পটুয়াখালীর রাঙ্গাবালী উপজেলার চরমোন্তাজ ইউনিয়নের চর বেষ্টিন এলাকার ১০ম শ্রেণির শিক্ষার্থী মোসা. মরিয়ম (১৪) নিখোঁজ হয়েছে। এ ঘটনায় তার বাবা মোহন হাওলাদার রাঙ্গাবালী থানায় (জিডি) করেছেন।
জিডিতে জানা যায়, গত ১৪ জুন রাতে বাড়ি থেকে দোকানে কেনাকাটার উদ্দেশ্যে বের হয়ে আর বাড়ি ফিরে আসেনি মরিয়ম। পরে পরিবার ও আত্মীয়-স্বজন বিভিন্ন স্থানে খোঁজাখুঁজি করেও তার কোনো সন্ধান পাননি।
নিখোঁজ মরিয়ম চর লক্ষ্মী বেষ্টিন আদর্শ মাধ্যমিক বিদ্যালয়ের ১০ম শ্রেণির ছাত্রী। ঘটনার পর থেকে তার কোনো খোঁজ না পাওয়ায় পরিবার উদ্বেগে উৎকণ্ঠা রয়েছে। পুলিশ বিষয়টি তদন্ত করছে।
আমাদের বরিশাল ডটকম -এ প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
(মন্তব্যে প্রকাশিত মত মন্তব্যকারীর একান্তই নিজস্ব। amaderbarisal.com-এর সম্পাদকীয় অবস্থানের সঙ্গে এসব অভিমতের মিল আছেই এমন হবার কোনো কারণ নেই। মন্তব্যকারীর বক্তব্যের বিষয়বস্তু বা এর যথার্থতা নিয়ে amaderbarisal.com কর্তৃপক্ষ আইনগত বা অন্য কোনো ধরনের কোনো দায় নেবে না।)
জিয়াউর রহমানের খনন করা সেই স্বনির্ভর খাল পুন:খননে ‘অনিয়ম’