Current Bangladesh Time
Saturday June ২৭, ২০২৬ ১১:৫০ PM
Barisal News
Latest News
Home » বরিশাল » বাবুগঞ্জ » বাবুগঞ্জে অবৈধভাবে খালের মাটি কাটায় লাখ টাকা জরিমানা
৩০ April ২০২৬ Thursday ৬:৩০:৪৬ PM
Print this E-mail this

বাবুগঞ্জে অবৈধভাবে খালের মাটি কাটায় লাখ টাকা জরিমানা


বাবুগঞ্জ(বরিশাল )প্রতিনিধি ঃ বরিশালের বাবুগঞ্জ উপজেলার চাঁদপাশা ইউনিয়নের রাজমাথা এলাকায় একটি খাল থেকে অবৈধভাবে মাটি কাটার অপরাধে মাটি ব্যবসায়ী ও ইউনিয়ন বিএনপির দপ্তর সম্পাদক পরিচয়দানকারী আব্দুর রাজ্জাককে ১ লাখ টাকা জরিমানা করেছে ভ্রাম্যমান আদালত।

বৃহস্পতিবার (৩০ এপ্রিল) বেলা ১১ টায় উপজেলা সহকারী কমিশনার (ভূমি) কামরুন্নাহার তামান্না ভ্রাম্যমান আদালত পরিচালনা করে এই দন্ডাদেশ দেন। গত কয়েকদিন ধরে বিএনপির পরিচয় দিয়ে এই নেতা উপজেলার চাঁদপাশা ইউনিয়নের রাজমাথা এলাকায় একটি হোতা খাল থেকে মাটি কেটে বিভিন্ন ইটভাটায় বিক্রি করেছিলেন।

ভ্রাম্যমাণ আদালত সূত্রে জানা গেছে, স্থানীয়দের অভিযোগের ভিত্তিতে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট কামরুন্নাহার তামান্না অভিযান পরিচালনা করেন। অভিযানে ভেকু দিয়ে অবৈধভাবে মাটি কেটে বিক্রির সত্যতা পাওয়ায় আব্দুর রাজ্জাককে এক লাখ টাকা অর্থদনাড দেওয়া হয়।

স্থানীয়রা বলেন, দুই-তিন দিন হলো মাটি কাটা শুরু হয়েছে। মাটি কাটলে চলাচলের পথ নষ্ট হয়ে যায়। ফসল ঘরে তুলতে খুব কষ্ট হয়। আমরা খাল রক্ষায় নিয়মিত নজরদারি ও কঠোর আইন প্রয়োগের দাবি জানাই।

উপজেলা উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট কামরুন্নাহার তামান্না বলেন, বিনা অনুমতিতে ভেকুসহ মাটি কাটার সংবাদ পেয়ে ঘটনাস্থলে উপস্থিত হয়ে ঘটনার সত্যতা পাওয়ায় বালুমহাল ও মাটি ব্যবস্থাপনা আইন অনুযায়ী একজন ব্যক্তিকে ১ লক্ষ টাকা জরিমানা করেছি।

একই সঙ্গে তাৎক্ষণিকভাবে মাটি কাটা বন্ধের নির্দেশ দেওয়া হয় এবং ভবিষ্যতে এ ধরনের কর্মকান্ড না চালানোর জন্য সতর্ক করা হয়। অবৈধভাবে মাটি কাটার অপরাধে এমন অভিযান অব্যাহত থাকবে।

সম্পাদনা: আমাদের বরিশাল ডেস্ক

শেয়ার করতে ক্লিক করুন:

আমাদের বরিশাল ডটকম -এ প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
(মন্তব্যে প্রকাশিত মত মন্তব্যকারীর একান্তই নিজস্ব। amaderbarisal.com-এর সম্পাদকীয় অবস্থানের সঙ্গে এসব অভিমতের মিল আছেই এমন হবার কোনো কারণ নেই। মন্তব্যকারীর বক্তব্যের বিষয়বস্তু বা এর যথার্থতা নিয়ে amaderbarisal.com কর্তৃপক্ষ আইনগত বা অন্য কোনো ধরনের কোনো দায় নেবে না।)
নকল আর হচ্ছে না, এখন লক্ষ্য শিক্ষার মানোন্নয়ন: বরিশালে শিক্ষামন্ত্রী
বরিশালের এমপিরা চার দাবিতে একাট্টা
বরিশালের উন্নয়নে বাজেট বরাদ্দ নেই, সংসদে এমপি’র ক্ষোভ
বরিশালের মহাফেজখানায় ঘুসের কারবার
আ.লীগের প্রতিষ্ঠাবার্ষিকী ঘিরে বরিশালে আইনশৃঙ্খলা বাহিনীর মহড়া
Recent: Mayor Hiron Barisal
Recent: Barisal B M College
Recent: Tender Terror
Kuakata News

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
আমাদের বরিশাল ২০০৬-২০২০

প্রকাশক ও নির্বাহী সম্পাদক: মোয়াজ্জেম হোসেন চুন্নু, সম্পাদক: রাহাত খান
৪৬১ আগরপুর রোড (নীচ তলা), বরিশাল-৮২০০।
ফোন : ০৪৩১-৬৪৫৪৪, ই-মেইল: hello@amaderbarisal.com