Current Bangladesh Time
Tuesday July ২৮, ২০২৬ ৯:৩১ AM
Barisal News
Latest News
Home » উজিরপুর » বরিশাল » উজিরপুরে সাংবাদিক নাজমুল হক মুন্নার মায়ের ইন্তেকাল, দাফন সম্পন্নবিভিন্ন মহলের শোক, দোয়া কামনা
২৬ July ২০২৬ Sunday ৯:২৪:২১ PM
Print this E-mail this

উজিরপুরে সাংবাদিক নাজমুল হক মুন্নার মায়ের ইন্তেকাল, দাফন সম্পন্নবিভিন্ন মহলের শোক, দোয়া কামনা


উজিরপুর (বরিশাল) প্রতিনিধি:

বরিশালের উজিরপুর সাংবাদিক ইউনিয়নের আহ্বায়ক নাজমুল হক মুন্নার মা ও বাংলাদেশ জাকের পার্টির বরিশাল জেলা কমিটির সভানেত্রীর ইন্তেকালে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। শনিবার (২৬ জুলাই) রাত ১টার দিকে উপজেলার শিকারপুর ইউনিয়নের মুন্ডপাশা গ্রামে নিজ বাসভবনে তিনি ইন্তেকাল করেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।
মৃত্যুকালে তিনি দুই পুত্র, এক কন্যাসহ অসংখ্য আত্মীয়-স্বজন, গুণগ্রাহী ও শুভানুধ্যায়ী রেখে গেছেন।
রোববার (২৬ জুলাই) সকাল ১০টায় মরহুমার জানাজার নামাজ অনুষ্ঠিত হয়। পরে পারিবারিক কবরস্থানে তাঁকে দাফন করা হয়।
জানাজায় উপজেলা বিএনপির সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক সর্দার সিদ্দিকুর রহমান, সিনিয়র সাংবাদিক আব্দুর রহিম সরদার, সিনিয়র সাংবাদিক ও রূপায়ণ সংস্কৃতি সংঘের সাধারণ সম্পাদক মো. মাহফুজুর রহমান মাসুম, সোনার বাংলা মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক তারিক মোহাম্মদ আল মামুন, উজিরপুর প্রেসক্লাবের আহ্বায়ক সৈয়দ জাহিদ, সদস্য সচিব সরদার মোহাম্মদ সোহেল, সাংবাদিক মো. কাওসার হোসেন, গৌরনদী প্রেসক্লাবের সদস্য সাংবাদিক মীর শামীম, মো. নুরুল ইসলাম আসাদ, আহাদ সুমন, মো. সোহাগ হাওলাদার, আসাদুজ্জামান সোহাগ, এমদাদুল কাশেম সেন্টু, রফিকুল ইসলামসহ রাজনৈতিক, সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের নেতৃবৃন্দ, জনপ্রতিনিধি, সাংবাদিক, আত্মীয়-স্বজন এবং এলাকার সর্বস্তরের মানুষ অংশগ্রহণ করেন।
মরহুমার মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন বরিশাল-২ আসনের সংসদ সদস্য ও উজিরপুর উপজেলা বিএনপির সভাপতি এস. সরফুদ্দিন আহমেদ সান্টু, উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. আলী সুজা, উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মো. হুমায়ুন খান, সিনিয়র সহ-সভাপতি এস. এম. আলাউদ্দিন, উপজেলা জামায়াতে ইসলামীর আমির মাওলানা মো. আব্দুল খালেক, সেক্রেটারি খোকন সরদার, উজিরপুর সাংবাদিক ইউনিয়ন এবং উজিরপুর প্রেসক্লাব।
এছাড়াও বিভিন্ন রাজনৈতিক, সামাজিক, সাংস্কৃতিক ও পেশাজীবী সংগঠনের নেতৃবৃন্দ পৃথক শোকবার্তায় মরহুমার বিদেহী আত্মার মাগফিরাত কামনা করেন এবং শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জানান।
শোকবার্তায় নেতৃবৃন্দ বলেন, মরহুমা ছিলেন সৎ, মানবিক ও সমাজসেবামূলক কর্মকাণ্ডে নিবেদিতপ্রাণ একজন ব্যক্তিত্ব। তাঁর মৃত্যুতে উজিরপুরের রাজনৈতিক ও সামাজিক অঙ্গনে এক অপূরণীয় শূন্যতার সৃষ্টি হয়েছে।
এদিকে নাজমুল হক মুন্নার মায়ের মৃত্যুতে পরিবার, স্বজন ও শুভানুধ্যায়ীদের মধ্যে গভীর শোকের আবহ বিরাজ করছে। পরিবারের পক্ষ থেকে মরহুমার রুহের মাগফিরাত কামনায় দেশবাসীর কাছে দোয়া চাওয়া হয়েছে।

সম্পাদনা: আমাদের বরিশাল ডেস্ক

শেয়ার করতে ক্লিক করুন:

আমাদের বরিশাল ডটকম -এ প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
(মন্তব্যে প্রকাশিত মত মন্তব্যকারীর একান্তই নিজস্ব। amaderbarisal.com-এর সম্পাদকীয় অবস্থানের সঙ্গে এসব অভিমতের মিল আছেই এমন হবার কোনো কারণ নেই। মন্তব্যকারীর বক্তব্যের বিষয়বস্তু বা এর যথার্থতা নিয়ে amaderbarisal.com কর্তৃপক্ষ আইনগত বা অন্য কোনো ধরনের কোনো দায় নেবে না।)
বৃক্ষ রোপণের বড় চ্যালেঞ্জ পরিচর্যা নিশ্চিত করা : তথ্যমন্ত্রী
বরিশালে বাড়ছেই ডেঙ্গু, চলতি মাসে ‍আক্রান্ত ১৪৫০
বরিশাল বিশ্ববিদ্যালয়: অর্ধেক শিক্ষকের পদ ফাঁকা শিক্ষার মান নিয়ে প্রশ্ন
ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি হাফিজ উদ্দিন আহমদ
আগুনে পোড়া ভবনে ৭.৪২ কোটি টাকার ‘ভুতুড়ে’ সংস্কার: বিসিসির অর্থ লোপাটের চাঞ্চল্যকর চিত্র
Recent: Mayor Hiron Barisal
Recent: Barisal B M College
Recent: Tender Terror
Kuakata News

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
আমাদের বরিশাল ২০০৬-২০২০

প্রকাশক ও নির্বাহী সম্পাদক: মোয়াজ্জেম হোসেন চুন্নু, সম্পাদক: রাহাত খান
৪৬১ আগরপুর রোড (নীচ তলা), বরিশাল-৮২০০।
ফোন : ০৪৩১-৬৪৫৪৪, ই-মেইল: hello@amaderbarisal.com