Current Bangladesh Time
Thursday July ১৬, ২০২৬ ৯:২১ PM
Barisal News
Latest News
Home » বরিশাল » বানারীপাড়া » বানারীপাড়ায়  জুলাই শহীদ দিবসে আলোচনাসভা ও শ্রদ্ধাঞ্জলি অনুষ্ঠিত
১৬ July ২০২৬ Thursday ৭:০১:৫২ PM
Print this E-mail this

বানারীপাড়ায়  জুলাই শহীদ দিবসে আলোচনাসভা ও শ্রদ্ধাঞ্জলি অনুষ্ঠিত


রাহাদ সুমন,বিশেষ প্রতিনিধি:

বরিশালের বানারীপাড়ায় গভীর শ্রদ্ধায় পালিত হয়েছে জুলাই শহীদ দিবস। দিবসটি উপলক্ষে বুধবার (১৬ জুলাই) সকালে উপজেলা প্রশাসনের উদ্যোগে শহীদদের স্মরণে আলোচনা সভা ও শ্রদ্ধাঞ্জলি অনুষ্ঠানের আয়োজন করা হয়।

উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ বায়েজিদুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় উপস্থিত ছিলেন উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা মোঃ মাসুম বিল্লাহ, উপজেলা মৎস্য কর্মকর্তা নিলুফার ইয়াসমিন রজনী, উপজেলা সমাজসেবা কর্মকর্তা পার্থ সারথি দেউরি, উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা খান মোঃ মনিরুজ্জামান, পুলিশ কর্মকর্তা এসআই কবির হোসেন, উপজেলা জামায়েত ইসলামীর সেক্রেটারি মোকাম্মেল হোসেন মোজাম্মেল,উপজেলা ছাত্র প্রতিনিধি মোঃ সাব্বির হোসেন, বাইশারী ইউনিয়ন জামায়াতের সভাপতি আতিকুল ইসলাম,আনসার ও ভিডিপির কর্মকর্তাবৃন্দ, জুলাই শহীদ পরিবারের সদস্য এবং জুলাই আন্দোলনে আহত যোদ্ধারা।

আলোচনা সভায় বক্তারা জুলাই আন্দোলনে আত্মোৎসর্গকারী শহীদদের প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন করেন। তাঁদের ত্যাগ, সাহস ও দেশপ্রেমের কথা স্মরণ করে বক্তারা বলেন, শহীদদের আত্মত্যাগ জাতির জন্য অনুপ্রেরণার চিরন্তন উৎস। জুলাইয়ের চেতনাকে ধারণ করে একটি বৈষম্যহীন, ন্যায়ভিত্তিক ও সমৃদ্ধ বাংলাদেশ গড়তে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান তারা।

অনুষ্ঠানজুড়ে শহীদদের স্মরণে এক আবেগঘন পরিবেশের সৃষ্টি হয়। উপস্থিত সবাই তাঁদের আত্মার মাগফিরাত কামনা করেন এবং শহীদ পরিবারের সদস্য ও আহত জুলাই যোদ্ধাদের প্রতি গভীর সম্মান ও সহমর্মিতা প্রকাশ করেন।

সম্পাদনা: আমাদের বরিশাল ডেস্ক

শেয়ার করতে ক্লিক করুন:

আমাদের বরিশাল ডটকম -এ প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
(মন্তব্যে প্রকাশিত মত মন্তব্যকারীর একান্তই নিজস্ব। amaderbarisal.com-এর সম্পাদকীয় অবস্থানের সঙ্গে এসব অভিমতের মিল আছেই এমন হবার কোনো কারণ নেই। মন্তব্যকারীর বক্তব্যের বিষয়বস্তু বা এর যথার্থতা নিয়ে amaderbarisal.com কর্তৃপক্ষ আইনগত বা অন্য কোনো ধরনের কোনো দায় নেবে না।)
দক্ষিণাঞ্চলের ৯ নদীর পানি বিপদসীমা ছাড়াল
ভাঙ্গা–কুয়াকাটা ৬ লেনের ঘোষণা না আসায় দক্ষিণাঞ্চলে মিশ্রপ্রতিক্রিয়া
এইচএসসি পরীক্ষার্থীদের ঢাকা-বরিশাল মহাসড়ক অবরোধ
কি কথা তাহার সনে: প্রধানমন্ত্রী তারেক রহমানের সাথে শিরিনের আলাপ, রাজনৈতিক অঙ্গনে কানাঘুষা
বন্যা-পাহাড় ধস: সাত জেলায় প্রাণহানি ৫৪, ক্ষতিগ্রস্ত ৬ লাখের বেশি মানুষ
Recent: Mayor Hiron Barisal
Recent: Barisal B M College
Recent: Tender Terror
Kuakata News

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
আমাদের বরিশাল ২০০৬-২০২০

প্রকাশক ও নির্বাহী সম্পাদক: মোয়াজ্জেম হোসেন চুন্নু, সম্পাদক: রাহাত খান
৪৬১ আগরপুর রোড (নীচ তলা), বরিশাল-৮২০০।
ফোন : ০৪৩১-৬৪৫৪৪, ই-মেইল: hello@amaderbarisal.com