Current Bangladesh Time
Sunday July ১২, ২০২৬ ৪:৩১ PM
Barisal News
Latest News
Home » ঝালকাঠি » ঝালকাঠি সদর » ঝালকাঠি টেলিভিশন জার্নালিস্ট অ্যাসোসিয়েশনের কমিটি গঠন
১৯ May ২০২৬ Tuesday ৪:৪২:৩৭ PM
Print this E-mail this

ঝালকাঠি টেলিভিশন জার্নালিস্ট অ্যাসোসিয়েশনের কমিটি গঠন


ঝালকাঠি প্রতিনিধিঃ

ঝালকাঠি টেলিভিশন জার্নালিস্ট অ্যাসোসিয়েশনের সভাপতি পদে এখন টেলিভিশনের রিপোর্টার আল-আমিন তালুকদার, সহ-সভাপতি পদে বাংলাভিশনের মাসউদুল আলম এবং সাধারণ সম্পাদক পদে মাছরাঙা টেলিভিশনের জেলা রিপোর্টার অলোক সাহা বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছেন।

দ্বি-বার্ষিক নির্বাচন ২০২৬-২৭ এ প্রতিদ্বন্দ্বী প্রার্থী না থাকায় সংগঠনটির সকল পদেই প্রার্থীরা বিনা ভোটে নির্বাচিত হন। নির্বাচন পরিচালক ও জেলা তথ্য কর্মকর্তা  লেলিন বালা মঙ্গলবার (১৯ মে) দুপুরে শহরের একটি চাইনিজ রেস্তোরাঁ 

আনুষ্ঠানিকভাবে এ ফলাফল ঘোষণা করেন।

নির্বাচনে যুগ্ম-সাধারণ সম্পাদক পদে রতন আচার্য (চ্যানেল ২৪), কোষাধ্যক্ষ পদে জরুল ইসলাম জলিল (আরটিভি), দপ্তর সম্পাদক পদে বরকত হোসেন মৃধা (এসএ টিভি), প্রচার ও প্রকাশনা সম্পাদক পদে মইনুল হক লিপু (এটিএন নিউজ) এবং ক্রীড়া সম্পাদক পদে সাইফুল ইসলাম (নাগরিক টিভি) নির্বাচিত হয়েছেন। এ ছাড়া নির্বাহী সদস্য পদে নির্বাচিত হয়েছেন দুলাল সাহা (যমুনা টিভি), তরুণ সরকার (একাত্তর টিভি) ও শহীদুল আলম (জি টিভি)।

১১ সদস্য বিশিষ্ট কার্যনির্বাহী পরিষদের এ নির্বাচনের তফসিল অনুযায়ী ১৭ মে মনোনয়নপত্র বিতরণ, ১৮ মে মনোনয়নপত্র দাখিল ও বাছাই এবং ১৯ মে প্রার্থিতা প্রত্যাহারের শেষ দিন নির্ধারণ করা হয়। নির্ধারিত ২০ মে ভোটগ্রহণের তারিখ থাকলেও প্রতিটি পদের বিপরীতে একজন করে প্রার্থী মনোনয়নপত্র জমা দেওয়ায় ভোটগ্রহণের প্রয়োজন হয়নি।

১৭ মে নির্বাচন পরিচালক ও জেলা তথ্য কর্মকর্তা লেলিন বালার কাছ থেকে আনুষ্ঠানিকভাবে মনোনয়নপত্র সংগ্রহ করেন প্রার্থীরা। পরে যাচাই-বাছাই শেষে চূড়ান্ত প্রার্থী তালিকা প্রকাশ করা হয়। সংগঠনটির মোট ভোটার সংখ্যা ২২ জন।

সম্পাদনা: আমাদের বরিশাল ডেস্ক

শেয়ার করতে ক্লিক করুন:

আমাদের বরিশাল ডটকম -এ প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
(মন্তব্যে প্রকাশিত মত মন্তব্যকারীর একান্তই নিজস্ব। amaderbarisal.com-এর সম্পাদকীয় অবস্থানের সঙ্গে এসব অভিমতের মিল আছেই এমন হবার কোনো কারণ নেই। মন্তব্যকারীর বক্তব্যের বিষয়বস্তু বা এর যথার্থতা নিয়ে amaderbarisal.com কর্তৃপক্ষ আইনগত বা অন্য কোনো ধরনের কোনো দায় নেবে না।)
স্বাস্থ্যের পরিচালককে নিয়ে বরিশাল ড্যাবের প্রকাশ্যে গ্রুপিং, স্বাস্থ্য বিভাগে অস্থিরতা 
প্রধানমন্ত্রীর বরিশাল সফর ঘিরে বিএনপির প্রস্তুতি, নিরাপত্তায় প্রশাসনের তৎপরতা
বরিশাল বিভাগে ডেঙ্গু বাড়ছে, ২ জনের মৃত্যু
প্রধানমন্ত্রী তারেক রহমানের বরিশাল সফর উপলক্ষে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত
বৃক্ষরোপণ একটি সামাজিক আন্দোলন: তথ্যমন্ত্রী
Recent: Mayor Hiron Barisal
Recent: Barisal B M College
Recent: Tender Terror
Kuakata News

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
আমাদের বরিশাল ২০০৬-২০২০

প্রকাশক ও নির্বাহী সম্পাদক: মোয়াজ্জেম হোসেন চুন্নু, সম্পাদক: রাহাত খান
৪৬১ আগরপুর রোড (নীচ তলা), বরিশাল-৮২০০।
ফোন : ০৪৩১-৬৪৫৪৪, ই-মেইল: hello@amaderbarisal.com