Home » পটুয়াখালী » বাউফল » বাউফলে সেই খাদ্য কর্মকর্তাকে সাময়িক বরখাস্ত করেছে কর্তৃপক্ষ
২৮ March ২০২৬ Saturday ২:২২:০৪ PM
বাউফলে সেই খাদ্য কর্মকর্তাকে সাময়িক বরখাস্ত করেছে কর্তৃপক্ষ
বাউফল (পটুয়াখালী) সংবাদদাতা:
পটুয়াখালীর বাউফল উপজেলায় তরমুজবোঝাই ট্রলার ছিনিয়ে নেওয়ার অভিযোগে চাঁদাবাজির মামলায় গ্রেফতারের পর মো. অলিউল্লাহ অলি নামের এক উপ-খাদ্য পরিদর্শককে সাময়িক বরখাস্ত করেছে কর্তৃপক্ষ। মির্জাগঞ্জ উপজেলা খাদ্য নিয়ন্ত্রক মো. জাকির হোসেন বিষয়টি সাংবাদিকদের নিশ্চিত করেছেন। জাকির হোসেন বলেন, গ্রেফতারের পর মো. অলিউল্লাহকে সাময়িক বরখাস্ত করা হয়েছে। বাউফল থানা থেকে অফিসিয়াল চিঠি পাওয়ার পর ২৭ মার্চ জেলা খাদ্য নিয়ন্ত্রক স্বাক্ষরিত এক চিঠিতে মো. অলিউল্লাহকে সাময়িক বরখাস্ত হয়। মো. অলিউল্লাহ অলি মির্জাগঞ্জ উপজেলা খাদ্য নিয়ন্ত্রকের কার্যালয়ে উপ-খাদ্য পরিদর্শক পদে কর্মরত আছেন। তিনি বাউফল উপজেলার নাজিরপুর ইউনিয়নের কচুয়া গ্রামের হারুন মুন্সির বড় ছেলে । মামলা সূত্রে জানা যায়, চলতি মৌসুমেও উপজেলার চন্দ্রদ্বীপ ইউনিয়নের চর দিয়ারাকচুয়া এলাকায় তরমুজ চাষ করেন কয়েকজন কৃষক। চাষকৃত ওই জমি অলিউল্লাহ নিজের দাবি করে তরমুজ কেটে নিতে হলে ২০ লাখ টাকা চাঁদা দাবি করে। ১৬ মার্চ চাষিরা প্রায় ৯ হাজার তরমুজ কেটে দুটি ইঞ্জিনচালিত ট্রলারে তুলে ঢাকায় পাঠানোর প্রস্তুতি নিচ্ছিলেন। বেলা ১১টার দিকে অলিউল্লাহর নেতৃত্বে তার সহযোগীরা দেশীয় অস্ত্র-শস্ত্র নিয়ে সেখানে উপস্থিত হয়ে আবার ২০ লাখ টাকা চাঁদা দাবি করে। চাষিরা চাঁদা দিতে অপারগতা প্রকাশ করলে অলিউল্লাহ ও তাঁর লোকজন জোরপূর্বক তরমুজবোঝাই ট্রলার দুটি ছিনিয়ে নিয়ে যায়। পরবর্তীতে ১০ হাজার টাকার বিনিময়ে রফাদফায় তরমুজবোঝাই একটি ট্রলার ফেরত দেন। আরেকটি তরমুজবোঝাই ট্রলার ফেরত দেননি তাঁরা। এ ঘটনায় ভুক্তভোগী আরব আলী নামের এক চাষি বাদী হয়ে উপ-খাদ্য পরিদর্শক মো. অলিউল্লাহকে প্রধান আসামি করে ১৫ জনের নাম উল্লেখ করে অজ্ঞাতনামা ১০-১২ জনের বিরুদ্ধে বাউফল থানায় একটি চাঁদাবাজি মামলা দায়ের করলে পুলিশ বৃহস্পতিবার রাতে তাকে গ্রেফতার করে।
আমাদের বরিশাল ডটকম -এ প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
(মন্তব্যে প্রকাশিত মত মন্তব্যকারীর একান্তই নিজস্ব। amaderbarisal.com-এর সম্পাদকীয় অবস্থানের সঙ্গে এসব অভিমতের মিল আছেই এমন হবার কোনো কারণ নেই। মন্তব্যকারীর বক্তব্যের বিষয়বস্তু বা এর যথার্থতা নিয়ে amaderbarisal.com কর্তৃপক্ষ আইনগত বা অন্য কোনো ধরনের কোনো দায় নেবে না।)