Current Bangladesh Time
Sunday June ২৮, ২০২৬ ২:১৮ AM
Barisal News
Latest News
Home » নেছারাবাদ (স্বরূপকাঠি) » পিরোজপুর » আমরা দ্বীন ইসলাম নিয়ে স্বাধীনভাবে বসবাস করতে চাই।-ছারছীনার পীর ছাহেব।
২৭ June ২০২৬ Saturday ১১:০৫:১৪ PM
Print this E-mail this

আমরা দ্বীন ইসলাম নিয়ে স্বাধীনভাবে বসবাস করতে চাই।-ছারছীনার পীর ছাহেব।


সংবাদ বিজ্ঞপ্তি:

আমীরে হিযবুল্লাহ ছারছীনা দরবার শরীফের পীর ছাহেব আলহাজ্ব হযরত মাওলানা শাহ্ আবু নছর নেছারুদ্দীন আহমদ হুসাইন (মা. জি. আ.) বলেছেন- মহাবিশ্বের সূচনা থেকেই ইয়াওমে আশুরা অত্যন্ত গুরুত্ববহ ও মর্যাদাপূর্ণ। মহাজাগতিক ইতিহাসের বহু ঘটনা এই দিনের সাথে সম্পর্কিত। অনেকে মনে করেন ইমাম হোসাইন রাদিয়াল্লাহু তা’আলা আনহু এর শাহাদাত ও কারবালার ঘটনার জন্য এই দিনটি মর্যাদাপূর্ণ। কিন্তু এই দিনটি আশুরার জন্যই ফজিলত পূর্ণ হয়েছে। মনে রাখতে হবে যে অপরাধী তার অপরাধের জবাব তাকেই দিতে হবে। ইয়াজিদ এর অপরাধের জন্য কোন সাহাবায়ে কেরাম এর সম্মানের অমর্যাদা করা উচিত হবে না। হযরত মুয়াবিয়া (রাঃ) একজন রাসূলুল্লাহ (সাঃ) এর জালিলুল কদর সাহাবী ও কাতিবে ওহী ছিলেন। তার সমালোচনা করা হক আকীদার পরিপন্থী। 

হযরত পীর ছাহেব কেবলা আরও বলেন- বিভিন্ন প্রান্তে স্বার্থান্বেষী মহল দেশকে নিয়ে ষড়যন্ত্র করছে। আমরা স্বাধীন দেশের নাগরিক, দেশের স্বাধীনতা সার্বভৌমত্ব রক্ষায় আমরা সবাই ঐক্যবদ্ধ। অন্যের ছত্রছায়ায় নয় বরং স্বাধীন বাংলাদেশে আমরা দ্বীন ইসলাম নিয়ে স্বাধীনভাবে বসবাস করতে চাই। দেশের সরকার ও প্রশাসনের উদ্দেশ্যে বলেন অতীতের ভুলগুলো থেকে শিক্ষা গ্রহণ না করে ভুলের পুনরাবৃত্তি করলে জনগণ দূরে সরে যাবে। এ দেশ পীর মাশায়েখের দেশ। যাদের মাধ্যমে এদেশে ইসলামের সূচনা হয়েছে তাদের পরিবর্তে ভ্রান্ত আকীদার নামধারী আলেমদের প্রচার-প্রচারনায় সয়লাব চলছে। এদের  থেকে আমাদেরকে দূরে থাকতে হবে।

২৭ জুন শনিবার ছারছীনা দরবার শরীফের মরহুম পীর ছাহেব বাহরে শরীয়ত হযরত মাওলানা শাহ্ মোহাম্মদ মোহেব্বুল্লাহ (রহঃ) এর ২য় ইন্তেকাল বার্ষিকী ও তা’লীম দাতাগণের তিনদিনব্যাপী বিশেষ তা’লীমী জলসাহ এবং বাংলাদেশ জমইয়াতে হিযবুল্লাহর সাংগঠনিক প্রশিক্ষণের শেষদিন বাদ জোহর আখেরী মুনাজাতপূর্ব আলোচনায় হযরত পীর ছাহেব কেবলা একথা বলেন।

মাহফিলের দ্বিতীয় দিন আমন্ত্রিত অতিথিবৃন্দের মধ্যে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় গৃহায়ণ ও গনপূর্ত প্রতিমন্ত্রী আহমদ সোহেল মনজুর বলেন- ছারছীনা দরবার শরীফ ও তার অনুসারীদের প্রতি বাংলাদেশ সরকার কৃতজ্ঞ। দ্বীন ইসলামের খেদমতে এ দরবারের ভূমিকা আমরা সবাই স্বীকার করি। ইসলামের সঠিক শিক্ষা গ্রহণে যুগ যুগ ধরে এ দরবার খেদমত অব্যাহত রেখেছে। দেশনেতা জনক তারেক রহমানের পক্ষ থেকে আমরা ধর্মীয় সহানুভূতিশীল একটি দেশ গঠনের স্বপ্ন দেখছি।

পটুয়াখালী-৪ আসনের সংসদ সদস্য ও বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) এর প্রশিক্ষণ বিষয়ক সম্পাদক এ. বি. এম. মোশাররফ হোসেন বলেন- ছারছীনা দরবার শরীফ ও বাংলাদেশ জমইয়াতে হিযবুল্লাহ অরাজনৈতিক দল হয়ে ও আকিদার প্রশ্নে সর্বদা দৃঢ়তা বজায় রেখেছে। আমরা মনে করি বর্তমানে সরকার গঠনে ছারছীনা শরীফের ভক্ত অনুসারীদের বৃহৎ ভূমিকা ছিল। এ বিষয়ে দেশনেতা প্রধানমন্ত্রী জনাব তারেক রহমানের পক্ষ থেকে আমরা কৃতজ্ঞতা জ্ঞাপন করছি।

ঝালকাঠি-১ আসনের সংসদ সদস্য ও বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) এর ধর্ম বিষয়ক সম্পাদক রফিকুল ইসলাম জামাল বলেন- সারা বিশ্বে ইসলাম ও মুসলমানদের ক্রান্তি লগ্ন চলছে। এ সময়ে সঠিক আকিদার প্রকৃত দ্বীন ইসলামের শিক্ষা গ্রহণের জন্য আমরা ছারছীনা শরীফের থেকে সিদ্ধান্ত গ্রহণ করে থাকি। দ্বীন ইসলামের খেদমতে ছারছীনা শরীফের অবদান সমগ্র বিশ্বে সার্বজনীন স্বীকৃত। ধর্মীয় সহানুভূতি নিয়ে বর্তমান সরকার ও বাংলাদেশ জাতীয়বাদী দল দ্বীন ইসলামের খেদমতে ছারছীনা শরীফের পাশে সর্বদা থাকবে।

পিরোজপুর-৩ আসনের সংসদ সদস্য রুহুল আমিন দুলাল বলেন- ছারছীনা দরবার শরীফে আমরা পীর মাশায়েখদের কাছ থেকে আধ্যাত্মিক শিক্ষা গ্রহণ করি। অতীতেও  দিন ইসলামের খেদমতে এ দরবারের ভূমিকা ছিল, ভবিষ্যতেও বহাল থাকবে। ইসলামের স্বার্থে আমরা রাষ্ট্রীয় প্রতিনিধিগণ সর্বদা সারসিনা দরবার শরীফের পাশে আছি।

মাহফিলের শেষদিন অন্যান্যের মধ্যে আরও উপস্থিত ছিলেন- বাংলাদেশ জমইয়াতে হিযবুল্লাহর সিনিয়র নায়েবে আমীর আলহাজ্ব হযরত মাওলানা হাফেজ শাহ্ আবু বকর মোহাম্মদ ছালেহ নেছারুল্লাহ, নায়েবে আমীর আলহাজ্ব মাওলানা মির্জা নূরুর রহমান বেগ, নায়েবে আমীর অদ্যক্ষ আ. খ. ম. আবু বকর সিদ্দিক, নাজেমে আ’লা ড. সৈয়দ মুহাঃ শরাফত আলী, সাংগঠনিক সম্পাদক মাওলানা মোঃ হেমায়েত বিন তৈয়্যেব, ঝালকাঠি জেলা পরিষদের প্রশাসক আ্যাডভোকেট মোঃ শাহাদাৎ হোসেন, ঢাকা বিশ্ববিদ্যালয়ের আরবী বিভাগের অধ্যাপক ড. হাফেজ মোঃ রুহুল আমিন, ছারছীনা আলিয়া মাদ্রাসার অধ্যক্ষ মাওলানা মোঃ রূহুল আমিন আফসারী, ছারছীনা দারুস্সুন্নাত জামেয়া-এ-নেছারিয়া দীনিয়ার মুদীর মাওলানা মাহমুদুম মুনীর হামীম, মির্জা শোয়াইবুর রহমান বেগ প্রমূখ।

সম্পাদনা: আমাদের বরিশাল ডেস্ক

শেয়ার করতে ক্লিক করুন:

আমাদের বরিশাল ডটকম -এ প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
(মন্তব্যে প্রকাশিত মত মন্তব্যকারীর একান্তই নিজস্ব। amaderbarisal.com-এর সম্পাদকীয় অবস্থানের সঙ্গে এসব অভিমতের মিল আছেই এমন হবার কোনো কারণ নেই। মন্তব্যকারীর বক্তব্যের বিষয়বস্তু বা এর যথার্থতা নিয়ে amaderbarisal.com কর্তৃপক্ষ আইনগত বা অন্য কোনো ধরনের কোনো দায় নেবে না।)
নকল আর হচ্ছে না, এখন লক্ষ্য শিক্ষার মানোন্নয়ন: বরিশালে শিক্ষামন্ত্রী
বরিশালের এমপিরা চার দাবিতে একাট্টা
বরিশালের উন্নয়নে বাজেট বরাদ্দ নেই, সংসদে এমপি’র ক্ষোভ
বরিশালের মহাফেজখানায় ঘুসের কারবার
আ.লীগের প্রতিষ্ঠাবার্ষিকী ঘিরে বরিশালে আইনশৃঙ্খলা বাহিনীর মহড়া
Recent: Mayor Hiron Barisal
Recent: Barisal B M College
Recent: Tender Terror
Kuakata News

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
আমাদের বরিশাল ২০০৬-২০২০

প্রকাশক ও নির্বাহী সম্পাদক: মোয়াজ্জেম হোসেন চুন্নু, সম্পাদক: রাহাত খান
৪৬১ আগরপুর রোড (নীচ তলা), বরিশাল-৮২০০।
ফোন : ০৪৩১-৬৪৫৪৪, ই-মেইল: hello@amaderbarisal.com