Current Bangladesh Time
Wednesday July ১, ২০২৬ ৮:৪৫ PM
Barisal News
Latest News
Home » কলাপাড়া » পটুয়াখালী » কলাপাড়ায় ৩০ কিলোমিটার দীর্ঘ মানববন্ধন, দক্ষিণাঞ্চলে বরাদ্দ দাবি
১ July ২০২৬ Wednesday ৪:০০:৪৬ PM
Print this E-mail this

কলাপাড়ায় ৩০ কিলোমিটার দীর্ঘ মানববন্ধন, দক্ষিণাঞ্চলে বরাদ্দ দাবি


কলাপাড়া (পটুয়াখালী) প্রতিনিধি:

২০২৬-২৭ অর্থবছরের জাতীয় বাজেটে বরিশালসহ দক্ষিণাঞ্চলের উন্নয়ন প্রকল্পে বরাদ্দের দাবি জানিয়েছেন ওই অঞ্চলের বাসিন্দারা। দাবির স্বপক্ষে বুধবার (১ জুলাই) সকালে পটুয়াখালীর কলাপাড়ায় ৩০ কিলোমিটার দীর্ঘ মানববন্ধনে অংশ নিয়ে এ দাবি জানান তারা।

সকাল ১০টা থেকে দুপর ১২টা পর্যন্ত কলাপাড়ার টিয়াখালী ইউনিয়নের ছয় লেন সড়ক থেকে পর্যটন নগরী কুয়াকাটা পর্যন্ত দীর্ঘ মানববন্ধনে বিভিন্ন শ্রেণি-পেশার হাজারো মানুষ অংশ নেয়।

কলাপাড়া উপজেলা নাগরিক সমাজের উদ্যোগে কর্মসূচিতে  বক্তব্য দেন উপজেলা বিএনপির সভাপতি হাজী হুমায়ুন সিকদার, পৌর বিএনপির সভাপতি গাজী মো. ফারুক, সাধারণ সম্পাদক মুছা তাওহীদ নান্নু মুন্সি প্রমুখ। এ ছাড়া কলাপাড়ার বিভিন্ন ইউনিয়ন ও পৌর বিএনপির নেতাকর্মী, সমর্থক এবং সর্বস্তরের মানুষ কর্মসূচিতে উপস্থিত ছিলেন।

আন্দোলনকারীদের দাবিগুলো হলো ভাঙ্গা-কুয়াকাটা ৬ লেন মহাসড়ক নির্মাণ, পর্যটনশিল্প বিকাশে কুয়াকাটা উন্নয়ন কর্তৃপক্ষ গঠন, পায়রা বন্দর পুরোপুরি চালু, শের-ই-বাংলা মেডিক্যাল কলেজকে বিশ্ববিদ্যালয়ে উন্নীত এবং কুয়াকাটায় বিমানবন্দর নির্মাণ।

এ ছাড়া ভাঙ্গা রেলস্টেশন থেকে কুয়াকাটা পর্যন্ত রেল সংযোগ, নদীভাঙন রোধে টেকসই বেড়িবাঁধ নির্মাণ, বরিশাল-ভোলা সেতু নির্মাণ এবং ভোলার গ্যাসে শিল্পাঞ্চল (ভোলা-বরিশাল-পটুয়াখালী) গড়ে তোলার দাবি করা হয় মানববন্ধনে।

সম্পাদনা: আমাদের বরিশাল ডেস্ক

শেয়ার করতে ক্লিক করুন:

আমাদের বরিশাল ডটকম -এ প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
(মন্তব্যে প্রকাশিত মত মন্তব্যকারীর একান্তই নিজস্ব। amaderbarisal.com-এর সম্পাদকীয় অবস্থানের সঙ্গে এসব অভিমতের মিল আছেই এমন হবার কোনো কারণ নেই। মন্তব্যকারীর বক্তব্যের বিষয়বস্তু বা এর যথার্থতা নিয়ে amaderbarisal.com কর্তৃপক্ষ আইনগত বা অন্য কোনো ধরনের কোনো দায় নেবে না।)
প্রকল্পের মেয়াদ শেষ: ইলিশ উৎপাদনে মড়ার উপর খাঁড়ার ঘা
বরিশাল সিটি কলেজ: মব করে কলেজ দখলে জামায়াত নেতারা
খাল উদ্ধার না হলে ডুববে ‘প্রাচ্যের ভেনিস’
নকল আর হচ্ছে না, এখন লক্ষ্য শিক্ষার মানোন্নয়ন: বরিশালে শিক্ষামন্ত্রী
বরিশালের এমপিরা চার দাবিতে একাট্টা
Recent: Mayor Hiron Barisal
Recent: Barisal B M College
Recent: Tender Terror
Kuakata News

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
আমাদের বরিশাল ২০০৬-২০২০

প্রকাশক ও নির্বাহী সম্পাদক: মোয়াজ্জেম হোসেন চুন্নু, সম্পাদক: রাহাত খান
৪৬১ আগরপুর রোড (নীচ তলা), বরিশাল-৮২০০।
ফোন : ০৪৩১-৬৪৫৪৪, ই-মেইল: hello@amaderbarisal.com