Current Bangladesh Time
Friday July ১৭, ২০২৬ ৯:৩৪ AM
Barisal News
Latest News
Home » বরিশাল » বরিশাল সদর » সরকার নানা ফন্দি আঁটছে সংস্কার বাস্তবায়ন না করার:বরিশালে নাহিদ
৮ March ২০২৬ Sunday ১০:৪৩:০৯ PM
Print this E-mail this

সরকার নানা ফন্দি আঁটছে সংস্কার বাস্তবায়ন না করার:বরিশালে নাহিদ


নগর প্রতিনিধি:

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক নাহিদ ইসলাম বলেছেন, ‘সরকার সংস্কার বাস্তবায়ন না করার নানা ফন্দি আঁটছে। আমরা অপেক্ষায় আছি ১২ মার্চ সংসদ অধিবেশনের জন্য। সংস্কার না হলে নিজেদের অধিকার রক্ষার জন্য আবারও রাস্তায় নামতে হবে। আপনারা প্রস্তুত থাকবেন। আমরা চাঁদাবাজ, ঋণখেলাপি, সংস্কারবিরোধীর শক্তির বিরুদ্ধে আবারও লড়ব।’

আজ রোববার বরিশাল জেলা ও মহানগর এনসিপির ইফতার মাহফিলে তিনি এসব কথা বলেন। 

নাহিদ ইসলাম বলেন, ‘নির্বাচনে ইঞ্জিনিয়ারিং করে আমাদের নাসীরুদ্দীন পাটওয়ারী ও সারজিস আলমকে হারিয়ে দেওয়া হয়েছে। আমরা রাষ্ট্রীয় স্থিতিশীলতার স্বার্থে এই ফলাফল নিয়ে শপথ নিয়েছি। যারা সরকার গঠন করেছেন তাঁরা শপথের দিনই প্রতিশ্রুতি ভঙ্গ করেছেন।’

তিনি বলেন, ‘আজকে বাংলাদেশ ব্যাংকে মব তৈরি করে দখলের চেষ্টা করা হয়েছে। সংসদে, সরকারে ঋণখেলাপিদের নিয়ে যাওয়া হয়েছে। দুদকের মতো প্রতিষ্ঠানকেও দলীয়করণ করার চেষ্টা চলছে। আমরা এমন নিচের দিকে যাচ্ছি, যেখানে আপনারা চাঁদাবাজকে চাঁদাবাজ বলতে পারবেন না। চাঁদাবাজকে চাঁদাবাজ বললে আপনার বিরুদ্ধে মামলা হবে। আজকে নাসীরুদ্দীন পাটওয়ারীর বিরুদ্ধে মামলা হলে পুরো দেশে শত শত নাসীরুদ্দীন পাটওয়ারী তৈরি হবে। পুরো বাংলাদেশ চাঁদাবাজদের বিরুদ্ধে রুখে দাঁড়াবে।’ 

এনসিপির আহ্বায়ক বলেন, ‘দেশে জ্বালানি তেলের সংকট দেখা দিয়েছে। আপনারা পাম্পে গেলে পেট্রল পাবেন না। শুধু সরকারের লোক, প্রশাসনের লোকদেরই তেল দেওয়া হচ্ছে। সাধারণ মানুষ ঘণ্টার পর ঘণ্টা দাঁড়িয়ে থেকেও তেল পাচ্ছে না। বাংলাদেশ অর্থনৈতিকভাবে সংকটে পড়ছে।’

তিনি নির্বাচনের জন্য প্রস্তুতির আহ্বান জানিয়ে বলেন, ‘জাতীয় নির্বাচনে যে কারচুপি হয়েছে, আমরা স্থানীয় নির্বাচনে সেই কারচুপি হতে দেব না। সাধারণ মানুষ আমাদের ভোট দিয়েছে, কিন্তু ফলাফল ধরে রাখতে পারিনি। স্থানীয় সরকার নির্বাচনের জন্য আমরা প্রস্তুতি নিচ্ছি। আপনার ঐক্যবদ্ধভাবে চাঁদাবাজদের রুখে দিন।’ 

এনসিপি বরিশাল বিভাগীয় সাংগঠনিক সম্পাদক অ্যাডভোকেট মুজাহিদুল ইসলাম শাহিনের সভাপতিত্বে ইফতার মাহফিলে অন্যদের মধ্যে বক্তব্য দেন দলের প্রধান সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারী।

সম্পাদনা: আমাদের বরিশাল ডেস্ক

শেয়ার করতে ক্লিক করুন:

আমাদের বরিশাল ডটকম -এ প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
(মন্তব্যে প্রকাশিত মত মন্তব্যকারীর একান্তই নিজস্ব। amaderbarisal.com-এর সম্পাদকীয় অবস্থানের সঙ্গে এসব অভিমতের মিল আছেই এমন হবার কোনো কারণ নেই। মন্তব্যকারীর বক্তব্যের বিষয়বস্তু বা এর যথার্থতা নিয়ে amaderbarisal.com কর্তৃপক্ষ আইনগত বা অন্য কোনো ধরনের কোনো দায় নেবে না।)
দক্ষিণাঞ্চলের ৯ নদীর পানি বিপদসীমা ছাড়াল
ভাঙ্গা–কুয়াকাটা ৬ লেনের ঘোষণা না আসায় দক্ষিণাঞ্চলে মিশ্রপ্রতিক্রিয়া
এইচএসসি পরীক্ষার্থীদের ঢাকা-বরিশাল মহাসড়ক অবরোধ
কি কথা তাহার সনে: প্রধানমন্ত্রী তারেক রহমানের সাথে শিরিনের আলাপ, রাজনৈতিক অঙ্গনে কানাঘুষা
বন্যা-পাহাড় ধস: সাত জেলায় প্রাণহানি ৫৪, ক্ষতিগ্রস্ত ৬ লাখের বেশি মানুষ
Recent: Mayor Hiron Barisal
Recent: Barisal B M College
Recent: Tender Terror
Kuakata News

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
আমাদের বরিশাল ২০০৬-২০২০

প্রকাশক ও নির্বাহী সম্পাদক: মোয়াজ্জেম হোসেন চুন্নু, সম্পাদক: রাহাত খান
৪৬১ আগরপুর রোড (নীচ তলা), বরিশাল-৮২০০।
ফোন : ০৪৩১-৬৪৫৪৪, ই-মেইল: hello@amaderbarisal.com