Home » বরগুনা » বেতাগী » বেতাগীতে জমি বিরোধে পঞ্চম শ্রেণির ছাত্রকে শ্বাসরোধ করে হত্যাচেষ্টা
২৪ April ২০২৬ Friday ১০:০২:৪৮ PM
বেতাগীতে জমি বিরোধে পঞ্চম শ্রেণির ছাত্রকে শ্বাসরোধ করে হত্যাচেষ্টা
বেতাগী (বরগুনা) প্রতিনিধি:
জমি সংক্রান্ত বিরোধের জেরে পঞ্চম শ্রেণির এক শিক্ষার্থীকে শ্বাসরোধ করে হত্যার চেষ্টার অভিযোগ উঠেছে প্রতিপক্ষ আমিনুল ইসলাম বুলবুলসহ কয়েকজনের বিরুদ্ধে। বৃহস্পতিবার সকাল ১১ টার দিকে শিশুটিকে গলাটিপে (শ্বাসরোধ) হত্যা চেষ্টা চালায়। ঘটনার পর শিক্ষার্থীকে বরিশাল শের-ই বাংলা চিকিৎসা মহাবিদ্যালয়ে (শেবাচিমে) ভর্তি করানো হয়। ঘটনাটি এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।
ভুক্তভোগী শিশু এমএম আন (১০) বরগুনার বেতাগী উপজেলার বিবিচিনি ইউনিয়নের ফুলতলা গ্রামের আমিনুল ইসলাম বুলবুলের ছেলে।
স্থানীয় সূত্রে জানা যায়, বেতাগী উপজেলার বিবিচিনি ইউনিয়নের ফুলতলা গ্রামে দীর্ঘদিন ধরে দুই পরিবার আমিনুল ইসলাম মোল্লা ও মোকলেছুর রহমানের মধ্যে ১৯ শতাংশ জমি নিয়ে দীর্ঘদিন ধরে বিরোধ ছিল। বরগুনা জজ আদালতে উভয় পক্ষের একাধিক মামলার তথ্য পাওয়া গেছে। ভুক্তভোগী শিশুর বাবা আমিনুল ইসলাম বুলবুলের ভাষ্যমতে, আমাদের পরিবারকে ঘায়েল করতে তার প্রতিপক্ষ মোকলেছুর রহমান (৫৫), তার স্ত্রী ময়না বেগম (৪৫) ও তার ভাই জবেদ আলী খলিফা (৬০) মিলে আমার শিশু সন্তান আনকে ১১ নম্বর ফুলতলা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সামনে গলাটিপে হত্যা চেষ্টা চালায়।এ সময় এলাকার লোকজন এসে ওই শিশুটিকে গুরুতর আহত অবস্থায় উদ্ধার করে বরিশাল শের-ই বাংলা চিকিৎসা মহাবিদ্যালয়ে (শেবাচিমে) প্রেরণ করেন।
আহত শিশুর মা তাজনিপা বলেন, বিদ্যালয়ের গেটে এই ঘটনা ঘটে এবং ছেলের চিৎকারে আশপাশের লোকজন এগিয়ে এলে অভিযুক্তরা দ্রুত ঘটনাস্থল থেকে পালিয়ে যায়। পরে গুরুতর অসুস্থ অবস্থায় শিশুটিকে উদ্ধার করে স্থানীয় স্বাস্থ্যকেন্দ্রে নিয়ে যাওয়া হয়। বর্তমানে সে বরিশাল শেবাচিমে চিকিৎসাধীন রয়েছে।আমরা অভিযুক্তদের দ্রুত গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি করছি।
এ বিষয় অভিযুক্তদের সঙ্গে মোবাইলে একাধিকবার যোগাযোগর চেষ্টা করা হলেও তাদের ফোন নম্বর বন্ধ থাকায় যোগাযোগ করা সম্ভব হয়নি।
বেতাগী থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. হারুন-অর রশিদ বলেন, লিখিত অভিযোগ পাওয়া গেছে। সঠিক তদন্তপূর্বক দোষীদের বিরুদ্ধে কঠোর আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
আমাদের বরিশাল ডটকম -এ প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
(মন্তব্যে প্রকাশিত মত মন্তব্যকারীর একান্তই নিজস্ব। amaderbarisal.com-এর সম্পাদকীয় অবস্থানের সঙ্গে এসব অভিমতের মিল আছেই এমন হবার কোনো কারণ নেই। মন্তব্যকারীর বক্তব্যের বিষয়বস্তু বা এর যথার্থতা নিয়ে amaderbarisal.com কর্তৃপক্ষ আইনগত বা অন্য কোনো ধরনের কোনো দায় নেবে না।)
আটকে আছে ভাঙা-বরিশাল-কুয়াকাটা রেলপথ প্রকল্প, অবরুদ্ধ হাজারো জীবন
বরিশাল শেবাচিম হাসপাতাল: ব্যবস্থাপনা কমিটির সভাপতি হলেন তথ্য ও সম্প্রচারমন্ত্রী
বাজেটে বরিশালে বাণিজ্যিক উন্নয়নের দাবি
দখল আর অপরিকল্পিত নগরায়ণে হারিয়ে যাচ্ছে বরিশাল নগরীর ১৭ খাল
বন্ধ হয়ে গেল অলিম্পিক সিমেন্ট কারখানা, বিপাকে শ্রমিকেরা