Home » আগৈলঝাড়া » বরিশাল » যার মৃত্যুর গুজব ছড়িয়ে আগৈলঝাড়া থানায় হামলা, সেই রিয়াজ কারাগারে
১১ July ২০২৬ Saturday ৪:৪৭:৩২ PM
যার মৃত্যুর গুজব ছড়িয়ে আগৈলঝাড়া থানায় হামলা, সেই রিয়াজ কারাগারে
নিজস্ব প্রতিনিধি:
বরিশালে যে রিয়াজ ফকিরের (২৬) মৃত্যুর গুজব ছড়িয়ে আগৈলঝাড়া থানায় হামলা-ভাংচুর চালিয়ে পুলিশকে মারধর করা হয়েছে, সেই রিয়াজকে চুরি মামলায় কারাগারে পাঠিয়েছেন আদালত।
শুক্রবার (১০ জুলাই) বিকেলে হাসপাতাল থেকে তাকে বরিশালের জুডিসিয়াল ম্যাজিষ্ট্রেট আদালতে হাজির করা হয়। জুডিসিয়াল ম্যাজিষ্ট্রেট সৈয়দ আবিদুল হক তাকে জেলে পাঠানোর আদেশ দিয়েছেন।
এর আগে বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতাল থেকে আদালতে নিয়ে আসা হয় রিয়াজ ফকিরকে। আদালতে নেওয়ার পথে একইভাবে সে আবারও নিজের মাথায় নিজে আঘাত করার চেষ্টা করেন বলে দাবি পুলিশের।
কারাগারে যাওয়া রিয়াজ ফকির আগৈলঝাড়া উপজেলার ফুল্লশ্রী গ্রামের মো. সিদ্দিক ফকিরের ছেলে। গত বুধবার সন্ধ্যায় আগৈলঝাড়া থানায় পার্লারে স্বর্ণালংকার চুরির মামলার সন্দেহজনক আসামি হিসেবে রিয়াজকে গ্রেপ্তার করে পুলিশ।
আমাদের বরিশাল ডটকম -এ প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
(মন্তব্যে প্রকাশিত মত মন্তব্যকারীর একান্তই নিজস্ব। amaderbarisal.com-এর সম্পাদকীয় অবস্থানের সঙ্গে এসব অভিমতের মিল আছেই এমন হবার কোনো কারণ নেই। মন্তব্যকারীর বক্তব্যের বিষয়বস্তু বা এর যথার্থতা নিয়ে amaderbarisal.com কর্তৃপক্ষ আইনগত বা অন্য কোনো ধরনের কোনো দায় নেবে না।)
বরিশাল বিভাগে ডেঙ্গু বাড়ছে, ২ জনের মৃত্যু
প্রধানমন্ত্রী তারেক রহমানের বরিশাল সফর উপলক্ষে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত
বৃক্ষরোপণ একটি সামাজিক আন্দোলন: তথ্যমন্ত্রী
মব করে পরিচালকের কাজে বাধা: ড্যাবের গ্রুপিংয়ে অশান্ত বরিশালের স্বাস্থ্য বিভাগ
প্রধানমন্ত্রী তারেক রহমানের বরিশাল সফরসূচি চূড়ান্ত