Current Bangladesh Time
Thursday July ২৩, ২০২৬ ৪:২৮ AM
Barisal News
Latest News
Home » কলাপাড়া » পটুয়াখালী » পায়রা বন্দরের আবাসিক ভবন এলাকায় দুটি সীমানাদেয়ালে ধস
২২ July ২০২৬ Wednesday ১০:২৭:৩৭ PM
Print this E-mail this

পায়রা বন্দরের আবাসিক ভবন এলাকায় দুটি সীমানাদেয়ালে ধস


কলাপাড়া (পটুয়াখালী) প্রতিনিধি:

পটুয়াখালীর কলাপাড়ায় পায়রা বন্দরের আবাসিক ভবন এলাকার ১০০ ফুট দৈর্ঘ্যের দুটি সীমানাদেয়াল ফের ধসে পড়েছে। গতকাল মঙ্গলবার সন্ধ্যায় ওই এলাকার উত্তর পাশের ছয়আনি খালের মধ্যে ওই সীমানাদেয়াল দুটি ধসে পড়ে। দেয়াল নির্মাণে নিম্নমানের সামগ্রী ব্যবহার করায় এমন দুরবস্থা হয়েছে বলে দাবি স্থানীয় বাসিন্দাদের।

এর আগে ২০২৩ সালের জানুয়ারিতে নির্মাণকাজ শেষ হওয়ার আগে ওই একই এলাকার ১০০ ফুট দৈর্ঘ্যের একটি সীমানাদেয়াল খালের দিকে হেলে পড়ে। এ ছাড়া একই বছরের ৩০ জুন আরও একটি সীমানাদেয়াল ধসে পড়ে এবং তিনটি দেয়াল হেলে পড়ে। তিন বছরের ব্যবধানে ফের দেয়াল ধসে পড়ায় ক্ষোভ প্রকাশ করেছেন স্থানীয় বাসিন্দারা।

২০২৩ সালে এবিএম ওয়াটার কোম্পানি নামে একটি ঠিকাদারি প্রতিষ্ঠান ১১ কোটি টাকা ব্যয়ে তিন হাজার ফুট দৈর্ঘ্যের এ সীমানাপ্রাচীরটি নির্মাণ করে। বন্দর কর্তৃপক্ষের উদাসীনতায় কাজে ব্যাপক দুর্নীতি হয়েছে বলে দাবি স্থানীয় বাসিন্দাদের। তবে ভারী বৃষ্টিতে মাটি সরে গিয়ে সীমানাদেয়ালে ধসের ঘটনা ঘটেছে। বিষয়টি পর্যবেক্ষণ করা হচ্ছে বলে জানিয়েছে বন্দর কর্তৃপক্ষ।

এ বিষয়ে পায়রা সমুদ্রবন্দরের ডেপুটি ডিরেক্টর মো. আজিজুর রহমান জানান, বিষয়টি ইতিমধ্যে প্রকৌশল বিভাগের নজরে এসেছে এবং তারা এটি সার্বক্ষণিক পর্যবেক্ষণ করছে। অতিবৃষ্টির কারণে দেয়ালের নিচের মাটি সরে যাওয়ায় এই দুর্ঘটনা ঘটেছে। বর্ষা কমলে ঠিকাদারি প্রতিষ্ঠানের মাধ্যমে দ্রুত এটি সংস্কার করা হবে।

সম্পাদনা: আমাদের বরিশাল ডেস্ক

শেয়ার করতে ক্লিক করুন:

আমাদের বরিশাল ডটকম -এ প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
(মন্তব্যে প্রকাশিত মত মন্তব্যকারীর একান্তই নিজস্ব। amaderbarisal.com-এর সম্পাদকীয় অবস্থানের সঙ্গে এসব অভিমতের মিল আছেই এমন হবার কোনো কারণ নেই। মন্তব্যকারীর বক্তব্যের বিষয়বস্তু বা এর যথার্থতা নিয়ে amaderbarisal.com কর্তৃপক্ষ আইনগত বা অন্য কোনো ধরনের কোনো দায় নেবে না।)
অতিবৃষ্টিতে ক্ষতিগ্রস্ত ৪১ হাজার কৃষক, সবচেয়ে বেশি ক্ষতি আমন বীজতলায়
বরিশাল বিদ্যুৎ সংযোগ ছাড়াই নভোথিয়েটারের ১৩ কোটি টাকা উধাও
সাবেক সেনা কর্মকর্তা জিয়াউল আহসানের জলসিঁড়ির বাড়িতে দুদকের অভিযান
গণভোট ব্যর্থ হলে সরকারকে ব্যর্থ করে দেওয়া হবে : বরিশালে বিরোধীদলীয় নেতা
কীর্তনখোলা নদীর পাড় দখল করে চাঁদাবাজি: মুক্তি চান ভোগান্তির শিকার ব্যক্তিরা
Recent: Mayor Hiron Barisal
Recent: Barisal B M College
Recent: Tender Terror
Kuakata News

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
আমাদের বরিশাল ২০০৬-২০২০

প্রকাশক ও নির্বাহী সম্পাদক: মোয়াজ্জেম হোসেন চুন্নু, সম্পাদক: রাহাত খান
৪৬১ আগরপুর রোড (নীচ তলা), বরিশাল-৮২০০।
ফোন : ০৪৩১-৬৪৫৪৪, ই-মেইল: hello@amaderbarisal.com