Home » আগৈলঝাড়া » বরিশাল » আগৈলঝাড়া থানায় হামলা: দুই সাংবাদিক নেতার বিরুদ্ধে পুলিশের মামলা, বিএমএসএফ’র উদ্বেগ
১১ July ২০২৬ Saturday ১২:৪৮:৪৯ PM
আগৈলঝাড়া থানায় হামলা: দুই সাংবাদিক নেতার বিরুদ্ধে পুলিশের মামলা, বিএমএসএফ’র উদ্বেগ
রাহাদ সুমন,বিশেষ প্রতিনিধি :
দেশব্যাপী আলোচিত বরিশালের আগৈলঝাড়া থানায় মিছিল নিয়ে হামলা চালিয়ে পুলিশ সদস্যদের মারধরের ঘটনায় ৪৩ জনের নামোল্লেখ করে মামলা দায়ের করা হয়েছে। ওই মামলায় দুইজন সাংবাদিক নেতাকে আসামি করা হয়েছে।
পুরো হামলার ঘটনার ভিডিও ফুটেজ থাকা সত্বেও আলোচিত এ মামলার ২১ নাম্বার আসামি করা হয়েছে সহকর্মীদের সাথে সংবাদ সংগ্রহের জন্য থানা কম্পাউন্ডে যাওয়া আগৈলঝাড়া প্রেসক্লাবের বর্তমান সাধারণ সম্পাদক, বাংলা টিভির প্রতিনিধি নাজমুল রিপন ও ২৩ নাম্বার আসামি করা হয়েছে প্রেসক্লাবের সাবেক সভাপতি, যুগান্তর প্রতিনিধি সাইফুল ইসলামকে। তাদের দুইজনের বিরুদ্ধে আসামীদের প্ররোচনা দেয়ার অভিযোগ আনা হয়েছে।
পুলিশ বাদি হয়ে আলোচিত মামলায় দুই সাংবাদিক নেতাকে আসামি করার বিষয়টি গভীর উদ্বেগের দাবি করে বাংলাদেশ মফস্বল সাংবাদিক ফোরাম (বিএমএসএফ)’র কেন্দ্রীয় কমিটির সভাপতি ও ট্রাস্টি বোর্ডের চেয়ারম্যান আহমেদ আবু জাফর এবং সাধারণ সম্পাদক লায়ন মো. আবুল হোসেন সহ কেন্দ্রীয় নেতৃবৃন্দরা পুরো বিষয়টি সঠিকভাবে তদন্ত করার জন্য প্রশাসনের উর্ধ্বতন কর্মকর্তাদের হস্তক্ষেপ কামনা করেছেন।
পাশাপাশি নেতৃবৃন্দরা সংবাদ সংগ্রহে যাওয়ার কারণে দুই সাংবাদিক নেতাকে মামলার আসামি করার ঘটনায় তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়ে সাংবাদিকদের হয়রানি না করার জন্য এবং ষড়যন্ত্র করে মামলার আসামি করায় ওই দুই সাংবাদিক নেতাকে মামলা থেকে অব্যাহতি দেয়ার দাবি জানিয়েছেন।
আগৈলঝাড়া প্রেসক্লাবের সাধারণ সম্পাদক ও মামলার আসামি এফ.এম নাজমুল রিপন জানিয়েছেন-সম্প্রতি সময়ে প্রকাশিত সংবাদের জেরধরে আগৈলঝাড়া থানার ওসি মোঃ মাসুদ খান তার (নাজমুল রিপন) বিরুদ্ধে একাধিক জিডি করেছেন। ওসি’র ওই জিডি প্রত্যাহারের দাবিতে সাংবাদিক সাইফুল ইসলামের নেতৃত্বে মানববন্ধন করা হয়।
সাংবাদিক সাইফুল ইসলাম জানিয়েছেন, এসব কারনেই ওসি ষড়যন্ত্র মুলকভাবে আলোচিত এ মামলায় আমাদের দুইজনকে আসামি করেছে। তিনি (সাইফুল) আরো জানিয়েছেন-আলোচিত এ মামলায় দেশে না থাকা অনেক ব্যক্তিকে আসামি করা হয়েছে। যা বাস্তব ঘটনাকে আড়াল করার চেষ্টা করা হচ্ছে।
এ ব্যাপারে আগৈলঝাড়া থানার ওসি মোঃ মাসুদ খান জানিয়েছেন, ভিডিও ফুটেজ দেখে হামলাকারীদের এবং প্রাথমিক তদন্তে গুজব ছড়িয়ে থানায় হামলা চালানোর ইন্ধনদাতাদের বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে। ওসি আরো বলেন, পুরো বিষয়টি নিয়ে পুলিশের উর্ধ্বতন কর্মকর্তাদের সমন্ময়ে একাধিক টিম মাঠে তদন্ত করছেন। তদন্তে ঘটনার সাথে কেউ জড়িত না থাকলে তাকে কোনধরনের হয়রানী করা হবেনা। বরং মামলার এজাহারে তাদের নাম থাকলে তাদের অব্যাহতি দেওয়া হবে।
উল্লেখ্য, গত বুধবার (৮ জুলাই) রাতে একটি মামলার সন্ধিগ্ধ আসামি ফুলশ্রী গ্রামের সিদ্দিক ফকিরের ছেলে রিয়াজ ফকিরকে (২৬) গ্রেপ্তার করে থানা পুলিশ। ওইদিন রাতে থানা হাজতের লোহার দরজায় নিজের মাথায় নিজেই আঘাত করে অজ্ঞান হয়ে পরে রিয়াজ। তাৎক্ষনিক থানা পুলিশ গ্রেপ্তারকৃত আসামি রিয়াজ ফকিরকে প্রথমে আগৈলঝাড়া উপজেলা হাসপাতালে ও পরে উন্নত চিকিৎসার জন্য ওইদিন রাতেই বরিশাল শেবাচিম হাসপাতালে ভর্তি করেন।
পরেরদিন বৃহস্পতিবার (৯ জুলাই) দুপুরে গ্রেপ্তারকৃত আসামি রিয়াজ ফকির পুলিশের নির্যাতনে মৃত্যুবরণ করেছে বলে এলাকায় গুজব ছড়িয়ে পরে। এতে ক্ষুব্ধ হয়ে রিয়াজের বাবা-মা, বোনসহ আত্মীয়-স্বজন ও এলাকাবাসী ওইদিন বিকেলে মিছিল নিয়ে প্রকাশ্যে থানায় ঢুকে হামলা, ভাঙচুরসহ একাধিক পুলিশ সদস্যকে মারধর করে আহত করে। এ ঘটনায় থানায় মামলা দায়েরের পর পুলিশ অভিযান চালিয়ে নারী-পুরুষসহ ১৮ জনকে গ্রেপ্তার করে শুক্রবার (১০ জুলাই) দুপুরে আদালতের মাধ্যমে জেলহাজতে প্রেরণ করা হয়েছে।
আমাদের বরিশাল ডটকম -এ প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
(মন্তব্যে প্রকাশিত মত মন্তব্যকারীর একান্তই নিজস্ব। amaderbarisal.com-এর সম্পাদকীয় অবস্থানের সঙ্গে এসব অভিমতের মিল আছেই এমন হবার কোনো কারণ নেই। মন্তব্যকারীর বক্তব্যের বিষয়বস্তু বা এর যথার্থতা নিয়ে amaderbarisal.com কর্তৃপক্ষ আইনগত বা অন্য কোনো ধরনের কোনো দায় নেবে না।)
বরিশাল বিভাগে ডেঙ্গু বাড়ছে, ২ জনের মৃত্যু
প্রধানমন্ত্রী তারেক রহমানের বরিশাল সফর উপলক্ষে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত
বৃক্ষরোপণ একটি সামাজিক আন্দোলন: তথ্যমন্ত্রী
মব করে পরিচালকের কাজে বাধা: ড্যাবের গ্রুপিংয়ে অশান্ত বরিশালের স্বাস্থ্য বিভাগ
প্রধানমন্ত্রী তারেক রহমানের বরিশাল সফরসূচি চূড়ান্ত