Current Bangladesh Time
Wednesday June ১৭, ২০২৬ ২:৩৫ AM
Barisal News
Latest News
Home » বরিশাল » বরিশাল সদর » বরিশালে মাদক বিক্রিতে বাধা দেওয়ায় যুবককে কুপিয়ে জখম, অভিযুক্ত গ্রেপ্তার
১৬ June ২০২৬ Tuesday ১১:২১:৪৯ PM
Print this E-mail this

বরিশালে মাদক বিক্রিতে বাধা দেওয়ায় যুবককে কুপিয়ে জখম, অভিযুক্ত গ্রেপ্তার


নিজস্ব প্রতিনিধি:

বরিশাল সদর উপজেলার চরমোনাইতে মাদক বিক্রিতে বাধা দেওয়ায় অমনি ওরফে রমেস নামের এক যুবককে কুপিয়ে জখমের ঘটনায় চিহ্নিত মাদক কারবারি জাকির হোসেনকে গ্রেপ্তার করেছে পুলিশ। এ সময় তার কাছ থেকে রামদা উদ্ধার করা হয়েছে।

মঙ্গলবার (১৩ জুন) দুপুরের দিকে চরমোনাই ইউনিয়নের গীলাতলী আশ্রয়ণ প্রকল্প এলাকা থেকে তাকে গ্রেপ্তার করে বরিশাল মেট্রোপলিটনের কোতোয়ালি মডেল থানা পুলিশ।

এর আগে গত শনিবার (১৩ জুন) সকাল ৯টায় ইউনিয়নের গীলাতলী আশ্রয়ণ প্রকল্পের সামনে যুবককে প্রকাশ্যে কুপিয়ে জখমের ঘটনা ঘটে।

আহত রমেশের অভিযোগ, চিহ্নিত মাদক কারবারি জাকিরের মাদক কারবারে বিভিন্ন সময় বাধা দিয়ে আসছিলেন তিনি। সুবিধা করতে না পেরে ঘটনার আগের দিন রাতে তাকে মাদক (ইয়াবা) খাইয়ে ম্যানেজ করার চেষ্টা চালান জাকির। এতে রাজি না হওয়ায় পরদিন সকালে দেশীয় অস্ত্র নিয়ে রমেশকে কুপিয়ে জখম করে জাকির। পরে তাকে উদ্ধার করে বরিশাল শের-ই বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়।

বরিশাল কোতোয়ালি মডেল থানার ওসি আল মামুন উল ইসলাম বলেন, কুপিয়ে জখমের ঘটনায় থানায় একটি মামলা হয়েছে। আহত ব্যক্তি নিজেই মামলাটি করেছেন। মামলায় অভিযুক্ত জাকির হোসেনকে গ্রেপ্তার করা হয়েছে। পূর্বেও তার নামে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা রয়েছে।

সম্পাদনা: আমাদের বরিশাল ডেস্ক

শেয়ার করতে ক্লিক করুন:

আমাদের বরিশাল ডটকম -এ প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
(মন্তব্যে প্রকাশিত মত মন্তব্যকারীর একান্তই নিজস্ব। amaderbarisal.com-এর সম্পাদকীয় অবস্থানের সঙ্গে এসব অভিমতের মিল আছেই এমন হবার কোনো কারণ নেই। মন্তব্যকারীর বক্তব্যের বিষয়বস্তু বা এর যথার্থতা নিয়ে amaderbarisal.com কর্তৃপক্ষ আইনগত বা অন্য কোনো ধরনের কোনো দায় নেবে না।)
বরিশালজুড়ে হাম পরিস্থিতির মধ্যেই চোখ রাঙাচ্ছে ডেঙ্গু
আটকে আছে ভাঙা-বরিশাল-কুয়াকাটা রেলপথ প্রকল্প, অবরুদ্ধ হাজারো জীবন
বরিশাল শেবাচিম হাসপাতাল: ব্যবস্থাপনা কমিটির সভাপতি হলেন তথ্য ও সম্প্রচারমন্ত্রী
বাজেটে বরিশালে বাণিজ্যিক উন্নয়নের দাবি
দখল আর অপরিকল্পিত নগরায়ণে হারিয়ে যাচ্ছে বরিশাল নগরীর ১৭ খাল
Recent: Mayor Hiron Barisal
Recent: Barisal B M College
Recent: Tender Terror
Kuakata News

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
আমাদের বরিশাল ২০০৬-২০২০

প্রকাশক ও নির্বাহী সম্পাদক: মোয়াজ্জেম হোসেন চুন্নু, সম্পাদক: রাহাত খান
৪৬১ আগরপুর রোড (নীচ তলা), বরিশাল-৮২০০।
ফোন : ০৪৩১-৬৪৫৪৪, ই-মেইল: hello@amaderbarisal.com