Current Bangladesh Time
Thursday July ১৬, ২০২৬ ৯:২১ PM
Barisal News
Latest News
Home » বরিশাল » বাবুলাল শীলের মৃত্যুবার্ষিকীতে উজিরপুরে ওয়ার্কার্স পার্টির শ্রদ্ধাঞ্জলি
১৬ July ২০২৬ Thursday ৬:৪৪:১৮ PM
Print this E-mail this

বাবুলাল শীলের মৃত্যুবার্ষিকীতে উজিরপুরে ওয়ার্কার্স পার্টির শ্রদ্ধাঞ্জলি


উজিরপুর (বরিশাল) প্রতিনিধি:

বরিশালের উজিরপুরে প্রয়াত কমরেড বাবুলাল শীলের ২২তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে বাংলাদেশ ওয়ার্কার্স পার্টি, উজিরপুর উপজেলা শাখার উদ্যোগে যথাযোগ্য মর্যাদা ও গভীর শ্রদ্ধার সঙ্গে স্মরণানুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার (১৬ জুলাই) সকাল ১১টায় উপজেলার কমরেড বাবুলাল শীলের স্মৃতিস্তম্ভে পুষ্পস্তবক অর্পণের মাধ্যমে তাঁর প্রতি শ্রদ্ধা নিবেদন করেন দলের নেতাকর্মীরা। পরে তাঁর স্মৃতির প্রতি সম্মান জানিয়ে এক মিনিট নীরবতা পালন করা হয় এবং বিদেহী আত্মার চিরশান্তি কামনা করা হয়।

এসময় উপস্থিত ছিলেন বাংলাদেশ ওয়ার্কার্স পার্টির কেন্দ্রীয় পলিটব্যুরোর সদস্য এইচ. এম. হারুন, প্রয়াত কমরেড বাবুলাল শীলের সহধর্মিণী সীমা রানী শীল, জাহিদ হোসেন খান ফারুক, আলমগীর হোসেন মৃধাসহ ওয়ার্কার্স পার্টির নেতাকর্মী, পরিবারের সদস্য এবং স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।

অনুষ্ঠানে বক্তারা বলেন, কমরেড বাবুলাল শীল ছিলেন গণমানুষের অধিকার আদায়ের সংগ্রামে একজন নিবেদিতপ্রাণ নেতা। শ্রমজীবী, কৃষক ও সাধারণ মানুষের অধিকার প্রতিষ্ঠায় তাঁর অবদান উজিরপুরের রাজনৈতিক অঙ্গনে আজও শ্রদ্ধার সঙ্গে স্মরণ করা হয়। তাঁর আদর্শ, সততা ও সংগ্রামী চেতনা নতুন প্রজন্মের জন্য অনুকরণীয় হয়ে থাকবে বলেও বক্তারা উল্লেখ করেন।

স্মরণানুষ্ঠান শেষে উপস্থিত নেতাকর্মী ও শুভানুধ্যায়ীরা প্রয়াত কমরেড বাবুলাল শীলের স্মৃতির প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন করেন এবং তাঁর বিদেহী আত্মার চিরশান্তি কামনা করেন। পাশাপাশি তাঁর আদর্শকে ধারণ করে গণমানুষের অধিকার প্রতিষ্ঠার আন্দোলন এগিয়ে নেওয়ার প্রত্যয় ব্যক্ত করেন।

সম্পাদনা: আমাদের বরিশাল ডেস্ক

শেয়ার করতে ক্লিক করুন:

আমাদের বরিশাল ডটকম -এ প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
(মন্তব্যে প্রকাশিত মত মন্তব্যকারীর একান্তই নিজস্ব। amaderbarisal.com-এর সম্পাদকীয় অবস্থানের সঙ্গে এসব অভিমতের মিল আছেই এমন হবার কোনো কারণ নেই। মন্তব্যকারীর বক্তব্যের বিষয়বস্তু বা এর যথার্থতা নিয়ে amaderbarisal.com কর্তৃপক্ষ আইনগত বা অন্য কোনো ধরনের কোনো দায় নেবে না।)
দক্ষিণাঞ্চলের ৯ নদীর পানি বিপদসীমা ছাড়াল
ভাঙ্গা–কুয়াকাটা ৬ লেনের ঘোষণা না আসায় দক্ষিণাঞ্চলে মিশ্রপ্রতিক্রিয়া
এইচএসসি পরীক্ষার্থীদের ঢাকা-বরিশাল মহাসড়ক অবরোধ
কি কথা তাহার সনে: প্রধানমন্ত্রী তারেক রহমানের সাথে শিরিনের আলাপ, রাজনৈতিক অঙ্গনে কানাঘুষা
বন্যা-পাহাড় ধস: সাত জেলায় প্রাণহানি ৫৪, ক্ষতিগ্রস্ত ৬ লাখের বেশি মানুষ
Recent: Mayor Hiron Barisal
Recent: Barisal B M College
Recent: Tender Terror
Kuakata News

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
আমাদের বরিশাল ২০০৬-২০২০

প্রকাশক ও নির্বাহী সম্পাদক: মোয়াজ্জেম হোসেন চুন্নু, সম্পাদক: রাহাত খান
৪৬১ আগরপুর রোড (নীচ তলা), বরিশাল-৮২০০।
ফোন : ০৪৩১-৬৪৫৪৪, ই-মেইল: hello@amaderbarisal.com