Current Bangladesh Time
Saturday June ১৩, ২০২৬ ৭:৪০ PM
Barisal News
Latest News
Home » আগৈলঝাড়া » বরিশাল » আগৈলঝাড়ায় রাস্তার অভাবে চিকিৎসা পেতে দেরি, বৃদ্ধের মৃ*ত্যু
২৪ May ২০২৬ Sunday ৮:৪৪:২৮ PM
Print this E-mail this

আগৈলঝাড়ায় রাস্তার অভাবে চিকিৎসা পেতে দেরি, বৃদ্ধের মৃ*ত্যু


নিজস্ব প্রতিনিধি:

বরিশালের আগৈলঝাড়া উপজেলার পশ্চিম জলিরপাড় গ্রামে যাতায়াতের কোনো রাস্তা না থাকায় সঠিক সময়ে চিকিৎসা না পেয়ে মোনাই অধিকারী (৬০) নামের এক বৃদ্ধের মৃত্যুর ঘটনা ঘটেছে।

বুধবার রাতে গুরুতর অসুস্থ হয়ে পড়লেও যাতায়াতের সুবিধা না থাকায় ওই রাতে তাকে হাসপাতালে নেওয়া সম্ভব হয়নি। পরদিন সকালে বাঁশ ও জালের সাহায্যে চাঙারি বানিয়ে কাঁধে ঝুলিয়ে দীর্ঘ দেড় কিলোমিটার পথ হেঁটে তাকে মূল সড়কে আনতে বাধ্য হন স্বজনরা। ওখান থেকে ভ্যানযোগে তাকে নিয়ে যাওয়া হয় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে।

পরে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় নেওয়া হয়। কিন্তু চিকিৎসায় দেরি হওয়ায় তাকে আর বাঁচানো সম্ভব হয়নি। নিহতের স্ত্রী রিনা অধিকারী জানান, রাতেই নেওয়ার ব্যবস্থা থাকলে হয়তো তাকে বাঁচানো যেত।

এর আগে একই বাড়ির ব্রজেন হালদারের স্ত্রী ৯০ বছর বয়সী কুমুদিনী হৃদরোগে আক্রান্ত হলে তাকেও একইভাবে চিকিৎসাকেন্দ্রে নিয়ে যাওয়া হয়।

এ ব্যাপারে মোনাইয়ের কাকা শ্বশুর সঞ্জয় হালদার বলেন, রাস্তা না থাকায় পরের দিন সকালে বাঁশে নেট বেঁধে অসুস্থ মোনাইকে কাঁধে ঝুলিয়ে বিভিন্ন মানুষের বাড়ির উঠান, জমির আইল, পানবরজ ও ঘেরের পাশ দিয়ে দেড় কিলোমিটার হেঁটে মূল সড়কে পৌঁছাই।

এ ব্যাপারে পশ্চিম জলিরপাড় গ্রামের মালা হালদার (৩০) ও গোলাপী হালদার (৫৫) জানান, বেশি ভোগান্তিতে পড়তে হয় বর্ষাকালে। পায়ে হাঁটা যায় না, নৌকাও চলে না। সন্তানসম্ভবা গৃহবধূরা অসুস্থ হয়ে পড়লে বেশি ভোগান্তিতে পড়তে হয়। ভোটের আগে অনেক প্রার্থীরা আমাদের যাতায়াতের জন্য রাস্তা করার প্রতিশ্রুতি দেয়। ভোটের পরে আর আমাদের সংবাদ নেয় না।

এ ব্যাপারে বাকাল ইউনিয়নের ৫ নম্বর ওয়ার্ডের ইউপি সদস্য পরিমল হালদার বলেন, ইউএনও স্যার বলেছেন মাটির কাজের জন্য বরাদ্দ নেই। আমরা স্থানীয়ভাবে মাটির কাজ করলে তিনি হেরিংবোন বন্ডের কাজ করে দেবেন।

এ ব্যাপারে উপজেলা নির্বাহী কর্মকর্তা লিখন বণিক বলেন, পশ্চিম জলিরপাড় গ্রামের যে রাস্তাটি হওয়ার প্রয়োজন, সে জায়গাটি সরেজমিন দেখে দ্রুত ব্যবস্থা নেওয়া হবে।

সম্পাদনা: আমাদের বরিশাল ডেস্ক

শেয়ার করতে ক্লিক করুন:

আমাদের বরিশাল ডটকম -এ প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
(মন্তব্যে প্রকাশিত মত মন্তব্যকারীর একান্তই নিজস্ব। amaderbarisal.com-এর সম্পাদকীয় অবস্থানের সঙ্গে এসব অভিমতের মিল আছেই এমন হবার কোনো কারণ নেই। মন্তব্যকারীর বক্তব্যের বিষয়বস্তু বা এর যথার্থতা নিয়ে amaderbarisal.com কর্তৃপক্ষ আইনগত বা অন্য কোনো ধরনের কোনো দায় নেবে না।)
বাজেটে বরিশালে বাণিজ্যিক উন্নয়নের দাবি
দখল আর অপরিকল্পিত নগরায়ণে হারিয়ে যাচ্ছে বরিশাল নগরীর ১৭ খাল
বন্ধ হয়ে গেল অলিম্পিক সিমেন্ট কারখানা, বিপাকে শ্রমিকেরা
বরিশাল সিটি নির্বাচন: জামায়াতের প্রার্থী হেলাল, থাকছেন না ফয়জুল
হামে বরিশাল বিভাগে মৃত বেড়ে ৫০
Recent: Mayor Hiron Barisal
Recent: Barisal B M College
Recent: Tender Terror
Kuakata News

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
আমাদের বরিশাল ২০০৬-২০২০

প্রকাশক ও নির্বাহী সম্পাদক: মোয়াজ্জেম হোসেন চুন্নু, সম্পাদক: রাহাত খান
৪৬১ আগরপুর রোড (নীচ তলা), বরিশাল-৮২০০।
ফোন : ০৪৩১-৬৪৫৪৪, ই-মেইল: hello@amaderbarisal.com