Current Bangladesh Time
Thursday August ২০, ২০২৬ ২:৪২ PM
Barisal News
Latest News
Home » বরিশাল » বরিশাল সদর » বরিশালে পুলিশ ম্যাজিস্ট্রেসি কনফারেন্স অনুষ্ঠিত
১৬ June ২০২৬ Tuesday ৬:৩৯:২৪ PM
Print this E-mail this

বরিশালে পুলিশ ম্যাজিস্ট্রেসি কনফারেন্স অনুষ্ঠিত


নগর প্রতিনিধি:

বরিশালে বিচারিক কার্যক্রমে গতিশীলতা আনতে এবং বিভিন্ন দপ্তরের মধ্যে সমন্বয় জোরদার করার লক্ষ্যে জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের উদ্যোগে পুলিশ ম্যাজিস্ট্রেসি কনফারেন্স অনুষ্ঠিত হয়েছে। আজ  মঙ্গলবার ১৬ জুন বিকাল সাড়ে ৩ টায় বরিশাল চীফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের সম্মেলন কক্ষে কনফারেন্স অনুষ্ঠিত হয়।

কনফারেন্সে বিচার বিভাগ, পুলিশ প্রশাসন ও অন্যান্য সরকারি দপ্তরের মধ্যে পারস্পরিক অভিজ্ঞতা বিনিময়ের মাধ্যমে বিচারপ্রার্থীদের ভোগান্তি দূর করার বিভিন্ন পদক্ষেপ গ্রহন করেন।

কনফারেন্সে বরিশালের চীফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট মোঃ জাহিদুল আজাদ যথা সময়ে আদালতে সাক্ষীদের উপস্থিতি নিশ্চিত করা এবং মেডিকেল সার্টিফিকেটসহ অন্যান্য প্রয়োজনীয় প্রতিবেদন সময়মতো জমা দেওয়ার নির্দেশনা দেন।এছাড়াও মামলার জট নিরসনে দ্রুততম সময়ে মামলার বিচারকাজ শেষ করা এবং বিচারাধীন মামলাগুলোর অগ্রগতি পর্যালোচনা করে বিদ্যমান প্রতিবন্ধকতাগুলো চিহ্নিত করে বিচার বিভাগ, পুলিশ, র‍্যাব, সিভিল সার্জন অফিস এবং হাসপাতাল কর্তৃপক্ষের মধ্যে সমন্বয় জোরদার করার মাধ্যমে বিচার ব্যবস্থাকে আরও জনবান্ধব করার প্রতিশ্রুতি ব্যক্ত করেন।

চীফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট মোঃ জাহিদুল আজাদ এর সভাপতিত্বে কনফারেন্সে আরো উপস্থিত ছিলেন, বরিশাল বিদ্যুৎ আদালতের স্পেশাল ম্যাজিস্ট্রেট (যুগ্ম জেলা জজ) এস এম মাহফুজ আলম,অতিরিক্ত চীফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট মোঃ নাহিদ হোসেন,সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট মোঃ মোস্তাফিজুর রহমান,সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট মোঃ ফজলুর রহমান,সিভিল জজ বাকেরগঞ্জ সাব্বির মোঃ খালিদ,সিভিল জজ বরিশাল সদর আরিফা আফরিন আঁখি,জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট মোঃ সিহাবুর রহমান,জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আফসানা শারমিন ইভা,জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আয়শা আক্তার,জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট সৈয়দ আবিদুল হক,জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আবদুল্লাহ আল সায়েম, আবুল কালাম আজাদ, জেলা আইনজীবী সমিতির সভাপতি,বরিশাল জেলা অতিরিক্ত পুলিশ সুপার মোঃ আলাউল হাসান,সিভিল সার্জন ডা: এস, এম, মঞ্জুর-এ-এলাহী,স্বাস্থ্য অধিদপ্তরের সহকারী পরিচালক(প্রশাসন)ডাঃমোঃমাহামুদ হাসান, ডা:অনীক নিলয়, লেকচারর শেরেবাংলা মেডিকেল কলেজ, সুব্রত কুমার বালা, সিনিয়র জেল সুপার, তানভীর হোসেন খান, উপ-পরিচালক মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর, ভবানী শংকর বল, প্রবেশন কর্মকর্তা, প্রবেশন কার্যালয়, বরিশাল, ইয়াসিন আরাফাত, পরিদর্শক বিএসটিআই বরিশাল, আবু সালেহ মোঃ আনসার উদ্দিন, অতিরিক্ত পুলিশ সুপার,সাথেবরিশাল জেলার সকল থানার ওসি, র‍্যাব-৮ এর প্রতিনিধি সহ প্রশাসনের উর্ধ্বতন কর্মকর্তা বৃন্দ। কনফারেন্সের সার্বিক তত্বাবধানে ছিলেন,চীফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের নাজির মোঃ তারিকুল ইসলাম।

সম্পাদনা: আমাদের বরিশাল ডেস্ক

শেয়ার করতে ক্লিক করুন:

আমাদের বরিশাল ডটকম -এ প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
(মন্তব্যে প্রকাশিত মত মন্তব্যকারীর একান্তই নিজস্ব। amaderbarisal.com-এর সম্পাদকীয় অবস্থানের সঙ্গে এসব অভিমতের মিল আছেই এমন হবার কোনো কারণ নেই। মন্তব্যকারীর বক্তব্যের বিষয়বস্তু বা এর যথার্থতা নিয়ে amaderbarisal.com কর্তৃপক্ষ আইনগত বা অন্য কোনো ধরনের কোনো দায় নেবে না।)
বরিশালে নিম্নমানের পণ্য কিনতে বাধ্য করছে টিসিবি
পুলিশের আচরণগত সমস্যা দূর করতে বিশেষ প্রশিক্ষণ দেয়া হচ্ছে : বরিশাল রেঞ্জ ডিআইজি
পিরোজপুরে গাছের গোড়ায় গোড়ায় এডিস, বাড়ছে ডেঙ্গু
বরিশাল নগরী: ওয়ার্ডে ওয়ার্ডে বেহাল সড়ক, বৃষ্টিতে দুর্ভোগ
ডিজিটাল বাংলাদেশকে স্মার্ট রূপ দিতে কাজ করা হচ্ছে: বরিশালে তথ্যমন্ত্রী
Recent: Mayor Hiron Barisal
Recent: Barisal B M College
Recent: Tender Terror
Kuakata News

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
আমাদের বরিশাল ২০০৬-২০২০

প্রকাশক ও নির্বাহী সম্পাদক: মোয়াজ্জেম হোসেন চুন্নু, সম্পাদক: রাহাত খান
৪৬১ আগরপুর রোড (নীচ তলা), বরিশাল-৮২০০।
ফোন : ০৪৩১-৬৪৫৪৪, ই-মেইল: hello@amaderbarisal.com