Current Bangladesh Time
Saturday June ২০, ২০২৬ ৩:০০ AM
Barisal News
Latest News
Home » বরিশাল » বাকেরগঞ্জ » বাকেরগঞ্জে স্ত্রী বাড়িতে না ফেরায় শ্বশুরবাড়িতে গিয়ে প্রাণ দিলেন স্বামী
১৯ June ২০২৬ Friday ১১:৫৯:১৩ PM
Print this E-mail this

বাকেরগঞ্জে স্ত্রী বাড়িতে না ফেরায় শ্বশুরবাড়িতে গিয়ে প্রাণ দিলেন স্বামী


বাকেরগঞ্জ (বরিশাল) প্রতিনিধি:

বরিশালের বাকেরগঞ্জে স্ত্রীর সঙ্গে পারিবারিক মনোমালিন্যের জেরে অভিমান করে শ্বশুরবাড়িতে গিয়ে বিষপানে আত্মহত্যা করেছেন বাদল সিকদার (৪৫) নামে এক ব্যক্তি। শুক্রবার (১৯ জুন) সকালে উপজেলার রঙ্গশ্রী ইউনিয়নের বিরাঙ্গল গ্রামে এ ঘটনা ঘটে।

মৃত বাদল সিকদার উপজেলার কলসকাঠি ইউনিয়নের ঢাপরকাঠি গ্রামের মৃত আতাহার সিকদারের ছেলে। তিনি রঙ্গশ্রী ইউনিয়নের বিরাঙ্গল গ্রামের মৃত সামার সিকদারের জামাতা ছিলেন।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, কয়েকদিন আগে বাদল সিকদারের সঙ্গে তার স্ত্রী মাহমুদা বেগমের (৩৬) পারিবারিক বিষয় নিয়ে ঝগড়া হয়। একপর্যায়ে মাহমুদা বেগম মেয়েকে নিয়ে বাবার বাড়ি চলে যান। গত বুধবার (১৭ জুন) বাদল সিকদার স্ত্রীকে ফিরিয়ে আনতে শ্বশুরবাড়িতে যান এবং সেখানেই দুই দিন ধরে ছিলেন। শুক্রবার সকালে বাদল সিকদার তার স্ত্রীকে নিয়ে নিজ বাড়িতে ফেরার চেষ্টা করেন। তবে স্ত্রী যেতে রাজি না হওয়ায় বাদল সিকদার তার শ্বশুরবাড়ির এলাকার একটি স্থানীয় বাজার থেকে কীটনাশক কিনে এনে শ্বশুরবাড়িতে বসে পান করেন।

শ্বশুরবাড়ির লোকজন বিষপানের বিষয়টি টের পেয়ে তাকে উদ্ধার করে বাকেরগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। স্বাস্থ্য কমপ্লেক্সের কর্তৃপক্ষ বিষয়টি পুলিশকে জানালে বাকেরগঞ্জ থানা পুলিশ হাসপাতাল থেকে লাশটি উদ্ধার করে। ময়নাতদন্তের জন্য মরদেহ বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠায়।

বাকেরগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) আদিল হোসেন বলেন, প্রাথমিকভাবে আত্মহত্যার ঘটনা বলে ধারণা করা হচ্ছে। ময়নাতদন্তের প্রতিবেদন পাওয়ার পর মৃত্যুর প্রকৃত কারণ নিশ্চিত হওয়া যাবে। এ ঘটনায় আইনগত প্রক্রিয়া চলমান রয়েছে।

সম্পাদনা: আমাদের বরিশাল ডেস্ক

শেয়ার করতে ক্লিক করুন:

আমাদের বরিশাল ডটকম -এ প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
(মন্তব্যে প্রকাশিত মত মন্তব্যকারীর একান্তই নিজস্ব। amaderbarisal.com-এর সম্পাদকীয় অবস্থানের সঙ্গে এসব অভিমতের মিল আছেই এমন হবার কোনো কারণ নেই। মন্তব্যকারীর বক্তব্যের বিষয়বস্তু বা এর যথার্থতা নিয়ে amaderbarisal.com কর্তৃপক্ষ আইনগত বা অন্য কোনো ধরনের কোনো দায় নেবে না।)
আ.লীগের ৭৭তম প্রতিষ্ঠাবার্ষিকী ঘিরে বরিশালে চিরুনি অভিযান, ১৯ নেতাকর্মী গ্রেপ্তার
জিয়াউর রহমানের খনন করা সেই স্বনির্ভর খাল পুন:খননে ‘অনিয়ম’
লোডশেডিংয়ের কবলে বরিশালের শেবাচিম হাসপাতাল, অন্ধকারে আইসিইউ ওয়ার্ড
বরিশালে বেড়েছে লোডশেডিং, তীব্র গরমে জনজীবনে চরম দুর্ভোগ
বরিশালজুড়ে হাম পরিস্থিতির মধ্যেই চোখ রাঙাচ্ছে ডেঙ্গু
Recent: Mayor Hiron Barisal
Recent: Barisal B M College
Recent: Tender Terror
Kuakata News

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
আমাদের বরিশাল ২০০৬-২০২০

প্রকাশক ও নির্বাহী সম্পাদক: মোয়াজ্জেম হোসেন চুন্নু, সম্পাদক: রাহাত খান
৪৬১ আগরপুর রোড (নীচ তলা), বরিশাল-৮২০০।
ফোন : ০৪৩১-৬৪৫৪৪, ই-মেইল: hello@amaderbarisal.com