Current Bangladesh Time
Friday June ১৯, ২০২৬ ১১:৪৪ PM
Barisal News
Latest News
Home » বরিশাল » বরিশাল সদর » অনেক শিশু ঘরে-বাইরে নির্যাতনের শিকার হচ্ছে: বিসিসি প্রশাসক
১৯ June ২০২৬ Friday ৮:২৭:০৬ PM
Print this E-mail this

অনেক শিশু ঘরে-বাইরে নির্যাতনের শিকার হচ্ছে: বিসিসি প্রশাসক


নগর প্রতিনিধি:

বরিশাল সিটি করপোরেশনের প্রশাসক বিলকিস আক্তার জাহান শিরিন বলেছেন, নানা কারণে অনেক শিশু ঘরে-বাইরে নির্যাতনের শিকার হচ্ছে, অকালে অনেক অপার সম্ভাবনা ঝরে যাচ্ছে। আমাদের শিশুদের নিরাপদ ও মানবিক পরিবেশ নিশ্চিত করতে হবে, যাতে তারা নিজেদের প্রতিভা বিকশিত করতে পারে। 

শুক্রবার সকালে নগরীর অশ্বিনী কুমার হল চত্বরে খেলাঘর আসর বরিশাল জেলা কমিটির দুই দিনব্যাপী জেলা সম্মেলন ও শিশু সমাবেশের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। 

তিনি আরও বলেন, সমাজের অন্ধকার ও সহিংসতার গল্প নয়, শিশুদের সাফল্য, স্বপ্ন ও সম্ভাবনার গল্প দেখতে চাই। চাঁদের মতো সুন্দর মুখগুলোকে কালো আঁধার থেকে রক্ষা করা এবং তাদের বিকাশের পথ সুগম করা আমাদের সবার দায়িত্ব।  

বিসিসি প্রশাসক বলেন, বর্তমান প্রযুক্তিনির্ভর সমাজে শিশু-কিশোরদের জন্য সুস্থ বিনোদন ও সৃজনশীল কর্মকাণ্ডের গুরুত্ব অপরিসীম। আজকের শিশুরাই আগামীর ভবিষ্যৎ। তাদের মধ্য থেকেই গড়ে উঠবে আগামী দিনের নেতৃত্ব। 

খেলাঘর বরিশাল জেলা কমিটির সভাপতি ও সম্মেলন প্রস্তুতি কমিটির চেয়ারম্যান পঙ্কজ রায় চৌধুরীর সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন খেলাঘর কেন্দ্রীয় কমিটির ভারপ্রাপ্ত চেয়ারপারসন ড. শিল্পী কাজী মোজাম্মেল হোসেন, প্রেসিডিয়াম সদস্য জীবন কৃষ্ণ দে ও সাধারণ সম্পাদক রেজাউল কবীর। 

জাতীয় সংগীত পরিবেশনের মধ্য দিয়ে সম্মেলনের উদ্বোধন করা হয়। পরে ফেস্টুন ও পায়রা উড়িয়ে অনুষ্ঠানের আনুষ্ঠানিক সূচনা করা হয়। অনুষ্ঠানে আরও বক্তব্য দেন জেলা কমিটির সাধারণ সম্পাদক ও সম্মেলন প্রস্তুতি কমিটির আহ্বায়ক তৌছিক আহমেদ রাহাত, সভাপতিমণ্ডলীর সদস্য শুভঙ্কর চক্রবর্তী, আবুল কালাম টিপুসহ অন্যরা।

সম্পাদনা: আমাদের বরিশাল ডেস্ক

শেয়ার করতে ক্লিক করুন:

আমাদের বরিশাল ডটকম -এ প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
(মন্তব্যে প্রকাশিত মত মন্তব্যকারীর একান্তই নিজস্ব। amaderbarisal.com-এর সম্পাদকীয় অবস্থানের সঙ্গে এসব অভিমতের মিল আছেই এমন হবার কোনো কারণ নেই। মন্তব্যকারীর বক্তব্যের বিষয়বস্তু বা এর যথার্থতা নিয়ে amaderbarisal.com কর্তৃপক্ষ আইনগত বা অন্য কোনো ধরনের কোনো দায় নেবে না।)
আ.লীগের ৭৭তম প্রতিষ্ঠাবার্ষিকী ঘিরে বরিশালে চিরুনি অভিযান, ১৯ নেতাকর্মী গ্রেপ্তার
জিয়াউর রহমানের খনন করা সেই স্বনির্ভর খাল পুন:খননে ‘অনিয়ম’
লোডশেডিংয়ের কবলে বরিশালের শেবাচিম হাসপাতাল, অন্ধকারে আইসিইউ ওয়ার্ড
বরিশালে বেড়েছে লোডশেডিং, তীব্র গরমে জনজীবনে চরম দুর্ভোগ
বরিশালজুড়ে হাম পরিস্থিতির মধ্যেই চোখ রাঙাচ্ছে ডেঙ্গু
Recent: Mayor Hiron Barisal
Recent: Barisal B M College
Recent: Tender Terror
Kuakata News

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
আমাদের বরিশাল ২০০৬-২০২০

প্রকাশক ও নির্বাহী সম্পাদক: মোয়াজ্জেম হোসেন চুন্নু, সম্পাদক: রাহাত খান
৪৬১ আগরপুর রোড (নীচ তলা), বরিশাল-৮২০০।
ফোন : ০৪৩১-৬৪৫৪৪, ই-মেইল: hello@amaderbarisal.com