Home » কাউখালী » পিরোজপুর » কাউখালীতে ৫ পিস ইয়াবা ও ৬০ গ্রাম গাঁজাসহ দুইজন গ্রেপ্তার
১৬ August ২০২৬ Sunday ৩:৩৪:৫১ PM
কাউখালীতে ৫ পিস ইয়াবা ও ৬০ গ্রাম গাঁজাসহ দুইজন গ্রেপ্তার
কাউখালী (পিরোজপুর) প্রতিনিধি পিরোজপুরের কাউখালীতে অভিযান চালিয়ে ৫ পিস ইয়াবা ট্যাবলেট ও ৬০ গ্রাম গাঁজাসহ দুইজনকে গ্রেপ্তার করেছে পুলিশ।
পুলিশ জানা যায়, ১৪ আগস্ট রাত ২টা ৫৫ মিনিটের দিকে গোপন সংবাদের ভিত্তিতে কাউখালী থানা পুলিশ জানতে পারে, কাউখালী সদর ইউনিয়নের মহিলা কলেজের ভেতরের একটি কক্ষের সামনে বারান্দায় কয়েকজন মাদকদ্রব্য কেনাবেচা করছে। পরে রাত ৩টা ৫ মিনিটের দিকে পুলিশ সেখানে অভিযান চালায়। পুলিশের উপস্থিতি টের পেয়ে পালানোর চেষ্টা করলে সঞ্জিব দাস (৩৫) ও মো. শাহীন খন্দকার (৩৪) নামে দুজনকে আটক করা হয়। এ সময় সঞ্জিব দাসের পরিহিত শর্ট প্যান্টের ডান পকেট থেকে সাদা কাগজে মোড়ানো অবস্থায় ৬০ গ্রাম গাঁজা এবং সাদা পলিথিনে মোড়ানো ৫ পিস হালকা কমলা রঙের ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়। উদ্ধার করা মাদকের আনুমানিক বাজারমূল্য ৭ হাজার ৫০০ টাকা।
মো. শাহীন খন্দকারকে তল্লাশি করে তার কাছ থেকে কোনো মাদকদ্রব্য পাওয়া যায়নি। তবে পুলিশের দাবি, তিনি সঞ্জিব দাসকে মাদকদ্রব্য কেনাবেচায় সহযোগিতা করছিলেন।
এ ঘটনায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮-এর ৩৬(১) ধারার সারণি ১৯(ক)/১০(ক)/৪১ ধারায় মামলা দায়ের করা হয়েছে ।
আমাদের বরিশাল ডটকম -এ প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
(মন্তব্যে প্রকাশিত মত মন্তব্যকারীর একান্তই নিজস্ব। amaderbarisal.com-এর সম্পাদকীয় অবস্থানের সঙ্গে এসব অভিমতের মিল আছেই এমন হবার কোনো কারণ নেই। মন্তব্যকারীর বক্তব্যের বিষয়বস্তু বা এর যথার্থতা নিয়ে amaderbarisal.com কর্তৃপক্ষ আইনগত বা অন্য কোনো ধরনের কোনো দায় নেবে না।)
বিসিসি’র সাবেক প্যানেল মেয়র বাহারকে না পেয়ে কিশোর ছেলেকে ধরে নিয়ে গেল ডিবি
বরিশালে সবজির দর অপরিবর্তিত, চড়া মাছের বাজার
বরিশালের নদ-নদীতে ইলিশের দেখা, মা মাছ নিয়ে শঙ্কা