Current Bangladesh Time
Tuesday September ২২, ২০২৬ ১:০৮ PM
Barisal News
Latest News
Home » চরফ্যাশন » ভোলা » চরফ্যাশনে সম্পত্তি বিরোধের জেরে বাবার লাশ দাফনে সন্তানদের বাধা
২১ June ২০২৬ Sunday ২:৩৮:৫৭ PM
Print this E-mail this

চরফ্যাশনে সম্পত্তি বিরোধের জেরে বাবার লাশ দাফনে সন্তানদের বাধা


চরফ্যাশন ((ভোলা) প্রতিনিধি:

ভোলার চরফ্যাশনে বাবার লাশ দাফনে বাধা দিয়েছেন তার নিজের সন্তানরা। এ নিয়ে এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। 

শনিবার (২০ জুন) উপজেলার শশীভূষণ থানার রসুলপুর ৩নং ওয়ার্ডে এক মর্মান্তিক ও নজিরবিহীন ঘটনা ঘটেছে। 

স্থানীয় সূত্রে জানা যায়, প্রথমে কবরস্থানে লাশ দাফনের জন্য কবর খোঁড়া হলেও সন্তানরা সেখানে দাফন করতে বাধা দেয়। পরে বাধ্য হয়ে পরিবারের লোকজন নিজ বাড়ির উঠানে দ্বিতীয়বার কবর খোঁড়েন। কিন্তু সেখানেও মৃতের চতুর্থ স্ত্রী ও কিছু সন্তান আবারও বাধা প্রদান করেন। এমনকি লাশ উঠানে রেখে ভাইবোনদের মধ্যে কয়েক দফা হাতাহাতি ও মারধরের ঘটনাও ঘটে। 

খবর পেয়ে শশীভূষণ থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছালেও উত্তেজনা পুরোপুরি নিয়ন্ত্রণে আনা সম্ভব হয়নি। পুলিশের সামনেই কয়েক দফা সংঘর্ষের ঘটনা ঘটে বলে জানা যায়।

পরবর্তীতে এলাকাবাসী পরিস্থিতি শান্ত করার চেষ্টা করে সন্তানদের বুঝিয়ে মৃত জলিল পণ্ডিতের লাশ নিজ বাড়ির উঠানে নামমাত্র জানাজা শেষে তড়িঘড়ি করে দাফন সম্পন্ন করেন।

জানা গেছে, জলিল পণ্ডিত জীবদ্দশায় ৪টি বিয়ে করেন এবং বর্তমানে তার দুই স্ত্রী ও সাতজন ছেলেমেয়ে রয়েছেন। সন্তানদের অভিযোগ, তিনি রেখে যাওয়া সম্পত্তি ছোট স্ত্রীর মেয়ে খাদিজা আক্তারের নামে দলিল করে যান। এই সম্পত্তিগত বিরোধের জের ধরেই লাশ দাফনে এমন বাধা সৃষ্টি হয়।

স্থানীয় বাসিন্দা আব্দুল বারেক বলেন, ভাইবোনদের মধ্যে সম্পত্তি নিয়ে অনেক বিরোধ চলছিল। মৃত্যুর আগে তাদের বাবা জলিল পণ্ডিত মীমাংসা করে দিতে পারেনি, তাই মৃত্যুর পরে এই জটলার সৃষ্টি হয়। পরবর্তীতে এলাকাবাসী সন্তানদের বুঝিয়ে মৃত জলিল পণ্ডিতের লাশ নিজ বাড়ির উঠানে জানাজা শেষে তড়িঘড়ি করে দাফন সম্পন্ন করেন।

শশিভূষণ থানার ওসি ফিরোজ আহমেদ বলেন, আমাদের থানার পাশে এ ঘটনা শুনে পুলিশ পাঠিয়েছি। তারা চার মায়ের দশ ভাইবোন। সম্পত্তির জন্য লাশ মাটি দিতে বাধা দিলেও পরবর্তীতে স্থানীয়দের সমঝোতায় মীমাংসা করে লাস দাফন করা হয়। পরিস্থিতি এখন শান্ত আছে। 

এই ঘটনায় পুরো এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে এবং বিষয়টি নিয়ে স্থানীয়দের মধ্যে তীব্র আলোচনা-সমালোচনা চলছে।

সম্পাদনা: আমাদের বরিশাল ডেস্ক

শেয়ার করতে ক্লিক করুন:

আমাদের বরিশাল ডটকম -এ প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
(মন্তব্যে প্রকাশিত মত মন্তব্যকারীর একান্তই নিজস্ব। amaderbarisal.com-এর সম্পাদকীয় অবস্থানের সঙ্গে এসব অভিমতের মিল আছেই এমন হবার কোনো কারণ নেই। মন্তব্যকারীর বক্তব্যের বিষয়বস্তু বা এর যথার্থতা নিয়ে amaderbarisal.com কর্তৃপক্ষ আইনগত বা অন্য কোনো ধরনের কোনো দায় নেবে না।)
বিসিসি’র সাবেক প্যানেল মেয়র বাহারকে না পেয়ে কিশোর ছেলেকে ধরে নিয়ে গেল ডিবি
বরিশালে সবজির দর অপরিবর্তিত, চড়া মাছের বাজার
ব‌রিশালের নদ-নদীতে ইলি‌শের দেখা, মা মাছ নিয়ে শঙ্কা
ঢাকা-বরিশাল-কুয়াকাটা মহাসড়কে ঝুঁকিপূর্ণ বাঁক, বাড়ছে দুর্ঘটনা
আইনশৃঙ্খলা বাহিনী আগের চেয়ে ভালোভাবে দায়িত্ব পালন করছে:বরিশালে সোহেল মঞ্জুর
Recent: Mayor Hiron Barisal
Recent: Barisal B M College
Recent: Tender Terror
Kuakata News

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
আমাদের বরিশাল ২০০৬-২০২০

প্রকাশক ও নির্বাহী সম্পাদক: মোয়াজ্জেম হোসেন চুন্নু, সম্পাদক: রাহাত খান
৪৬১ আগরপুর রোড (নীচ তলা), বরিশাল-৮২০০।
ফোন : ০৪৩১-৬৪৫৪৪, ই-মেইল: hello@amaderbarisal.com