Current Bangladesh Time
Sunday June ২৮, ২০২৬ ৫:৩১ AM
Barisal News
Latest News
Home » আমতলী » বরগুনা » আমতলীতে সড়ক দুর্ঘটনায় প্রাণ গেল বিএনপি নেতার
২ June ২০২৬ Tuesday ৬:০৩:৩১ PM
Print this E-mail this

আমতলীতে সড়ক দুর্ঘটনায় প্রাণ গেল বিএনপি নেতার


আমতলী (বরগুনা) প্রতিনিধি:

বরগুনার আমতলীতে সড়ক দুর্ঘটনায় চাওড়া ইউনিয়ন বিএনপির যুগ্ম আহ্বায়ক ও সাবেক ইউপি সদস্য মো. ওহাব মিয়া (৬০) নিহত হয়েছেন। সোমবার (১ জুন) দিবাগত রাত দেড়টায় বরিশাল শেরেবাংলা মেডিক্যাল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান।

আমতলী থানার ওসি মো. আবু শাহাদাৎ মোহাম্মদ হাসনাইন পারভেজ সড়ক দুর্ঘটনার সাবেক এক ইউপি সদস্যের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেন। নিহত ওহাব মিয়া উপজেলার চাওড়া ইউনিয়নের ঘটখালী গ্রামের (পাড়ের বাড়ির) মৃত মকদুম আলী হাওলাদারের ছেলে। তিনি ১ নম্বর ওয়ার্ডের সাবেক সাবেক ইউপি সদস্য ছিলেন।

মঙ্গলবার (২ জুন) বিকাল সাড়ে ৫টার সময় মরহুমের জানাজা তার নিজবাড়ি ঘটখালী (পাড়ের বাড়িতে) অনুষ্ঠিত হবে বলে জানান তার পরিবারের সদস্যরা।

পারিবারিক সূত্রে জানা গেছে, সোমবার রাত সাড়ে ৯টায় ঢাকা-কুয়াকাটা আঞ্চলিক মহাসড়কের আমতলীর ঘটখালী নামক স্থানে সড়কের পাশ দিয়ে হেঁটে বাড়ি যাওয়ার পথে বিপরীত দিক থেকে আসা একটি দ্রুতগতির ব্যাটারিচালিত অটোরিকশা তাকে চাপা দেয়। এতে তিনি গুরুতর আহত হন। তাৎক্ষণিকভাবে স্থানীয়রা তাকে আমতলী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসার জন্য নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক অবস্থা গুরুতর হওয়ায় তাকে উন্নত চিকিৎসার জন্য বরিশাল শেরেবাংলা মেডিক্যাল কলেজ হাসপাতালে প্রেরণ করেন। ওই হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় রাত দেড়টার দিকে তিনি মারা যান।

মো. ওহাব মিয়ার মৃত্যুতে বরগুনা জেলা বিএনপির আহ্বায়ক ও জেলা পরিষদের প্রশাসক মো. নজরুল ইসলাম মোল্লা গভীর শোক জানিয়েছেন।

সম্পাদনা: আমাদের বরিশাল ডেস্ক

শেয়ার করতে ক্লিক করুন:

আমাদের বরিশাল ডটকম -এ প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
(মন্তব্যে প্রকাশিত মত মন্তব্যকারীর একান্তই নিজস্ব। amaderbarisal.com-এর সম্পাদকীয় অবস্থানের সঙ্গে এসব অভিমতের মিল আছেই এমন হবার কোনো কারণ নেই। মন্তব্যকারীর বক্তব্যের বিষয়বস্তু বা এর যথার্থতা নিয়ে amaderbarisal.com কর্তৃপক্ষ আইনগত বা অন্য কোনো ধরনের কোনো দায় নেবে না।)
নকল আর হচ্ছে না, এখন লক্ষ্য শিক্ষার মানোন্নয়ন: বরিশালে শিক্ষামন্ত্রী
বরিশালের এমপিরা চার দাবিতে একাট্টা
বরিশালের উন্নয়নে বাজেট বরাদ্দ নেই, সংসদে এমপি’র ক্ষোভ
বরিশালের মহাফেজখানায় ঘুসের কারবার
আ.লীগের প্রতিষ্ঠাবার্ষিকী ঘিরে বরিশালে আইনশৃঙ্খলা বাহিনীর মহড়া
Recent: Mayor Hiron Barisal
Recent: Barisal B M College
Recent: Tender Terror
Kuakata News

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
আমাদের বরিশাল ২০০৬-২০২০

প্রকাশক ও নির্বাহী সম্পাদক: মোয়াজ্জেম হোসেন চুন্নু, সম্পাদক: রাহাত খান
৪৬১ আগরপুর রোড (নীচ তলা), বরিশাল-৮২০০।
ফোন : ০৪৩১-৬৪৫৪৪, ই-মেইল: hello@amaderbarisal.com