Current Bangladesh Time
Wednesday June ২৪, ২০২৬ ১:৩২ AM
Barisal News
Latest News
Home » বরিশাল » বরিশাল সদর » সংবাদ শিরোনাম » স্কাউটে অর্থ তছরুপ, নারী কেলেঙ্কারি: বরিশাল আঞ্চলিক পরিচালককে প্রত্যাহার, তদন্ত কমিটি
১৪ April ২০২৬ Tuesday ১:১৯:০৪ PM
Print this E-mail this

স্কাউটে অর্থ তছরুপ, নারী কেলেঙ্কারি: বরিশাল আঞ্চলিক পরিচালককে প্রত্যাহার, তদন্ত কমিটি


নিজস্ব প্রতিনিধি:

বাংলা‌দেশ স্কাউট ব‌রিশাল আঞ্চ‌লিক কার্যাল‌য়ের অনিয়ম, অর্থ তছরুপ আর নারী কে‌লঙ্কারি খতি‌য়ে দেখ‌তে তদন্ত ক‌মি‌টি ক‌রে‌ছেন স্কাউটের আঞ্চলিক কার্যাল‌য়ের নির্বাহী ক‌মি‌টির সভাপ‌তি ও ব‌রিশাল শিক্ষা‌ বোর্ড চেয়ারম্যান। সোমবার গঠিত ৩ সদস‌্যের এ কমিটিকে আগামী ৭ কার্যদিবসের ম‌ধ্যে স‌রেজমিন পরিদর্শন ক‌রে ঘটনা তদ‌ন্তের নি‌র্দেশ দেওয়া হ‌য়ে‌ছে। এদিকে নারী কে‌লেঙ্কারি, অর্থ তছরুপের খব‌র চাউর হওয়ায় ব‌রিশাল আঞ্চ‌লিক কার্যাল‌য়ের পরিচালক সাইফুল ইসলাম‌কে স‌রি‌য়ে প্রধান কার্যাল‌য়ে নি‌য়ে যাওয়া হ‌য়ে‌ছে।

জানা গে‌ছে, এক বছর ধ‌রে অর্থ তছরুপ আর অনৈতিক কর্মকাণ্ডে জ‌ড়ি‌য়ে প‌ড়েন স্কাউটের বরিশাল আঞ্চলিক কার্যাল‌য়ের কর্মকর্তারা। গঠনতন্ত্রবহির্ভূত প‌কেট আঞ্চলিক নির্বাহী কমিটি তৈ‌রি ক‌রে যেমন ইচ্ছা তেমন পরিচালিত হচ্ছিল প্রতিষ্ঠানটি। তার ওপর স্কাউট কর্মী‌দের স‌ঙ্গে আঞ্চ‌লিক প‌রিচাল‌ক নারী কেলেঙ্কারিতে জ‌ড়ি‌য়ে প্রতিষ্ঠানের ভাবমূর্তি নষ্ট করেন। 

সম্প্রতি এসব নি‌য়ে প্রতিষ্ঠানের সভাপ‌তি ও শিক্ষা ‌বোর্ড চেয়ারম্যান প্রফেসর ইউনুস আলী সি‌দ্দিকী‌কে ফের লি‌খিত অভিযোগ দেন স্কাউটের সা‌বেক কোষাধ্যক্ষ মো. রুহুল আমিন। তি‌নি ব‌লেন, স্কাউটের বরিশাল আঞ্চলিক কার্যাল‌য়ের সভাপ‌তি ও শিক্ষা‌ বোর্ড চেয়ারম‌্যানকে অভিযোগ দেওয়া হ‌লেও তিনি এত দিন কোনো ব্যবস্থা নেননি। গঠনতন্ত্র অনুযায়ী অ্যাডহক কমিটির সদস্য ও অর্থ তছরুপ করা অভিযুক্ত ব্যক্তিরা পূর্ণাঙ্গ কমিটিতে পদ পাবেন না। অথচ মার্চে গঠিত কমিটিতে বিগত অ্যাডহক কমিটির সদস্য দেবাশীষ হালদারকে আঞ্চলিক কমিশনার এবং স্কাউটের অর্থ তছরুপে অভিযুক্ত তুষার কান্তি চৌধুরীকে সহসভাপতি এবং এস এম জাকির হোসেনকে কোষাধ্যক্ষ পদ দেওয়া হয়। এমনকি টেন্ডার ছাড়াই ২৫ লাখ টাকা খরচ ক‌রে নিজস্ব লোক দি‌য়ে স্টল করা হ‌য়ে‌ছে।

এদিকে একাধিক নারী লিডার ট্রেনার জানিয়েছেন, পরিচালক সাইফুল ইসলামের নারী কেলেঙ্কারির ঘটনায় লজ্জায় পড়ে তাঁরা পদত্যাগ করেছেন।   

আঞ্চলিক পরিচালকের অনৈতিক সম্পর্কের অভিযোগের পুরোটাই সত্য বলে দাবি করেছেন সাবেক লিডার ট্রেনার পিরোজপুর সদরের মুলগ্রাম সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক কাজী ফাহিমা আক্তার।

স্কাউটের দায়িত্বশীল এক কর্মকর্তা জানান, প‌রিচাল‌কের অনিয়ম ও নারী কেলেঙ্কারির খবর জে‌নে তাঁকে ব‌রিশাল থে‌কে সরি‌য়ে প্রধান কার্যাল‌য়ে নেওয়া হ‌য়ে‌ছে। বাংলা‌দেশ স্কাউটের প্রধান কার্যাল‌য়ের নির্বাহী প‌রিচালক মো. শামসুল হকের হস্ত‌ক্ষে‌পেই প‌রিচালক সাইফুল‌কে দ্রুত প্রত‌্যাহার ক‌রে নেওয়া হয়।

জান‌তে চাইলে তদন্ত ক‌মি‌টির আহ্বায়ক ও সরকা‌রি ফজলুল হক ক‌লে‌জের সা‌বেক অধ‌্যক্ষ প্রফেসর মো. আ. রব ব‌লেন,  তাঁকে স্কাউট ব‌রিশাল আঞ্চ‌লিক কার্যাল‌য়ের ঘটনা তদ‌ন্তের কথা বলা হ‌য়ে‌ছে। এর আগেও তি‌নি প্রতিষ্ঠান‌টি তদন্ত ক‌রে দে‌খে‌ছেন শৃঙ্খলা গড়া এক‌টি প্রতিষ্ঠা‌নে চেইন অব কমান্ড নেই। তি‌নি নির‌পেক্ষ তদ‌ন্তে ক‌রে বাংলা‌দেশ স্কাউটের গৌরব বজায় রাখ‌বেন।

এ প্রসঙ্গে বাংলা‌দেশ স্কাউটের প্রধান কার্যাল‌য়ের নির্বাহী প‌রিচালক মো. শামসুল হককে কয়েকবার ফোন দেওয়া হ‌লেও তিনি রি‌সিভ ক‌রেন‌নি।

এ ব‌্যাপা‌রে বাংলা‌দেশ স্কাউট ব‌রিশাল আঞ্চ‌লিক কার্যাল‌য়ের উপপ‌রিচালক ইকবাল হো‌সেন ব‌লেন, আঞ্চ‌লিক পরিচালককে শ‌নিবার প্রেষণে প্রধান কার্যাল‌য়ে নেওয়া হ‌য়ে‌ছে। এখনো ব‌রিশা‌লের দা‌য়িত্ব কাউকে দেওয়া হয়‌নি। অভিযোগের ভি‌ত্তি‌তে সভাপ‌তি ও শিক্ষা‌ বোর্ড চেয়ারম্যান তদন্ত ক‌মি‌টি গঠন ক‌রে‌ছেন ব‌লে তিনি স্বীকার ক‌রেন।

সম্পাদনা: আমাদের বরিশাল ডেস্ক

শেয়ার করতে ক্লিক করুন:

আমাদের বরিশাল ডটকম -এ প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
(মন্তব্যে প্রকাশিত মত মন্তব্যকারীর একান্তই নিজস্ব। amaderbarisal.com-এর সম্পাদকীয় অবস্থানের সঙ্গে এসব অভিমতের মিল আছেই এমন হবার কোনো কারণ নেই। মন্তব্যকারীর বক্তব্যের বিষয়বস্তু বা এর যথার্থতা নিয়ে amaderbarisal.com কর্তৃপক্ষ আইনগত বা অন্য কোনো ধরনের কোনো দায় নেবে না।)
আ.লীগের প্রতিষ্ঠাবার্ষিকী ঘিরে বরিশালে আইনশৃঙ্খলা বাহিনীর মহড়া
কঠোর অবস্থানে পুলিশ ॥ মামা খোকন সহ কার্যক্রম নিষিদ্ধ আ’লীগের শতাধিক নেতাকর্মী গ্রেফতার
জমি অধিগ্রহণ জটিলতায় থমকে আছে ঢাকা-বরিশাল চার লেন মহাসড়ক প্রকল্প
সাইবার বুলিংয়ের শিকার বরিশালের দুই-তৃতীয়াংশ তরুণী
মাদকের রমরমা বাণিজ্য: বরিশাল কেন্দ্রীয় কারাগার যেন ‘ইয়াবার বাজার’
Recent: Mayor Hiron Barisal
Recent: Barisal B M College
Recent: Tender Terror
Kuakata News

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
আমাদের বরিশাল ২০০৬-২০২০

প্রকাশক ও নির্বাহী সম্পাদক: মোয়াজ্জেম হোসেন চুন্নু, সম্পাদক: রাহাত খান
৪৬১ আগরপুর রোড (নীচ তলা), বরিশাল-৮২০০।
ফোন : ০৪৩১-৬৪৫৪৪, ই-মেইল: hello@amaderbarisal.com