Current Bangladesh Time
Monday July ১৩, ২০২৬ ১০:৪২ PM
Barisal News
Latest News
Home » পিরোজপুর » পিরোজপুর সদর » পিরোজপুরে জেলেপল্লিতে নেই ঈদের আনন্দ, সেমাই-চিনি কেনার টাকাও নেই অনেকের
২০ March ২০২৬ Friday ৪:৩৮:৪৪ PM
Print this E-mail this

পিরোজপুরে জেলেপল্লিতে নেই ঈদের আনন্দ, সেমাই-চিনি কেনার টাকাও নেই অনেকের


পিরোজপুর প্রতিনিধি:

পিরোজপুর জেলেপল্লির কয়েক হাজার পরিবারের সদস্যদের মধ্যে নেই ঈদের আনন্দ। জাটকা সংরক্ষণে নদীতে মাছ ধরায় নিষেধাজ্ঞার কারণে কর্মহীন হয়ে পড়া জেলেরা ধারদেনা করে কোনোমতে সংসার চালাচ্ছেন। ঈদ উদ্‌যাপন করতে সেমাই-চিনি কেনার সামর্থ্যও নেই অনেক জেলের। পরিবারের ছোট শিশুদের কিনে দিতে পারেননি ঈদের নতুন জামাকাপড়। 

পিরোজপুর জেলার পাড়ের হাট মৎস্যপল্লিতে গিয়ে দেখা যায়, অধিকাংশ পরিবারের সদস্যদের জন্য কেনা হয়নি নতুন কাপড়। এমনকি কেনা হয়নি সেমাই, চিনি, দুধসহ অন্যান্য জিনিস। ১ মার্চ থেকে দুই মাসব্যাপী জাটকা সংরক্ষণ অভিযান শুরু হওয়ায় কর্মহীন হয়ে পড়েছেন কয়েক হাজার জেলে। ফলে অর্থকষ্টে পড়েছে জেলে পরিবারগুলো। 

জেলে হামেদ সেখ বলেন, ‘সাগরে যেতে পারি না মাছ ধরতে। একটু নদীতে মাছ ধরতাম, তা-ও সরকার দুই মাসের নিষেধাজ্ঞা দিয়েছে। অন্য কোনো কাজ না থাকায় হাতে কোনো টাকা নেই। বাচ্চাকাচ্চার জামাকাপড় কিনে দেব ঈদে, সেই টাকাও নাই। ঈদের দিন যে একটু সেমাই কিনব বা মাংস কিনব, সেই টাকাও নাই। সরকার যদি আমাদের সহযোগিতা করত, তাহলে ভালো হতো।’ 

জেলে বেলালের স্ত্রী হাসিনা বেগম বলেন, ‘বাচ্চাকাচ্চা খাবারের জন্য চিল্লাপাল্লা করে, কিন্তু তাদের ঠিকমতো খাওয়াতে পারি না। ঘরে চাল নাই, ঈদের জামাকাপড় আসবে কোথা থেকে। সরকার যে ৪০ কেজি চাল দেয়, তা দিয়ে কয়দিন যায়। ঈদের দিন দরজা দিয়ে ঘরে বসে থাকা ছাড়া আর কোনো উপায় নেই। আমাদের সেমাই কেনার সামর্থ্য নেই, বাচ্চাদের জন্য কিছু কিনতে পারিনি।’ 

পিরোজপুর জেলা মৎস্য কর্মকর্তা সঞ্জীব সন্নামত বলেন, পিরোজপুরে জাটকা সংরক্ষণ এবং অবৈধ জাল নির্মূল কার্যক্রম চলমান রয়েছে। জেলায় ১৮ হাজার ২৫০ জেলেকে ২ হাজার ৯২০ টন চাল বিতরণ কার্যক্রম চলমান রয়েছে।

সম্পাদনা: আমাদের বরিশাল ডেস্ক

শেয়ার করতে ক্লিক করুন:

আমাদের বরিশাল ডটকম -এ প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
(মন্তব্যে প্রকাশিত মত মন্তব্যকারীর একান্তই নিজস্ব। amaderbarisal.com-এর সম্পাদকীয় অবস্থানের সঙ্গে এসব অভিমতের মিল আছেই এমন হবার কোনো কারণ নেই। মন্তব্যকারীর বক্তব্যের বিষয়বস্তু বা এর যথার্থতা নিয়ে amaderbarisal.com কর্তৃপক্ষ আইনগত বা অন্য কোনো ধরনের কোনো দায় নেবে না।)
নিজেদের পরিবেশ নিজেদেরই রক্ষা করতে হবে: বরিশালে তারেক রহমান
গৌরনদীতে প্রধানমন্ত্রীর বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন
প্রধানমন্ত্রীর বরিশাল আগমন: চার দাবি পূরণের আশায় বুক বেঁধেছে বরিশাল
আগামীকাল বরিশাল আসছেন প্রধানমন্ত্রী
স্বাস্থ্যের পরিচালককে নিয়ে বরিশাল ড্যাবের প্রকাশ্যে গ্রুপিং, স্বাস্থ্য বিভাগে অস্থিরতা 
Recent: Mayor Hiron Barisal
Recent: Barisal B M College
Recent: Tender Terror
Kuakata News

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
আমাদের বরিশাল ২০০৬-২০২০

প্রকাশক ও নির্বাহী সম্পাদক: মোয়াজ্জেম হোসেন চুন্নু, সম্পাদক: রাহাত খান
৪৬১ আগরপুর রোড (নীচ তলা), বরিশাল-৮২০০।
ফোন : ০৪৩১-৬৪৫৪৪, ই-মেইল: hello@amaderbarisal.com