Home » বরিশাল » বাবুগঞ্জ » বাবুগঞ্জে নারী ও শিশু নির্যাতন ও পর্নোগ্রাফি মামলার আসামি গ্রেপ্তার।
২৮ July ২০২৬ Tuesday ১২:১৪:০৩ AM
বাবুগঞ্জে নারী ও শিশু নির্যাতন ও পর্নোগ্রাফি মামলার আসামি গ্রেপ্তার।
নিজস্ব প্রতিনিধি:
বরিশালের বাবুগঞ্জ থানায় দায়ের করা নারী ও শিশু নির্যাতন ও পর্নোগ্রাফি নিয়ন্ত্রণ আইনের মামলার এক আসামিকে গ্রেপ্তার করেছে বাবুগঞ্জ থানা পুলিশ।
গ্রেপ্তারকৃত আসামি হলেন আহমদ উল্লাহ (৪৩)। তিনি বাবুগঞ্জ উপজেলার রাজগুরু এলাকার বাসিন্দা এবং মোহাম্মাদ উল্লাহর ছেলে।
পুলিশ সূত্রে জানা যায়, বাবুগঞ্জ থানার মামলা নং-৬, তারিখ ২৪ জুন ২০২৬, জিআর নং-৩৩/২৬-এর এজাহারভুক্ত আসামি আহমদ উল্লাহ দীর্ঘদিন পলাতক ছিলেন। গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়।
ওই মামলায় তার বিরুদ্ধে নারী ও শিশু নির্যাতন দমন আইন, ২০০০ (সংশোধনী-২০০৩)-এর ৯(১)/৩০ ধারা, পর্নোগ্রাফি নিয়ন্ত্রণ আইন, ২০১২-এর ৮(২)/৮(৩) ধারা এবং দণ্ডবিধি, ১৮৬০-এর ৩৮০/৫০৬(২) ধারায় অভিযোগ রয়েছে।
গ্রেপ্তারের পর প্রয়োজনীয় আইনগত প্রক্রিয়া সম্পন্ন করে আসামিকে আদালতে প্রেরণ করা হয়েছে। পুলিশ জানিয়েছে, মামলার অন্যান্য বিষয়ে তদন্ত কার্যক্রম চলমান রয়েছে।
আমাদের বরিশাল ডটকম -এ প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
(মন্তব্যে প্রকাশিত মত মন্তব্যকারীর একান্তই নিজস্ব। amaderbarisal.com-এর সম্পাদকীয় অবস্থানের সঙ্গে এসব অভিমতের মিল আছেই এমন হবার কোনো কারণ নেই। মন্তব্যকারীর বক্তব্যের বিষয়বস্তু বা এর যথার্থতা নিয়ে amaderbarisal.com কর্তৃপক্ষ আইনগত বা অন্য কোনো ধরনের কোনো দায় নেবে না।)
বৃক্ষ রোপণের বড় চ্যালেঞ্জ পরিচর্যা নিশ্চিত করা : তথ্যমন্ত্রী
বরিশালে বাড়ছেই ডেঙ্গু, চলতি মাসে আক্রান্ত ১৪৫০
বরিশাল বিশ্ববিদ্যালয়: অর্ধেক শিক্ষকের পদ ফাঁকা শিক্ষার মান নিয়ে প্রশ্ন
ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি হাফিজ উদ্দিন আহমদ
আগুনে পোড়া ভবনে ৭.৪২ কোটি টাকার ‘ভুতুড়ে’ সংস্কার: বিসিসির অর্থ লোপাটের চাঞ্চল্যকর চিত্র