Home » বরিশাল » ভোলা স্কুল থেকে বাড়ি ফেরার পথে প্রাণ গেল শিশুর
১৮ August ২০২৬ Tuesday ৮:১৭:১২ PM
ভোলা স্কুল থেকে বাড়ি ফেরার পথে প্রাণ গেল শিশুর
লালমোহন (ভোলা) প্রতিনিধি:
ভোলার লালমোহনে স্কুল ছুটির পর বাড়ি যাওয়ার পথে অটোরিকশার চাপায় এক শিশুর মৃত্যু হয়েছে।
মঙ্গলবার (১৮ আগস্ট) দুপুরে উপজেলার লর্ডহাডিঞ্জ ইউনিয়ন ২নং ওয়ার্ড প্যায়ারীমোহনের বটতলা এলাকায় রায়চাঁদ টু লর্ডহাডিঞ্জ সড়কে এ দুর্ঘটনা ঘটে।
নিহত শিশুর নাম জিসান (৭)। তিনি ওই এলাকার রুবেলের ছেলে। তিনি ওই এলাকার গঙ্গারাম দাস মন্দিরের পাঠশালায় শিশু শ্রেণিতে পড়ত বলে জানা গেছে।
প্রত্যক্ষদর্শী সূত্রে জানা গেছে, ক্লাস শেষে ছুটি হওয়ার পর সে বাড়ি ফিরছিল। রাস্তা পার হতে গিয়ে হঠাৎ একটি অটোরিকশার নিচে পড়ে। পরে এলাকাবাসী দ্রুত তাকে উদ্ধার করে পার্শ্ববর্তী উপজেলা চরফ্যাশন হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে যায়। জরুরি বিভাগের ডাক্তার পর্যবেক্ষণ করে মৃত ঘোষণা করেন।
এ ব্যাপারে লালমোহন থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. অলিউল ইসলাম বলেন, ‘নিহত ওই শিশুর পরিবারের পক্ষ থেকে থানায় লিখিত অভিযোগ দিলে আইনগত ব্যবস্থা ও সর্বাত্মক সহযোগিতা করা হবে।’
আমাদের বরিশাল ডটকম -এ প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
(মন্তব্যে প্রকাশিত মত মন্তব্যকারীর একান্তই নিজস্ব। amaderbarisal.com-এর সম্পাদকীয় অবস্থানের সঙ্গে এসব অভিমতের মিল আছেই এমন হবার কোনো কারণ নেই। মন্তব্যকারীর বক্তব্যের বিষয়বস্তু বা এর যথার্থতা নিয়ে amaderbarisal.com কর্তৃপক্ষ আইনগত বা অন্য কোনো ধরনের কোনো দায় নেবে না।)
বরিশালে নিম্নমানের পণ্য কিনতে বাধ্য করছে টিসিবি
পুলিশের আচরণগত সমস্যা দূর করতে বিশেষ প্রশিক্ষণ দেয়া হচ্ছে : বরিশাল রেঞ্জ ডিআইজি