Home » বরিশাল » বাবুগঞ্জ » বাবুগঞ্জে চুরির আখ্যা দিয়ে ৩ জনকে মধ্যযুগী কায়দায় নির্যাতন, ভিডিও ভাইরাল
২৭ June ২০২৬ Saturday ১১:১৫:৩৭ PM
বাবুগঞ্জে চুরির আখ্যা দিয়ে ৩ জনকে মধ্যযুগী কায়দায় নির্যাতন, ভিডিও ভাইরাল
নিজস্ব প্রতিনিধি:
বাবুগঞ্জে ভাইয়ের মেয়ের অপহরণ মামলায় জেরে ছেলের পক্ষের লোকজন গরু চুরির অপবাদ দিয়ে রাতভর নির্যাতন করে পা ভেঙে একটি ঘরে তালা দিয়ে আটকে রাখার অভিযোগ উঠেছে প্রতিপক্ষের বিরুদ্ধে। অমানবিক নির্যাতনের একাধিক ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়েছে। এ ঘটনা ঘটেছে ২৬ জুন রাতে পূর্ব ভূতেরদিয়া সাইক্লোন সেন্টার নামক স্থানে।
স্থানীয় সূত্রে জানা যায়, সম্প্রতি পূর্ব ভূতেরদিয়ার ২নং ওয়ার্ডের শাহে আলম মৃধার ছেলে বুখাই মৃধা তার বন্ধুদের নিয়ে গ্রামের আলমগীর মলিকের মেয়েকে অপহরণ করে নিয়ে যায়। এ ঘটনায় আলমগীর মলিক বাবুগঞ্জ থানা একটি অপহরণ মামলা করেন। মামলায় বাবুগঞ্জ থানা পুলিশ ছেলে মেয়ে দুজনকেই গ্রেফতার করে জেল হাজতে পাঠায়। এ ঘটনা নিয়ে শুক্রবার সকালে দুই পরিবারের মধ্যে হাতাহাতি মারধরের ঘটনায় মেয়ের চাচা মিজান মলিক আহত হন। স্বজনরা উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ভর্তি করেন। মেয়ের চাচা মিজান মলিক চিকিৎসা শেষে থানায় লিখিত অভিযোগ করে রাতে মিজান মলিক স্ত্রী লাইজু আক্তার ও ছেলে আজাদ মলিকে সঙ্গে নিয়ে ভ্যান যোগ বাড়ি ফেরার পথে কেদারপুর ইউনিয়নের পূর্ব ভূতেরদিয়া সাইক্লোন সেন্টার নামক স্থানে পৌঁছলে শাহে আলম মৃধা তার লোকজন নিয়ে ভ্যান গাড়ির গতিরোধ করে গরু চোর আখ্যা দিয়ে তাদের মধ্যযুগীয় কায়দায় নির্যাতন করে মিজান মলিকের পা ভেঙে যায় এবং তার স্ত্রী ও ছেলেকে বেদম মারধর করে রক্তাক্ত জখম করে একটি ঘরের ভেতর তালা দিয়ে আবদ্ধ করে রাখে।
স্থানীয়রা ঘটনায় বাবুগঞ্জ থানা পুলিশকে অবহিত করে পুলিশ কেদারপুর ইউনিয়ন বিএনপির সভাপতি কামাল হাওলাদারসহ নেতাদের নিয়ে ঘটনাস্থলে যান। তালাবদ্ধ অবস্থায় ৩ জনকে উদ্ধার করে বরিশাল শেরেবাংলা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করে। আহতরা হলেন, মিজান মলিক, তার স্ত্রী লাইজু আক্তার এবং ছেলে আজাদ মলিক।
বাবুগঞ্জ থানা ওসি মিজানুর রহমান বলেন একটি পরিবারকে অবরুদ্ধ রাখার সংবাদ শুনে স্থানীয় বিএনপি নেতাদের নিয়ে উদ্ধার করে চিকিৎসার জন্য হাসপাতালে পাঠানো হয়েছে। তিনি আরও বলেন, বিষয়টি নিয়ে স্থানীয়ভাবে আগামী সপ্তাহে একটি শালিস বৈঠকের দিন নির্ধারণ হাওয়ায় এখন পর্যন্ত থানায় মামলা হয়নি। স্থানীয়রা শালিস বৈঠকে ব্যর্থ হইলে পরে আইনগত ব্যবস্থা নেওয়া হবে বলে জানান তিনি।
আমাদের বরিশাল ডটকম -এ প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
(মন্তব্যে প্রকাশিত মত মন্তব্যকারীর একান্তই নিজস্ব। amaderbarisal.com-এর সম্পাদকীয় অবস্থানের সঙ্গে এসব অভিমতের মিল আছেই এমন হবার কোনো কারণ নেই। মন্তব্যকারীর বক্তব্যের বিষয়বস্তু বা এর যথার্থতা নিয়ে amaderbarisal.com কর্তৃপক্ষ আইনগত বা অন্য কোনো ধরনের কোনো দায় নেবে না।)
নকল আর হচ্ছে না, এখন লক্ষ্য শিক্ষার মানোন্নয়ন: বরিশালে শিক্ষামন্ত্রী