওয়ায় আগুন আশপাশের অন্যান্য স্থাপনায় ছড়িয়ে পড়া থেকে রক্ষা করা সম্ভব হয়েছে। তিনি আরও জানান, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে মশার কয়েল থেকে আগুনের স‚ত্রপাত। অগ্নিকাÐে প্রায় ৫ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে।
আমাদের বরিশাল ডটকম -এ প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
(মন্তব্যে প্রকাশিত মত মন্তব্যকারীর একান্তই নিজস্ব। amaderbarisal.com-এর সম্পাদকীয় অবস্থানের সঙ্গে এসব অভিমতের মিল আছেই এমন হবার কোনো কারণ নেই। মন্তব্যকারীর বক্তব্যের বিষয়বস্তু বা এর যথার্থতা নিয়ে amaderbarisal.com কর্তৃপক্ষ আইনগত বা অন্য কোনো ধরনের কোনো দায় নেবে না।)