Current Bangladesh Time
Tuesday June ১৬, ২০২৬ ৮:১৮ PM
Barisal News
Latest News
Home » ভোলা » ভোলা সদর » ভোলায় নদী ভাঙনরোধে সিসি ব্লকের দাবিতে পাউবো ঘেরাও
১৬ June ২০২৬ Tuesday ৫:৪০:০৮ PM
Print this E-mail this

ভোলায় নদী ভাঙনরোধে সিসি ব্লকের দাবিতে পাউবো ঘেরাও


ভোলা প্রতিনিধি:

ভোলায় মেঘনা নদীর ভাঙনরোধে সিসি ব্লকের মাধ্যমে স্থায়ী বাঁধের দাবিতে পানি উন্নয়ন বোর্ডের (পাউবো) অফিস ঘেরাও করেছেন স্থানীয় বাসিন্দারা। মঙ্গলবার (১৬ জুন) সকাল সাড়ে ১০টার দিকে পূর্বঘোষিত কর্মসূচির অংশ হিসেবে প্রথমে মিছিল নিয়ে ভোলা শহরের যুগীরঘোলে অবস্থিত পানি উন্নয়ন বোর্ডের সামনে গিয়ে অবস্থান নেন তারা।

বিক্ষোভের কারণে ভোলা শহরের প্রাণকেন্দ্র যুগীরঘোল এলাকায় সড়কের যানবাহন চলাচল বন্ধ হয়ে যায়। এক পর্যায়ে বিক্ষোভকারীরা পানি উন্নয়ন বোর্ডের মূল ফটক দিয়ে ভেতরে প্রবেশের চেষ্টার সময় পুলিশ বাধা দিলে পুলিশের সঙ্গে তাদের ধস্তাধস্তি হয়। পরে তারা পুলিশি বাধা উপেক্ষা করে পাউবো অফিসের ভেতরে ঢুকে নানা স্লোগান দিতে থাকেন। পরে পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তাদের হস্তক্ষেপে উত্তপ্ত পরিস্থিতি নিয়ন্ত্রণে আসে।

পরে পানি উন্নয়ন বোর্ডের তত্ত্বাবধায়ক প্রকৌশলী ও নির্বাহী প্রকৌশলী বিক্ষোভকারীদের একটি প্রতিনিধি দলের সঙ্গে বৈঠকে বসেন। বৈঠকে আগামী এক মাসের মধ্যে প্রকল্পের মাধ্যমে সিসি ব্লক ডাম্পিংয়ের কাজ শুরুর প্রতিশ্রুতি দেন কর্মকর্তারা। এই আশ্বাসে অবরোধ তুলে নেন বিক্ষুব্ধরা।

বিক্ষোভকারী এ কে এম নুর হোসেন, মো. মুনসুর, আব্দুল মোতালেবসহ ১০-১২ জন জানান, মেঘনা নদী যেভাবে ভাঙছে, এতে এবারের বর্ষা মৌসুমে শিবপুর ও মেদুয়া ইউনিয়নের অবশিষ্ট অংশটুকুও থাকবে না, নদীগর্ভে বিলীন হয়ে যাবে।এতে হুমকিতে থাকা শিবপুর অংশে ভোলা শহর রক্ষা বেড়িবাঁধ যেকোনো সময় ভেঙে ভোলা শহর তলিয়ে যেতে পারে। ইতোমধ্যে কয়েকবার নদী ভাঙনের কবলে পড়ে শিবপুর ও মেদুয়ার কয়েক হাজার মানুষ সর্বস্ব হারিয়েছে। অবশিষ্ট ঘর-ভিটার জমিটুকুও বিলীন হওয়ার হুমকিতে রয়েছে।

ভোলা পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী মো. জিয়া উদ্দীন আরিফ বলেন, ভোলার শিবপুর ও মেদুয়া ইউনিয়নের নদী তীরবর্তী এলাকার ভাঙনরোধে সিসি ব্লক ডাম্পিংয়ের জন্য ৬৮৫ কোটি টাকার একটি প্রকল্প নেওয়া হয়েছে। বর্তমানে সেটি পরিকল্পনা মন্ত্রণালয়ের প্রক্রিয়াধীন।আশা করছি, শিগগিরই প্রকল্পটি অনুমোদন হবে এবং সিসি ব্লকের কাজ শুরু করা হবে।

সম্পাদনা: আমাদের বরিশাল ডেস্ক

শেয়ার করতে ক্লিক করুন:

আমাদের বরিশাল ডটকম -এ প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
(মন্তব্যে প্রকাশিত মত মন্তব্যকারীর একান্তই নিজস্ব। amaderbarisal.com-এর সম্পাদকীয় অবস্থানের সঙ্গে এসব অভিমতের মিল আছেই এমন হবার কোনো কারণ নেই। মন্তব্যকারীর বক্তব্যের বিষয়বস্তু বা এর যথার্থতা নিয়ে amaderbarisal.com কর্তৃপক্ষ আইনগত বা অন্য কোনো ধরনের কোনো দায় নেবে না।)
আটকে আছে ভাঙা-বরিশাল-কুয়াকাটা রেলপথ প্রকল্প, অবরুদ্ধ হাজারো জীবন
বরিশাল শেবাচিম হাসপাতাল: ব্যবস্থাপনা কমিটির সভাপতি হলেন তথ্য ও সম্প্রচারমন্ত্রী
বাজেটে বরিশালে বাণিজ্যিক উন্নয়নের দাবি
দখল আর অপরিকল্পিত নগরায়ণে হারিয়ে যাচ্ছে বরিশাল নগরীর ১৭ খাল
বন্ধ হয়ে গেল অলিম্পিক সিমেন্ট কারখানা, বিপাকে শ্রমিকেরা
Recent: Mayor Hiron Barisal
Recent: Barisal B M College
Recent: Tender Terror
Kuakata News

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
আমাদের বরিশাল ২০০৬-২০২০

প্রকাশক ও নির্বাহী সম্পাদক: মোয়াজ্জেম হোসেন চুন্নু, সম্পাদক: রাহাত খান
৪৬১ আগরপুর রোড (নীচ তলা), বরিশাল-৮২০০।
ফোন : ০৪৩১-৬৪৫৪৪, ই-মেইল: hello@amaderbarisal.com