Current Bangladesh Time
Saturday June ২০, ২০২৬ ৮:১৯ AM
Barisal News
Latest News
Home » পটুয়াখালী » বাউফল » বাউফলে গভীর রাতে গোয়ালঘর থেকে ৪ গরু চুরি
৯ March ২০২৬ Monday ৪:২৮:৫০ PM
Print this E-mail this

বাউফলে গভীর রাতে গোয়ালঘর থেকে ৪ গরু চুরি


বাউফল (পটুয়াখালী) সংবাদদাতা:


পটুয়াখালীর বাউফল উপজেলার কালিশুরী ইউনিয়নের পাতিলাপাড়া গ্রামে গভীর রাতে এক কৃষকের গোয়ালঘর থেকে চারটি গরু চুরির ঘটনা ঘটেছে। রবিবার আনুমানিক গভীর রাতে ওই গ্রামের শরীফ বাড়িতে এ ঘটনা ঘটে। চুরি হওয়া গরুগুলোর বাজারমূল্য প্রায় সাড়ে তিন লাখ টাকা।
ভুক্তভোগী কৃষক মো. বজলু শরীফ (৬৫) বলেন, কষ্ট করে লালন-পালন করা গরুগুলো চুরি হয়ে যাওয়ায় তিনি নিঃস্ব হয়ে পড়েছেন।
স্থানীয় বাসিন্দা মিরাজ জানান, রাত সাড়ে ১২টার দিকে একটি পিকআপ গাড়ির শব্দ শুনেছিলেন, যা শরীফ বাড়ির সামনে গিয়ে থামে। সকালে তিনি জানতে পারেন বজলু শরীফের গোয়ালঘর থেকে চারটি গরু চুরি হয়েছে।
স্থানীয়রা জানান, এলাকায় ঘর, হাঁস-মুরগি ও গরু-ছাগল চুরির ঘটনা বাড়ছে। অভিযোগ দিলেও এখনো চোর শনাক্ত হয়নি।
বাউফল থানার তদন্ত কর্মকর্তা আতিকুল ইসলাম বলেন, ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। অভিযোগ পেলে তদন্ত করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

সম্পাদনা: আমাদের বরিশাল ডেস্ক

শেয়ার করতে ক্লিক করুন:

আমাদের বরিশাল ডটকম -এ প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
(মন্তব্যে প্রকাশিত মত মন্তব্যকারীর একান্তই নিজস্ব। amaderbarisal.com-এর সম্পাদকীয় অবস্থানের সঙ্গে এসব অভিমতের মিল আছেই এমন হবার কোনো কারণ নেই। মন্তব্যকারীর বক্তব্যের বিষয়বস্তু বা এর যথার্থতা নিয়ে amaderbarisal.com কর্তৃপক্ষ আইনগত বা অন্য কোনো ধরনের কোনো দায় নেবে না।)
আ.লীগের ৭৭তম প্রতিষ্ঠাবার্ষিকী ঘিরে বরিশালে চিরুনি অভিযান, ১৯ নেতাকর্মী গ্রেপ্তার
জিয়াউর রহমানের খনন করা সেই স্বনির্ভর খাল পুন:খননে ‘অনিয়ম’
লোডশেডিংয়ের কবলে বরিশালের শেবাচিম হাসপাতাল, অন্ধকারে আইসিইউ ওয়ার্ড
বরিশালে বেড়েছে লোডশেডিং, তীব্র গরমে জনজীবনে চরম দুর্ভোগ
বরিশালজুড়ে হাম পরিস্থিতির মধ্যেই চোখ রাঙাচ্ছে ডেঙ্গু
Recent: Mayor Hiron Barisal
Recent: Barisal B M College
Recent: Tender Terror
Kuakata News

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
আমাদের বরিশাল ২০০৬-২০২০

প্রকাশক ও নির্বাহী সম্পাদক: মোয়াজ্জেম হোসেন চুন্নু, সম্পাদক: রাহাত খান
৪৬১ আগরপুর রোড (নীচ তলা), বরিশাল-৮২০০।
ফোন : ০৪৩১-৬৪৫৪৪, ই-মেইল: hello@amaderbarisal.com