ভোলার ইলিশা ফেরিঘাটে তীব্র ফেরি সংকটের কারণে পারাপার ব্যাহত হচ্ছে। এতে ঘাটে দীর্ঘ সময় ধরে আটকে থাকছে পণ্যবাহী ট্রাক। বিশেষ করে তরমুজ বোঝাই ট্রাকগুলো দিনের পর দিন সড়কে দাঁড়িয়ে থাকায় রোদে পঁচে নষ্ট হচ্ছে লাখ টাকার তরমুজ। এতে বড় অংকের লোকসানের আশঙ্কা করছেন ব্যবসায়ীরা। সমস্যা সমাধানের আশ্বাস দিয়েছে বিআইডব্লিউটিসি।
ভোলার সঙ্গে দক্ষিণ-পশ্চিম অঞ্চলের ২১ জেলার যোগাযোগের সহজ মাধ্যম হলো ইলিশা ফেরিঘাট। তাই চরফ্যাশন উপজেলার চর কলমী ইউনিয়নের কৃষক লোকমান প্রায় ২ হাজার তরমুজ নিয়ে চট্টগ্রাম যাওয়ার জন্য ইলিশা ঘাটে আসেন। কিন্তু ফেরি সংকটের কারণে এখনও নদী পার হতে পারছেন না তার তরমুজ বোঝাই ট্রাক। তাই গরমে তরমুজ নষ্ট হওয়ার উপক্রম।
তরমুজচাষী মো. জালালউদ্দিন জানান, ঋণ নিয়ে তরমুজ চাষ করেছেন। ভালো দামের আশায় নিজেই কুমিল্লায় বিক্রির উদ্দেশে রওনা হয়েছেন। কিন্তু দুদিন ধরে ঘাটে আটকা পড়ে আছেন। আর এক-দুদিন থাকলে বিক্রির মতো তরমুজ থাকবে না।
ঈদের ছুটি শেষে ভোলার ইলিশা ঘাটে যাত্রীবাহী যানবাহনের চাপ বেড়েছে। এ অবস্থায় ঘাটে আটকে পড়েছে তরমুজ বোঝাই কয়েকশ ট্রাক ও কাভার্ড ভ্যান। দিনের পর দিন আটকে থাকায় অধিকাংশ ট্রাকের তরমুজ পচন ধরেছে।
প্রায় এক কিলোমিটারজুড়ে তরমুজ বোঝাই ট্রাকের দীর্ঘ সারি রয়েছে। অনেক চালক দুই থেকে তিন দিন ধরে অপেক্ষা করেও ফেরিতে উঠতে পারছেন না। ফলে দিনের পর দিন তরমুজ পচে নষ্ট হচ্ছে।
বিআইডব্লিউটিসি ইলিশা ঘাটের ব্যবস্থাপক মো. কাওছার হোসেন জানান, ঈদের কারণে যাত্রীবাহী বাসের চাপ বেশি থাকায় সেগুলোকে অগ্রাধিকার দিতে হচ্ছে। এজন্য যানজট তৈরি হয়েছে। যানজট নিরসনের জন্য অতিরিক্ত একটি ফেরি আনা হয়েছে এবং আশাকরি আগামী ২৪ ঘণ্টার মধ্যে পরিস্থিতি স্বাভাবিক হবে।
তরমুজ ব্যবসায়ীরা দ্রুত ফেরি সংখ্যা বাড়িয়ে পণ্যবাহী ট্রাক পারাপারের ব্যবস্থা গ্রহণের দাবি জানাচ্ছেন। শুধু আশ্বাস নয়, দ্রুত পারাপারের প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করবে বিআইডব্লিউটিসি- এমনটাই মনে করছেন সবাই।
ভোলার সাত উপজেলায় এবছর তরমুজের আবাদ হয়েছে ১৯,৭৫৩ হেক্টর জমিতে। আবহাওয়া অনুকূলে থাকলে শেষ পর্যন্ত প্রায় ৭ লাখ টন তরমুজ উৎপাদন হবে।
আমাদের বরিশাল ডটকম -এ প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
(মন্তব্যে প্রকাশিত মত মন্তব্যকারীর একান্তই নিজস্ব। amaderbarisal.com-এর সম্পাদকীয় অবস্থানের সঙ্গে এসব অভিমতের মিল আছেই এমন হবার কোনো কারণ নেই। মন্তব্যকারীর বক্তব্যের বিষয়বস্তু বা এর যথার্থতা নিয়ে amaderbarisal.com কর্তৃপক্ষ আইনগত বা অন্য কোনো ধরনের কোনো দায় নেবে না।)
জিয়াউর রহমানের খনন করা সেই স্বনির্ভর খাল পুন:খননে ‘অনিয়ম’