Current Bangladesh Time
Tuesday June ১৬, ২০২৬ ৯:০৫ PM
Barisal News
Latest News
Home » গৌরনদী » বরিশাল » গৌরনদীতে নেশার টাকার জন্য বাবা-মাকে নি’র্যা’ত’ন, মাদকসেবী ছেলের কারাদণ্ড
১৬ June ২০২৬ Tuesday ৬:৩১:০৫ PM
Print this E-mail this

গৌরনদীতে নেশার টাকার জন্য বাবা-মাকে নি’র্যা’ত’ন, মাদকসেবী ছেলের কারাদণ্ড


নিজস্ব প্রতিনিধি:

বরিশালের গৌরনদীতে মাদকসেবী ছেলের দাবীকৃত নেশার টাকা দিতে দেরি হলে বাবা ও মাকে অমানুষিক নির্যাতন করার ঘটনায় বিকাশ চন্দ্র বালা (২৬) নামের এক মাদকসেবী ছেলেকে এক বছরের বিনাশ্রম কারাদণ্ড প্রদান দিয়েছে ভ্রাম্যমাণ আদালতের এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট।

মঙ্গলবার (১৬ জুন) সকালে জেলার গৌরনদী পৌর এলাকার হরিসেনা গ্রামে এ ঘটনা ঘটে। দণ্ডপ্রাপ্ত বিকাশ ওই গ্রামের বিপুল চন্দ্র বালার ছেলে।

মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের গৌরনদী সার্কেলের উপ-পরিদর্শক ফাইজুল ইসলাম হৃদয় হাওলাদার জানান, দীর্ঘদিন থেকে মাদকাসক্ত বিকাশ বালা মাদকের টাকা জোগার করতে না পারলেই বসতঘর ভাংচুরসহ তার মা ও বাবাকে মারধর করে আসছিলো। তাকে সুস্থ করার জন্য ছয় মাস রিহ্যাব সেন্টারে রাখা হয়েছিলো। সেখান থেকে বের হয়েই এলাকার কতিপয় মাদকসেবীদের প্ররোচনায় সে (বিকাশ) পুনরায় মাদকাসক্ত হয়ে পরে। এর-পূর্বে বিকাশের মা ও বাবা তাদের জমি বিক্রি করে ছেলেকে বিদেশ পাঠিয়ে ছিলেন। কিন্তু সেখান থেকেও মাদকাসক্ত বন্ধুদের প্ররোচনায় বিকাশ দেশে চলে আসে।

তিনি আরও জানিয়েছেন, মঙ্গলবার সকালে মাদক সেবনের তথ্য পেয়ে মাহিলাড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সৈকত গুহ পিকলুর সহযোগিতায় হরিসেনা গ্রামে অভিযান চালিয়ে বিকাশ বালাকে একশ’ গ্রাম গাঁজাসহ আটক করা হয়। পরবর্তীতে আটককৃত বিকাশকে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে এক বছরের বিনাশ্রম কারাদণ্ড ও পাঁচ হাজার টাকা অর্থদণ্ড প্রদান করা হয়েছে।

ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মো. মেহেদী হাসান।

সম্পাদনা: আমাদের বরিশাল ডেস্ক

শেয়ার করতে ক্লিক করুন:

আমাদের বরিশাল ডটকম -এ প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
(মন্তব্যে প্রকাশিত মত মন্তব্যকারীর একান্তই নিজস্ব। amaderbarisal.com-এর সম্পাদকীয় অবস্থানের সঙ্গে এসব অভিমতের মিল আছেই এমন হবার কোনো কারণ নেই। মন্তব্যকারীর বক্তব্যের বিষয়বস্তু বা এর যথার্থতা নিয়ে amaderbarisal.com কর্তৃপক্ষ আইনগত বা অন্য কোনো ধরনের কোনো দায় নেবে না।)
আটকে আছে ভাঙা-বরিশাল-কুয়াকাটা রেলপথ প্রকল্প, অবরুদ্ধ হাজারো জীবন
বরিশাল শেবাচিম হাসপাতাল: ব্যবস্থাপনা কমিটির সভাপতি হলেন তথ্য ও সম্প্রচারমন্ত্রী
বাজেটে বরিশালে বাণিজ্যিক উন্নয়নের দাবি
দখল আর অপরিকল্পিত নগরায়ণে হারিয়ে যাচ্ছে বরিশাল নগরীর ১৭ খাল
বন্ধ হয়ে গেল অলিম্পিক সিমেন্ট কারখানা, বিপাকে শ্রমিকেরা
Recent: Mayor Hiron Barisal
Recent: Barisal B M College
Recent: Tender Terror
Kuakata News

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
আমাদের বরিশাল ২০০৬-২০২০

প্রকাশক ও নির্বাহী সম্পাদক: মোয়াজ্জেম হোসেন চুন্নু, সম্পাদক: রাহাত খান
৪৬১ আগরপুর রোড (নীচ তলা), বরিশাল-৮২০০।
ফোন : ০৪৩১-৬৪৫৪৪, ই-মেইল: hello@amaderbarisal.com