Home » পিরোজপুর » মঠবাড়িয়া » ঢাকা কেন্দ্রীয় কারাগারে মঠবাড়িয়ার যুবলীগ নেতা মনিরের মৃত্যু
৯ July ২০২৬ Thursday ৭:৩৬:২৩ PM
ঢাকা কেন্দ্রীয় কারাগারে মঠবাড়িয়ার যুবলীগ নেতা মনিরের মৃত্যু
মঠবাড়িয়া ((পিরোজপুর) প্রতিনিধি:
পিরোজপুরের মঠবাড়িয়ার যুবলীগ নেতা ও ব্যবসায়ী মনিরুজ্জামান মনির মাতুব্বর (৪০) জামিন শুনানির দিনই ঢাকা কেন্দ্রীয় কারাগারে বন্দী অবস্থায় মারা গেছেন। গতকাল বুধবার রাত আনুমানিক ১০টার দিকে কারাগারে থাকা অবস্থায় তাঁর মৃত্যু হয়।
আজ বৃহস্পতিবার সকালে কারা কতৃপক্ষের বরাত দিয়ে গণমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করেছেন নিহত মনিরুজ্জামানের ছেলে। মনিরুজ্জামান ঢাকা মোহাম্মদপুর থানা যুবলীগের সাবেক সাধারণ সম্পাদক ও মঠবাড়িয়া উপজেলা যুবলীগের সদস্য ছিলেন। এছাড়া তিনি ঢাকার মোহাম্মদপুর শহীদ সিটি পার্ক মার্কেটের একজন ব্যবসায়ী ছিলেন।
পারিবারিক সূত্রে জানা গেছে, ২০২৪ সালের ৫ই আগস্ট রাজনৈতিক পটপরিবর্তনের পর মনির গ্রেপ্তার হয়ে দীর্ঘদিন ঢাকা কেন্দ্রীয় কারাগারে বন্দী ছিলেন।কারাগারে যাওয়ার ৪-৫ মাস পর তিনি একবার জামিন মুক্ত হন। কিন্তু কারাফটক থেকে বের হওয়ার পরপরই (দশ কদম আসার পরেই) ডিবি পুলিশ তাঁকে দ্বিতীয় দফায় গ্রেপ্তার করে। পরবর্তীতে আরো ৪-৫ মাস পর আবারো জামিন মিললে, নতুন মামলা দেখিয়ে তাঁকে পুনরায় কারাগারে পাঠানো হয়।
নিহতের ছোট চাচা বীর মুক্তিযোদ্ধা বাসার মাতুব্বর জানান, মনিরুজ্জামান মনির দীর্ঘদিন ধরে হৃদরোগ (হার্ট) ও অতিরিক্ত ডায়াবেটিসের জটিলতায় ভুগছিলেন।কারাগারে থাকা অবস্থায় তিনি বেশ কিছুদিন ধরে গুরুতর অসুস্থ ছিলেন। আজ বৃহস্পতিবার আদালতে মনিরের জামিন শুনানির দিন ধার্য ছিল। অথচ জামিন শুনানির ঠিক আগের রাতেই কারা কর্তৃপক্ষ মুঠোফোনে পরিবারকে তাঁর মৃত্যুর খবর জানায়।
হঠাৎ এই যুবলীগ নেতার মৃত্যুর খবরে তাঁর পরিবার ও এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। আইনি প্রক্রিয়া শেষে লাশ পরিবারের কাছে হস্তান্তর করা হবে।তবে তার লাশ কোথায় দাফন করা হবে, সে বিষয়ে পরিবারের পক্ষ থেকে এখনও চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হয়নি।
আমাদের বরিশাল ডটকম -এ প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
(মন্তব্যে প্রকাশিত মত মন্তব্যকারীর একান্তই নিজস্ব। amaderbarisal.com-এর সম্পাদকীয় অবস্থানের সঙ্গে এসব অভিমতের মিল আছেই এমন হবার কোনো কারণ নেই। মন্তব্যকারীর বক্তব্যের বিষয়বস্তু বা এর যথার্থতা নিয়ে amaderbarisal.com কর্তৃপক্ষ আইনগত বা অন্য কোনো ধরনের কোনো দায় নেবে না।)
বরিশাল স্কাউটের অনিয়ম নতুন করে খতিয়ে দেখা হবে: শিক্ষা বোর্ড চেয়ারম্যান
বরিশালে মারজুকের মামলা বাণিজ্যে হয়রান মানুষ
১৩ জুলাই বরিশালে আসছেন তারেক রহমান, গৌরনদীতে সেনা ক্যাম্প পরিদর্শন ও সাংগঠনিক সভা
দক্ষিণাঞ্চলে বেহাল ১১ শতাধিক কমিউনিটি ক্লিনিক, কোনোটাতে বাস করে সাপ