Home » আগৈলঝাড়া » বরিশাল » আগৈলঝাড়ায় যুবককে ডেকে নিয়ে হত্যা, গ্রেপ্তার ২
৩ July ২০২৬ Friday ১২:৫১:২২ PM
আগৈলঝাড়ায় যুবককে ডেকে নিয়ে হত্যা, গ্রেপ্তার ২
আগৈলঝাড়া (বরিশাল) প্রতিনিধি:
বরিশালের আগৈলঝাড়ায় জমি সংক্রান্ত বিরোধে প্রতিপক্ষের হামলায় জহিরুল শিকদার (৩৯) নামের এক ব্যক্তি নিহত হয়েছেন। এ ঘটনায় পুলিশ ২ জনকে গ্রেপ্তার করে গতকাল বৃহস্পতিবার বিকেলে বরিশাল আদালতে প্রেরণ এবং মরদেহ ময়নাতদন্তের জন্য বরিশাল জেনারেল হাসপাতাল মর্গে প্রেরণ করেছে।
মামলা ও স্থানীয় সূত্রে জানা গেছে, উপজেলার রাজিহার ইউনিয়নের পশ্চিম গোয়াইল গ্রামের আনিচ শিকদারের ছেলে সিন্টু ও শান্ত শিকদারের সঙ্গে দীর্ঘদিন ধরে জায়গা-জমি নিয়ে প্রতিপক্ষ আব্দুর রশিদ শিকদারের ছেলে জহিরুল শিকদারে বিরোধ চলছিল।
নিহত জহিরুলের স্ত্রী মাসুমা মনি বলেন, ‘গত বুধবার গভীর রাতে আমার স্বামী জহিরুল শিকদারকে ঘর থেকে ডেকে নিয়ে যায় শান্ত শিকদার ও জাহাঙ্গীর শিকদার। পরে তাঁরা পরিকল্পিতভাবে বাড়ির পাশের রাস্তায় আমার স্বামীকে হত্যা করে ফেলে রেখে যায়।’ জহিরুল বড়বাশাইল বাজারের মাছ বিক্রেতা ছিলেন।
এ ঘটনায় মাসুমা মনি বাদী হয়ে ৪ জনের নাম উল্লেখসহ অজ্ঞাতনামা ৫ জনকে আসামি করে বৃহস্পতিবার দুপুরে আগৈলঝাড়া থানায় হত্যা মামলা দায়ের করেন। ওই হত্যা মামলার দুই আসামি আনিচ শিকদারের ছেলে শান্ত শিকদার (২৩) ও মৃত চান্দু শিকদারের ছেলে জাহাঙ্গীর শিকদারকে (৫৫) ওই দিন দুপুরেই গ্রেপ্তার করে পুলিশ।
এ বিষয়ে আগৈলঝাড়া থানার ওসি (তদন্ত) সুশংকর মল্লিক বলেন, ‘নিহত জহিরুলের স্ত্রী বাদী হয়ে থানায় হত্যা মামলা দায়ের করেছেন। মামলার পরেই দুই আসামিকে গ্রেপ্তার করে বরিশাল আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরণ করা হয়েছে। বাকি আসামিদের গ্রেপ্তারে অভিযান চলমান।’
আমাদের বরিশাল ডটকম -এ প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
(মন্তব্যে প্রকাশিত মত মন্তব্যকারীর একান্তই নিজস্ব। amaderbarisal.com-এর সম্পাদকীয় অবস্থানের সঙ্গে এসব অভিমতের মিল আছেই এমন হবার কোনো কারণ নেই। মন্তব্যকারীর বক্তব্যের বিষয়বস্তু বা এর যথার্থতা নিয়ে amaderbarisal.com কর্তৃপক্ষ আইনগত বা অন্য কোনো ধরনের কোনো দায় নেবে না।)
ধান উৎপাদন নিয়ে শঙ্কা: অনাবৃষ্টিতে হুমকির মুখে বরিশাল অঞ্চলের কৃষি
সাদেক আব্দুল্লাহ সহ কার্যক্রম নিষিদ্ধ আ’লীগের ২৪৮ নেতাকর্মীর বিরুদ্ধে মামলা,আসামীর তালিকায় আছে মৃত ব্যক্তির নাম
বরিশাল বোর্ডে এইচএসসি পরীক্ষায় অংশ নিচ্ছে ৬০ হাজার ৪৩৬ পরীক্ষার্থী