Current Bangladesh Time
Wednesday July ১৫, ২০২৬ ১২:০৭ PM
Barisal News
Latest News
Home » ঝালকাঠি » নলছিটি » নলছিটিতে হঠাৎ দমকা হাওয়া, টিনশেড ঘর ধসে প্রাণ গেল শিশুর
২৮ April ২০২৬ Tuesday ৩:১৭:৩২ PM
Print this E-mail this

নলছিটিতে হঠাৎ দমকা হাওয়া, টিনশেড ঘর ধসে প্রাণ গেল শিশুর


নলছিটি ((ঝালকাঠি) প্রতিনিধি:

ঝালকাঠির নলছিটিতে দমকা হাওয়ার কারণে একটি পরিত্যক্ত টিনশেড ঘর ধসে নাফিয়া আক্তার (৪) নামের এক শিশুর মৃত্যু হয়েছে। সোমবার (২৭ এপ্রিল) দুপুর ২টার দিকে উপজেলার কুলকাঠি ইউনিয়নের পশ্চিম পাওতা এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

স্থানীয়রা জানায়, এলাকার প্রবাসী নয়ন মোল্লার স্ত্রী নাসরিন বেগম তার দুই মেয়েকে নিয়ে বাবার বাড়িতে বসবাস করছিলেন। ঘটনার সময় নাফিয়া আক্তারকে সঙ্গে নিয়ে তার নানা মোহাম্মদ নুর আলম ভূঁইয়া বাড়ির দক্ষিণ পাশে থাকা একটি পরিত্যক্ত টিনশেড কাঠের ঘরে প্রবেশ করেন।এ সময় হঠাৎ দমকা হাওয়ায় ঘরের টিন খুলে যায়। পরে সেটি ঠিক করতে নুর আলম ভূঁইয়া মাচায় ওঠেন। কিন্তু প্রবল বাতাসে পুরো ঘরটি ভেঙে পড়ে। এতে তিনি আহত হন এবং ঘরের ভাঙা টিন ও কাঠামোর নিচে চাপা পড়ে ঘটনাস্থলেই প্রাণ হারায় শিশু নাফিয়া আক্তার।

নলছিটি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আরিফু আলম জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহের সুরতহাল প্রতিবেদন তৈরি করেছে। পরবর্তীতে আইনি প্রক্রিয়া শেষে লাশ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।

সম্পাদনা: আমাদের বরিশাল ডেস্ক

শেয়ার করতে ক্লিক করুন:

আমাদের বরিশাল ডটকম -এ প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
(মন্তব্যে প্রকাশিত মত মন্তব্যকারীর একান্তই নিজস্ব। amaderbarisal.com-এর সম্পাদকীয় অবস্থানের সঙ্গে এসব অভিমতের মিল আছেই এমন হবার কোনো কারণ নেই। মন্তব্যকারীর বক্তব্যের বিষয়বস্তু বা এর যথার্থতা নিয়ে amaderbarisal.com কর্তৃপক্ষ আইনগত বা অন্য কোনো ধরনের কোনো দায় নেবে না।)
ভাঙ্গা–কুয়াকাটা ৬ লেনের ঘোষণা না আসায় দক্ষিণাঞ্চলে মিশ্রপ্রতিক্রিয়া
এইচএসসি পরীক্ষার্থীদের ঢাকা-বরিশাল মহাসড়ক অবরোধ
কি কথা তাহার সনে: প্রধানমন্ত্রী তারেক রহমানের সাথে শিরিনের আলাপ, রাজনৈতিক অঙ্গনে কানাঘুষা
বন্যা-পাহাড় ধস: সাত জেলায় প্রাণহানি ৫৪, ক্ষতিগ্রস্ত ৬ লাখের বেশি মানুষ
নিজেদের পরিবেশ নিজেদেরই রক্ষা করতে হবে: বরিশালে তারেক রহমান
Recent: Mayor Hiron Barisal
Recent: Barisal B M College
Recent: Tender Terror
Kuakata News

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
আমাদের বরিশাল ২০০৬-২০২০

প্রকাশক ও নির্বাহী সম্পাদক: মোয়াজ্জেম হোসেন চুন্নু, সম্পাদক: রাহাত খান
৪৬১ আগরপুর রোড (নীচ তলা), বরিশাল-৮২০০।
ফোন : ০৪৩১-৬৪৫৪৪, ই-মেইল: hello@amaderbarisal.com