Current Bangladesh Time
Saturday July ৪, ২০২৬ ২:৩০ AM
Barisal News
Latest News
Home » বরিশাল » বরিশাল সদর » বিএম কলেজ ছাত্রদল নেতা‌দের বিরুদ্ধে ঝাড়ু মি‌ছিল
২ July ২০২৬ Thursday ৮:০৫:১৪ PM
Print this E-mail this

বিএম কলেজ ছাত্রদল নেতা‌দের বিরুদ্ধে ঝাড়ু মি‌ছিল


নিজস্ব প্রতিনিধি:

বরিশাল নগরীর নতুন বাজারের একটি রেস্টুরেন্টে হামলার ঘটনায় বরিশাল সরকারি ব্রজমোহন (বিএম) কলেজ ছাত্রদলের সাধারণ সম্পাদক ওয়ালিদ বিন সালাউদ্দিনসহ অভিযুক্তদের বিচারের দাবিতে ঝাড়ু মিছিল করেছেন স্থানীয় নারীরা। আজ বৃহস্পতিবার দুপুরে নতুন বাজার এলাকায় এ বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়। ঝাড়ু হাতে নিয়ে বিক্ষোভ প্রদর্শনকারী নারীদের কারণে কিছু সময় ওই এলাকায় যান চলাচল বন্ধ হয়ে যায়।
বিক্ষোভ মিছিলটি নতুন বাজার মোড় থেকে শুরু হয়ে মরকখোলার পুল এলাকা প্রদক্ষিণ করে। এতে স্থানীয় নারী ছাড়াও নতুন বাজার ও কাউনিয়া এলাকার বিক্ষুব্ধ বাসিন্দারা অংশ নেন।
বিক্ষোভকারী রেনু বেগম বললেন, ‘২৯ জুন রাতে বিএম কলেজ ছাত্রদলের সাধারণ সম্পাদক ওয়ালিদ বিন সালাউদ্দিন, কলেজ ছাত্রদল নেতা তামিম, সিরাজুল ইসলাম রাতুল ও শান্তর নেতৃত্বে আমাদের দোকানে হামলা চালানো হয়। ছাত্রদলের নেতারা তাদের প্রতিপক্ষের ওপর হামলা চালাতে এসে আমাদের দোকানও ভাঙচুর করেছে এবং আমাকে ও আমার বোনকে মারধর করে রাস্তায় ফেলে পিটিয়েছে। এই ঘটনায় এখন পর্যন্ত আমরা কোনো বিচার পাইনি, পুলিশ কাউকে গ্রেপ্তার করেনি।

আরেক বিক্ষোভকারী সালমা ইসলাম মন্তব্য করেন, ‘নারীদের শ্লীলতাহানির মতো ঘটনা ঘটেছে, চুল ধরে পিটিয়েছে। এখনো কোনো বিচার হয়নি, এমনকি সংগঠন থেকেও তাদের বিরুদ্ধে কোনো ব্যবস্থা নেওয়া হয়নি। বিচার না পেলে আমরা আবারও মাঠে নামব।’

গত ২৯ জুন রাতে বরিশাল নগরীর নতুন বাজারের মরকখোলার পুল এলাকায় একটি রেস্টুরেন্টে হামলার অভিযোগ ওঠে বিএম কলেজ ছাত্রদলের সাধারণ সম্পাদক ওয়ালিদ বিন সালাউদ্দিন ও তার অনুসারীদের বিরুদ্ধে। হামলার শিকার দুই নারী অভিযোগ করেন, হামলার সময় রেস্টুরেন্টের ক্যাশবাক্স থেকে ৩০ হাজার টাকা ছিনিয়ে নেওয়া হয়।
এদিকে, হামলার অভিযোগ অস্বীকার করে বুধবার বরিশাল প্রেস ক্লাবে সংবাদ সম্মেলন করেন ছাত্রদল নেতা ওয়ালিদ বিন সালাউদ্দিন। সেখানে তিনি তার বিরুদ্ধে আনা অভিযোগের প্রতিবাদ জানান।

সম্পাদনা: আমাদের বরিশাল ডেস্ক

শেয়ার করতে ক্লিক করুন:

আমাদের বরিশাল ডটকম -এ প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
(মন্তব্যে প্রকাশিত মত মন্তব্যকারীর একান্তই নিজস্ব। amaderbarisal.com-এর সম্পাদকীয় অবস্থানের সঙ্গে এসব অভিমতের মিল আছেই এমন হবার কোনো কারণ নেই। মন্তব্যকারীর বক্তব্যের বিষয়বস্তু বা এর যথার্থতা নিয়ে amaderbarisal.com কর্তৃপক্ষ আইনগত বা অন্য কোনো ধরনের কোনো দায় নেবে না।)
বরিশালে আ,লীগের ২৪৮ জনের বিরুদ্ধে মামলা:কবর থেকে ‘ককটেল ছুড়েছেন’ ৪ আওয়ামী লীগ নেতা
ধান উৎপাদন নিয়ে শঙ্কা: অনাবৃষ্টিতে হুমকির মুখে বরিশাল অঞ্চলের কৃষি
সাদেক আব্দুল্লাহ সহ কার্যক্রম নিষিদ্ধ আ’লীগের ২৪৮ নেতাকর্মীর বিরুদ্ধে মামলা,আসামীর তালিকায় আছে মৃত ব্যক্তির নাম
বরিশাল বোর্ডে এইচএসসি পরীক্ষায় অংশ নিচ্ছে ৬০ হাজার ৪৩৬ পরীক্ষার্থী
বরিশালে বিদায়ী ডিসি খাইরুল আলম সুমনের বিরুদ্ধে ঝাড়ু মিছিল, ‘চুপিসারে’ কার্যালয় ত্যাগের অভিযোগ
Recent: Mayor Hiron Barisal
Recent: Barisal B M College
Recent: Tender Terror
Kuakata News

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
আমাদের বরিশাল ২০০৬-২০২০

প্রকাশক ও নির্বাহী সম্পাদক: মোয়াজ্জেম হোসেন চুন্নু, সম্পাদক: রাহাত খান
৪৬১ আগরপুর রোড (নীচ তলা), বরিশাল-৮২০০।
ফোন : ০৪৩১-৬৪৫৪৪, ই-মেইল: hello@amaderbarisal.com