Home » কলাপাড়া » পটুয়াখালী » কলাপাড়া পৌর শহর ব্যবসায়ী সমবায় সমিতির সভাপতি নাজমুল, রাসেল সম্পাদক নির্বাচিত।।
১১ July ২০২৬ Saturday ১:১৮:৪৮ PM
কলাপাড়া পৌর শহর ব্যবসায়ী সমবায় সমিতির সভাপতি নাজমুল, রাসেল সম্পাদক নির্বাচিত।।
পটুয়াখালী(উপকূল)প্রতিনিধি।।
পটুয়াখালীর কলাপাড়া পৌর শহর ব্যবসায়ী সমবায় সমিতি নির্বাচনে ১২৯৬ ভোট পেয়ে সভাপতি নির্বাচিত হয়েছেন নাজমুল ইসলাম। তার নিকটতম প্রতিদ্বন্ধী সফিকুল ইসলাম পনির পেয়েছেন ৮১৮ ভোট। আর ১২০৫ ভোট পেয়ে সাধারন সম্পাদক নির্বাচিত হয়েছেন সৈদয় মো. রাসেল। তার নিকটতম প্রতিদ্বন্ধী জহিরুল ইসলাম বাবু পেয়েছেন ৯০৪ ভোট। শুক্রবার রাত সাড়ে দশটায় এ ফলাফল ঘোষনা করেন নির্বাচন কমিটির সভাপতি ও উপজেলা সমবায় কর্মকর্তা আব্বাস আলী। এর আগে সকাল ৮ টায় কলাপাড়া মহিলা কলেজ কেন্দ্রে শুরু হয় ভোট গ্রহন। উৎসব মুখর পরিবেশে একটনা চলে বিকাল ৫ টা পর্যন্ত। ২৩৯৩ ভোটারের মধ্যে ২১৪৫ জন ভোটার তাদের ভোটাধিকার প্রয়োগ করেন। এছাড়া নির্বাচনের আরও ৯ টি পদের মধ্যে ১২২৭ ভোট পেয়ে সিনিয়র সহ-সভাপতি পদে রেহান উদ্দিন রেহান, ৮৯০ ভোট পেয়ে সহসভাপতি পদে রহিমুল হক হিরা, ১৪৬৩ ভোটে পেয়ে যুগ্ন সাধারন সম্পাদক পদে আমানুল ইসলাম, ১১৫৮ ভোটে পেয়ে সাংগঠনিক সম্পাদক পদে আকতার হোসেন তালুকদার, ১৭২১ ভোট পেয়ে অর্থ সম্পাদক পদে আবদুর রহমান, ১০৩০ ভোট পেয়ে প্রচার ও প্রকাশনা সম্পাদক পদে মোনাসেফ খান, বিনা প্রতিদ্বন্ধীতায় ক্রিড়া ও সাংস্কৃতিক সম্পাদক পদে ফরিদ উদ্দীন, ১১৬২ ভোট পেয়ে সদস্য পদে জহিরুল ইসলাম ও ১০৮৩ ভোট পেয়ে সদস্য পদে আলমীর হোসেন নির্বাচিত হন। নির্বাচন কমিটির সভাপতি ও উপজেলা সমবায় কর্মকর্তা আব্বাস আলী বলেন, সকল ব্যবসায়ীদের সহযোগিতায় একটি অবাধ, সুষ্ঠ ও শান্তিপূর্ন নির্বাচন উপহার দেয়া হয়েছে। আগামী ৩ বছর এ কিমিটি দায়িত্ব পালন করবে। আশা করছি সমিতির উন্নয়নে এ কমিটি অগ্রনী ভূমিকা পালন করবে।
আমাদের বরিশাল ডটকম -এ প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
(মন্তব্যে প্রকাশিত মত মন্তব্যকারীর একান্তই নিজস্ব। amaderbarisal.com-এর সম্পাদকীয় অবস্থানের সঙ্গে এসব অভিমতের মিল আছেই এমন হবার কোনো কারণ নেই। মন্তব্যকারীর বক্তব্যের বিষয়বস্তু বা এর যথার্থতা নিয়ে amaderbarisal.com কর্তৃপক্ষ আইনগত বা অন্য কোনো ধরনের কোনো দায় নেবে না।)
বরিশাল বিভাগে ডেঙ্গু বাড়ছে, ২ জনের মৃত্যু
প্রধানমন্ত্রী তারেক রহমানের বরিশাল সফর উপলক্ষে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত
বৃক্ষরোপণ একটি সামাজিক আন্দোলন: তথ্যমন্ত্রী
মব করে পরিচালকের কাজে বাধা: ড্যাবের গ্রুপিংয়ে অশান্ত বরিশালের স্বাস্থ্য বিভাগ
প্রধানমন্ত্রী তারেক রহমানের বরিশাল সফরসূচি চূড়ান্ত