Current Bangladesh Time
Wednesday July ১৫, ২০২৬ ৬:৪৮ PM
Barisal News
Latest News
Home » পটুয়াখালী » বাউফল » বাউফলে নারীকে ধর্ষণের চেষ্টার অভিযোগ
১৪ July ২০২৬ Tuesday ২:১৯:৫১ PM
Print this E-mail this

বাউফলে নারীকে ধর্ষণের চেষ্টার অভিযোগ


বাউফল (পটুয়াখালী) সংবাদদাতা:


পটুয়াখালীর বাউফল উপজেলায় একটি বেসরকারি উন্নয়ন সংস্থার শাখা ম্যানেজারের বিরুদ্ধে শ্লীলতাহানি ও ধর্ষণের চেষ্টার অভিযোগ উঠেছে। এ ঘটনায় ভুক্তভোগী নারী আদালতে মামলা দায়ের করে অভিযুক্তের বিচার দাবি করেছেন।
ম্যানেজারের নাম মো. আব্বাস খান। তিনি বেসরকারি উন্নয়ন সংস্থা ’পদক্ষেপ’এর বাউফল শাখা ম্যানেজারে দায়িত্বে আছেন।
আদালতে দাখিল করা অভিযোগে ওই নারী উল্লেখ করেন, মানবিক উন্নয়ন সংস্থা “পদক্ষেপ” বাউফল শাখা থেকে ১ লাখ টাকা ঋণ নেন। নিয়মিত কিস্তি পরিশোধ করে ইতোমধ্যে প্রায় ৮০ হাজার টাকা পরিশোধ করেছেন। ঋণ গ্রহণের পর থেকেই শাখা ম্যানেজার আব্বাস আলী খান বিভিন্ন অজুহাতে তার বাড়িতে যাতায়াত শুরু করেন। স্বামী বাড়িতে না থাকলে তিনি একাধিকবার কুপ্রস্তাব দেন, রাজি না হলে কিস্তি নিয়ে হয়রানির হুমকি দেন বলেও অভিযোগে উল্লেখ করা হয়। অভিযোগে আরও বলা হয়, গত ২৭ এপ্রিল ২০২৬ সোমবার সকাল প্রায় ১১টার দিকে অভিযোগকারী বাড়ির সামনে অবস্থানকালে ম্যানেজার আব্বাস খান ঘরে ঢুকে তাকে জোরপূর্বক ধর্ষণের চেষ্টা করেন। এ সময় তিনি চিৎকার করলে আশপাশের লোকজন এগিয়ে এলে অভিযুক্ত দ্রæত মোটরসাইকেলে ঘটনাস্থল ত্যাগ করেন।
ভুক্তভোগীর দাবি, ঘটনার পর তিনি থানায় গেলে পুলিশ আদালতে মামলা করার পরামর্শ দিলে, তিনি আদালতে মামলা দায়ের করেন।
অভিযোগে আরও বলা হয়েছে, অভিযুক্তের এমন আচরণে তিনি ও তার পরিবার নিরাপত্তাহীনতায় ভুগছেন।
এ বিষয়ে অভিযুক্ত আব্বাস আলী বলেন, সংস্থার টাকা চাওয়ায় তিনি আমার উপর ক্ষুদ্ধ হয়ে আমার বিরুদ্ধে একটি সাজানো মামলা করেছেন। যা কোন ভাইে কাম্য না। আমি ন্যার বিচার চাই।
বাউফল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সিরাজুল ইসলাম বলেন, আদালতের আদেশ গুরুত্বসহকারে দেখে বিষয়টি আইনানুগ ব্যবস্থা নেওয়া হচ্ছে।

সম্পাদনা: আমাদের বরিশাল ডেস্ক

শেয়ার করতে ক্লিক করুন:

আমাদের বরিশাল ডটকম -এ প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
(মন্তব্যে প্রকাশিত মত মন্তব্যকারীর একান্তই নিজস্ব। amaderbarisal.com-এর সম্পাদকীয় অবস্থানের সঙ্গে এসব অভিমতের মিল আছেই এমন হবার কোনো কারণ নেই। মন্তব্যকারীর বক্তব্যের বিষয়বস্তু বা এর যথার্থতা নিয়ে amaderbarisal.com কর্তৃপক্ষ আইনগত বা অন্য কোনো ধরনের কোনো দায় নেবে না।)
ভাঙ্গা–কুয়াকাটা ৬ লেনের ঘোষণা না আসায় দক্ষিণাঞ্চলে মিশ্রপ্রতিক্রিয়া
এইচএসসি পরীক্ষার্থীদের ঢাকা-বরিশাল মহাসড়ক অবরোধ
কি কথা তাহার সনে: প্রধানমন্ত্রী তারেক রহমানের সাথে শিরিনের আলাপ, রাজনৈতিক অঙ্গনে কানাঘুষা
বন্যা-পাহাড় ধস: সাত জেলায় প্রাণহানি ৫৪, ক্ষতিগ্রস্ত ৬ লাখের বেশি মানুষ
নিজেদের পরিবেশ নিজেদেরই রক্ষা করতে হবে: বরিশালে তারেক রহমান
Recent: Mayor Hiron Barisal
Recent: Barisal B M College
Recent: Tender Terror
Kuakata News

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
আমাদের বরিশাল ২০০৬-২০২০

প্রকাশক ও নির্বাহী সম্পাদক: মোয়াজ্জেম হোসেন চুন্নু, সম্পাদক: রাহাত খান
৪৬১ আগরপুর রোড (নীচ তলা), বরিশাল-৮২০০।
ফোন : ০৪৩১-৬৪৫৪৪, ই-মেইল: hello@amaderbarisal.com