Current Bangladesh Time
Friday June ১৯, ২০২৬ ৭:০৫ PM
Barisal News
Latest News
Home » পটুয়াখালী » বাউফল » বাউফলে জমির বিরোধে ব্যবসায়ীর ওপরে সাবেক শিবির নেতার নেতৃত্বে হামলার অভিযোগ
৬ May ২০২৬ Wednesday ৪:৪১:০০ PM
Print this E-mail this

বাউফলে জমির বিরোধে ব্যবসায়ীর ওপরে সাবেক শিবির নেতার নেতৃত্বে হামলার অভিযোগ


অনলাইন নিউজ ডেস্ক:

পটুয়াখালীর বাউফলে জমি সংক্রান্ত বিরোধের জেরে ইউনিয়ন ছাত্রশিবিরের সাবেক সভাপতি মোহাম্মদ নাজিমের নেতৃত্বে প্রতিপক্ষ এক ব্যবসায়ীর ওপর হামলার অভিযোগ উঠেছে। মঙ্গলবার রাত আনুমানিক সাড়ে ৬ টার দিকে উপজেলার কালাইয়া বাণিজ্যিক বন্দরে এ ঘটনা ঘটে।

ভুক্তভোগী ব্যবসায়ী শাওন খানের অভিযোগ, বাণিজ্যিক বন্দরের একটি জমি নিয়ে দীর্ঘদিন ধরে নাজিমের পরিবারের সঙ্গে তাদের বিরোধ চলছিল। সেই বিরোধপূর্ণ জমিতে ঘর নির্মাণের কাজ শুরু করলে তিনি বাধা দেন। এ নিয়ে রাতেই নাজিম ছাত্রশিবিরের নেতা-কর্মীদের নিয়ে সেখানে গিয়ে প্রথমে হুমকি-ধমকি দেন। একপর্যায়ে নাজিম, তার বাবা মজিবুর রহমানসহ কয়েকজন মিলে তাকে বেধড়ক মারধর করেন। এতে তিনি আহত হন। পরে তিনি প্রাথমিক চিকিৎসা নেন এবং থানায় অভিযোগ দায়ের করেন।

অন্যদিকে, নাজিমের বাবা মজিবুর রহমান বলেন, সীমানা নির্ধারণের পর তারা নির্মাণকাজ শুরু করেন। কিন্তু ব্যবসায়ী শাওন তার কাছে চাঁদা দাবি করেন। দাবি করা চাঁদা না দেওয়ায় মঙ্গলবার সন্ধ্যায় শাওন লোকজন নিয়ে এসে তার ছেলেকে লাথি মারেন। এ ঘটনাকে কেন্দ্র করে হাতাহাতির ঘটনা ঘটে।

তবে শাওনের দাবি করা চাঁদার পরিমাণ কত এবং বিষয়টি পুলিশকে জানানো হয়েছিল কি না এ বিষয়ে তিনি সদুত্তর দিতে পারেননি।

এদিকে উপজেলা ছাত্রশিবিরের নেতারা জানিয়েছেন, ঘটনাটি নাজিমের ব্যক্তিগত বিষয়। বর্তমানে তিনি সংগঠনের কোনো পদে নেই, তাই এ ঘটনায় সংগঠনের কোনো দায় নেই।

এ বিষয়ে বাউফল থানার অফিসার ইনচার্জ (ওসি) সিরাজুল ইসলাম জানান, পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। বিষয়টি তদন্ত করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

প্রসঙ্গত, সরেজমিনে দেখা গেছে, শাওন খান ও নাজিমের পারিবারিক ব্যবসা প্রতিষ্ঠান একই সড়কে অবস্থিত।

সম্পাদনা: আমাদের বরিশাল ডেস্ক

শেয়ার করতে ক্লিক করুন:

আমাদের বরিশাল ডটকম -এ প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
(মন্তব্যে প্রকাশিত মত মন্তব্যকারীর একান্তই নিজস্ব। amaderbarisal.com-এর সম্পাদকীয় অবস্থানের সঙ্গে এসব অভিমতের মিল আছেই এমন হবার কোনো কারণ নেই। মন্তব্যকারীর বক্তব্যের বিষয়বস্তু বা এর যথার্থতা নিয়ে amaderbarisal.com কর্তৃপক্ষ আইনগত বা অন্য কোনো ধরনের কোনো দায় নেবে না।)
জিয়াউর রহমানের খনন করা সেই স্বনির্ভর খাল পুন:খননে ‘অনিয়ম’
লোডশেডিংয়ের কবলে বরিশালের শেবাচিম হাসপাতাল, অন্ধকারে আইসিইউ ওয়ার্ড
বরিশালে বেড়েছে লোডশেডিং, তীব্র গরমে জনজীবনে চরম দুর্ভোগ
বরিশালজুড়ে হাম পরিস্থিতির মধ্যেই চোখ রাঙাচ্ছে ডেঙ্গু
আটকে আছে ভাঙা-বরিশাল-কুয়াকাটা রেলপথ প্রকল্প, অবরুদ্ধ হাজারো জীবন
Recent: Mayor Hiron Barisal
Recent: Barisal B M College
Recent: Tender Terror
Kuakata News

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
আমাদের বরিশাল ২০০৬-২০২০

প্রকাশক ও নির্বাহী সম্পাদক: মোয়াজ্জেম হোসেন চুন্নু, সম্পাদক: রাহাত খান
৪৬১ আগরপুর রোড (নীচ তলা), বরিশাল-৮২০০।
ফোন : ০৪৩১-৬৪৫৪৪, ই-মেইল: hello@amaderbarisal.com