Home » বরিশাল » বরিশাল সদর » বরিশালে কার্যক্রম নিষিদ্ধ আ. লীগের ঝটিকা মিছিল, বিএনপির বিক্ষোভ
১৯ June ২০২৬ Friday ৮:৪৩:৫৬ PM
বরিশালে কার্যক্রম নিষিদ্ধ আ. লীগের ঝটিকা মিছিল, বিএনপির বিক্ষোভ
নগর প্রতিনিধি:
কার্যক্রম নিষিদ্ধঘোষিত বাংলাদেশ আওয়ামী লীগের৭৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বরিশাল নগরীতে একটি ঝটিকা মিছিল অনুষ্ঠিত হয়েছে। এ ঘটনার কয়েক ঘণ্টা পর প্রতিবাদ মিছিল করেছেন স্থানীয় বিএনপির নেতাকর্মীরা।
শুক্রবার (১৯ জুন) দুপুরে বরিশাল নগরীর বান্দ রোড এলাকার শিক্ষকদের সামনে থেকে আওয়ামী লীগের মিছিলটি বের হয়। মিছিলটি ১০ নম্বর ওয়ার্ড হয়ে কেডিসি এলাকায় গিয়ে শেষ হয়।
মিছিল চলাকালে অংশগ্রহণকারীরা ‘শুভ শুভ দিন, আওয়ামী লীগের জন্মদিন’, ‘শেখ হাসিনা ভয় নাই, রাজপথ ছাড়ি নাই’ এবং ‘শেখ হাসিনা বীরের বেশে আসবে ফিরে বাংলাদেশে’-সহ বিভিন্ন স্লোগান দেন।
এদিকে আওয়ামী লীগের মিছিল শেষ হওয়ার প্রায় দুই ঘণ্টা পর বিকেল ৫টার দিকে ১০ নম্বর ওয়ার্ড বিএনপির উদ্যোগে একটি প্রতিবাদ মিছিল বের করা হয়।নগরীর ব্লেস পার্ক এলাকা থেকে শুরু হওয়া মিছিলটি লঞ্চঘাট এলাকায় গিয়ে শেষ হয়।
প্রতিবাদ মিছিলে বিএনপির নেতাকর্মীরা আওয়ামী লীগের বিরুদ্ধে বিভিন্ন স্লোগান দেন।
ঘটনার বিষয়ে কোতোয়ালি মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আল মামুন উল ইসলাম বলেন, ‘কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের একটি মিছিল বের হওয়ার খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে যায়। তবে এর আগেই মিছিলে অংশ নেওয়া ব্যক্তিরা সেখান থেকে সরে যান।
আমাদের বরিশাল ডটকম -এ প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
(মন্তব্যে প্রকাশিত মত মন্তব্যকারীর একান্তই নিজস্ব। amaderbarisal.com-এর সম্পাদকীয় অবস্থানের সঙ্গে এসব অভিমতের মিল আছেই এমন হবার কোনো কারণ নেই। মন্তব্যকারীর বক্তব্যের বিষয়বস্তু বা এর যথার্থতা নিয়ে amaderbarisal.com কর্তৃপক্ষ আইনগত বা অন্য কোনো ধরনের কোনো দায় নেবে না।)