Current Bangladesh Time
Thursday July ১৬, ২০২৬ ৯:২২ PM
Barisal News
Latest News
Home » বরিশাল » বরিশাল সদর » বরিশালে শিশুকে অপহরণ করে সংঘবদ্ধ ধ’র্ষ’ণ, গ্রেপ্তার ১
১৬ July ২০২৬ Thursday ৭:২২:৪৯ PM
Print this E-mail this

বরিশালে শিশুকে অপহরণ করে সংঘবদ্ধ ধ’র্ষ’ণ, গ্রেপ্তার ১


নিজস্ব প্রতিনিধি:

বরিশাল সদর উপজেলার চরমোনাইতে ১২ বছরের এক শিশুকে অপহরণ করে সংঘবদ্ধ ধর্ষণের অভিযোগে চারজনের বিরুদ্ধে নারী ও শিশু নির্যাতন দমন আইনে মামলা দায়ের করা হয়েছে। এ ঘটনায় পুলিশ অভিযান চালিয়ে এহাজারভূক্ত এক আসামিকে গ্রেপ্তার করে আদালতের মাধ্যমে জেলহাজতে প্রেরন করেছেন।

ঘটনাটি চরমোনাই ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ডের রাজারচর এলাকার। এরপূর্বে বুধবার (১৫ জুলাই) বরিশাল কোতয়ালী মডেল থানায় ভুক্তভোগী শিশুর মা বাদি হয়ে মামলাটি দায়ের করেন। পরদিন বৃহস্পতিবার (১৬ জুলাই) সকালে মামলার এজাহারভূক্ত ৩ নাম্বার আসামি রুহুল আমিনকে গ্রেপ্তার করা হয়।

থানা সূত্রে জানা গেছে, নারী ও শিশু নির্যাতন দমন আইনে দায়ের করা মামলার এজাহারে উল্লেখ করা হয় গত ১০ জুলাই সন্ধ্যায় ভূক্তভোগী শিশুটিকে জোরপূর্বক অপহরণ করে সংঘবদ্ধভাবে ধর্ষণ করা হয়। এ সময় তার কানে ব্যবহৃত এক জোড়া স্বর্ণের দুলও নিয়ে যাওয়া হয়েছে। এ ঘটনায় দায়ের করা মামলায় ওই এলাকার আনিচের ছেলে ইলিয়াস, মোক্তার হোসেনের ছেলে আবু সাঈদ, জামাল আকনের ছেলে রুহুল আমিন ও সহযোগি হিসেবে ইলিয়াচের স্ত্রী রোকসানাকে আসামি করা হয়েছে।

কোতয়ালী মডেল থানার ওসি মো. আল মামুন-উল ইসলাম জানিয়েছে, মামলাটি গুরুত্বের সঙ্গে তদন্ত করা হচ্ছে। ইতিমধ্যে মামলার এজাহারভূক্ত ৩ নাম্বার আসামি রুহুল আমিনকে ১৬ জুলাই সকালে গ্রেপ্তার করা হয়েছে। ওইদিন দুপুরে গ্রেপ্তারকৃতকে আদালতের মাধ্যমে জেলহাজতে প্রেরণ করা হয়। মামলার অপর আসামিদের গ্রেপ্তারের জন্য পুলিশের অভিযান অব্যাহত রয়েছে।

সম্পাদনা: আমাদের বরিশাল ডেস্ক

শেয়ার করতে ক্লিক করুন:

আমাদের বরিশাল ডটকম -এ প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
(মন্তব্যে প্রকাশিত মত মন্তব্যকারীর একান্তই নিজস্ব। amaderbarisal.com-এর সম্পাদকীয় অবস্থানের সঙ্গে এসব অভিমতের মিল আছেই এমন হবার কোনো কারণ নেই। মন্তব্যকারীর বক্তব্যের বিষয়বস্তু বা এর যথার্থতা নিয়ে amaderbarisal.com কর্তৃপক্ষ আইনগত বা অন্য কোনো ধরনের কোনো দায় নেবে না।)
দক্ষিণাঞ্চলের ৯ নদীর পানি বিপদসীমা ছাড়াল
ভাঙ্গা–কুয়াকাটা ৬ লেনের ঘোষণা না আসায় দক্ষিণাঞ্চলে মিশ্রপ্রতিক্রিয়া
এইচএসসি পরীক্ষার্থীদের ঢাকা-বরিশাল মহাসড়ক অবরোধ
কি কথা তাহার সনে: প্রধানমন্ত্রী তারেক রহমানের সাথে শিরিনের আলাপ, রাজনৈতিক অঙ্গনে কানাঘুষা
বন্যা-পাহাড় ধস: সাত জেলায় প্রাণহানি ৫৪, ক্ষতিগ্রস্ত ৬ লাখের বেশি মানুষ
Recent: Mayor Hiron Barisal
Recent: Barisal B M College
Recent: Tender Terror
Kuakata News

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
আমাদের বরিশাল ২০০৬-২০২০

প্রকাশক ও নির্বাহী সম্পাদক: মোয়াজ্জেম হোসেন চুন্নু, সম্পাদক: রাহাত খান
৪৬১ আগরপুর রোড (নীচ তলা), বরিশাল-৮২০০।
ফোন : ০৪৩১-৬৪৫৪৪, ই-মেইল: hello@amaderbarisal.com