Current Bangladesh Time
Thursday July ১৬, ২০২৬ ৯:২১ PM
Barisal News
Latest News
Home » পটুয়াখালী » রাঙ্গাবালী » জোয়ারের পানি বেড়ে রাঙ্গাবালীর ছয় গ্রামসহ নিম্নাঞ্চল প্লাবিত
১৬ July ২০২৬ Thursday ৭:০৮:০৮ PM
Print this E-mail this

জোয়ারের পানি বেড়ে রাঙ্গাবালীর ছয় গ্রামসহ নিম্নাঞ্চল প্লাবিত


রাঙ্গাবালী ((পটুয়াখালী) প্রতিনিধি:

লঘুচাপের প্রভাবে আগুনমুখা, দারছিড়া, বুড়াগৌরাঙ্গ ও রাবনাবাদ নদীতে স্বাভাবিকের চেয়ে ৩ থেকে ৪ ফুট উঁচু জোয়ারের পানি বৃদ্ধি পেয়েছে। এতে পটুয়াখালীর রাঙ্গাবালী উপজেলার চালিতাবুনিয়া ইউনিয়নের পাঁচটি গ্রাম, চরমোন্তাজ ইউনিয়নের একটি গ্রাম এবং বিভিন্ন নিম্নাঞ্চল প্লাবিত হয়েছে।

বৃহস্পতিবার বেলা ১১টার দিকে জোয়ারের সময় চালিতাবুনিয়া ইউনিয়ন ও চরমোন্তাজ ইউনিয়নের চরআন্ডা গ্রামের ভেঙে থাকা বেড়িবাঁধ দিয়ে লোকালয়ে পানি প্রবেশ করে। এতে চালিতাবুনিয়া ইউনিয়নের গরুভাঙা, মধ্য চালিতাবুনিয়া, বিবির হাওলা, চালিতাবুনিয়া বাজার ও চিনাবুনিয়া এবং চরমোন্তাজ ইউনিয়নের চরআন্ডা গ্রাম প্লাবিত হয়। এছাড়া উপজেলার বেড়িবাঁধের বাহিরের বিভিন্ন নিচু এলাকাও জোয়ারের পানিতে তলিয়ে যায়। পরে দুপুর দেড়টার দিকে ভাটা শুরু হলে ধীরে ধীরে পানি নামতে থাকে।

জোয়ারের পানিতে বসতবাড়ি, রাস্তাঘাট ও বাড়ির আঙিনা তলিয়ে যায়। অনেকের পুকুরের মাছ ভেসে গেছে। পানি ঢুকে পড়ায় অনেক পরিবার রান্নাবান্নাও করতে পারেনি।

মধ্য চালিতাবুনিয়া গ্রামের বাসিন্দা রুমন গাজী বলেন, স্বাভাবিক জোয়ারের চেয়ে প্রায় ৪ ফুট বেশি পানি উঠেছে। রাস্তাঘাট ও বাড়িঘরে পানি উঠে গেছে। অনেকের পুকুরের মাছ ভেসে গেছে। অনেকের মতো আমার ঘরেও রান্নাবান্না হয়নি। এমন অবস্থায় আমরা আছি; কিন্তু দীর্ঘদিন ধরে ভেঙে থাকা বেড়িবাঁধ নির্মাণ হচ্ছে না। এমনিতেই নদীভাঙনে আমরা নিঃস্ব হয়ে যাচ্ছি।

স্থানীয়রা জানান, দীর্ঘদিন ধরে ভেঙে থাকা বেড়িবাঁধ দিয়ে জোয়ারের পানি লোকালয়ে ঢুকে প্রতি বছরই দুর্ভোগ সৃষ্টি করছে। স্থায়ীভাবে বাঁধ সংস্কার না হওয়ায় প্রতিটি অস্বাভাবিক জোয়ারে আতঙ্কে থাকতে হয় তাদের।

স্থানীয়দের দাবি, ভেঙে থাকা বেড়িবাঁধ দ্রুত সংস্কার বা স্থায়ীভাবে নির্মাণ করা না হলে সামনে বর্ষা মৌসুম ও পরবর্তী অস্বাভাবিক জোয়ারে আরও বড় ধরনের ক্ষয়ক্ষতির আশঙ্কা রয়েছে।

এ ব্যাপারে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ভারপ্রাপ্ত) খায়রুল হাসান বলেন, জোয়ারের পানিতে চালিতাবুনিয়াসহ উপজেলার বিভিন্ন নিচু এলাকা প্লাবিত হওয়ার খবর পেয়েছি। চালিতাবুনিয়া ইউনিয়নের বেড়িবাঁধ ভেঙে থাকার কারণেই লোকালয়ে পানি প্রবেশ করেছে। পানি উন্নয়ন বোর্ড যাতে দ্রুত বাঁধ নির্মাণের উদ্যোগ নেয়, সেই বিষয়ে নির্বাহী প্রকৌশলীর সঙ্গে কথা বলব।

সম্পাদনা: আমাদের বরিশাল ডেস্ক

শেয়ার করতে ক্লিক করুন:

আমাদের বরিশাল ডটকম -এ প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
(মন্তব্যে প্রকাশিত মত মন্তব্যকারীর একান্তই নিজস্ব। amaderbarisal.com-এর সম্পাদকীয় অবস্থানের সঙ্গে এসব অভিমতের মিল আছেই এমন হবার কোনো কারণ নেই। মন্তব্যকারীর বক্তব্যের বিষয়বস্তু বা এর যথার্থতা নিয়ে amaderbarisal.com কর্তৃপক্ষ আইনগত বা অন্য কোনো ধরনের কোনো দায় নেবে না।)
দক্ষিণাঞ্চলের ৯ নদীর পানি বিপদসীমা ছাড়াল
ভাঙ্গা–কুয়াকাটা ৬ লেনের ঘোষণা না আসায় দক্ষিণাঞ্চলে মিশ্রপ্রতিক্রিয়া
এইচএসসি পরীক্ষার্থীদের ঢাকা-বরিশাল মহাসড়ক অবরোধ
কি কথা তাহার সনে: প্রধানমন্ত্রী তারেক রহমানের সাথে শিরিনের আলাপ, রাজনৈতিক অঙ্গনে কানাঘুষা
বন্যা-পাহাড় ধস: সাত জেলায় প্রাণহানি ৫৪, ক্ষতিগ্রস্ত ৬ লাখের বেশি মানুষ
Recent: Mayor Hiron Barisal
Recent: Barisal B M College
Recent: Tender Terror
Kuakata News

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
আমাদের বরিশাল ২০০৬-২০২০

প্রকাশক ও নির্বাহী সম্পাদক: মোয়াজ্জেম হোসেন চুন্নু, সম্পাদক: রাহাত খান
৪৬১ আগরপুর রোড (নীচ তলা), বরিশাল-৮২০০।
ফোন : ০৪৩১-৬৪৫৪৪, ই-মেইল: hello@amaderbarisal.com