Current Bangladesh Time
Sunday August ২৩, ২০২৬ ১:৪২ PM
Barisal News
Latest News
Home » বরিশাল » হিজলা » মেঘনা নদী থেকে অজ্ঞাতনামা কিশোরীর মরদেহ উদ্ধার
২৩ August ২০২৬ Sunday ১২:২৫:৪২ PM
Print this E-mail this

মেঘনা নদী থেকে অজ্ঞাতনামা কিশোরীর মরদেহ উদ্ধার


মুলাদী (বরিশাল) প্রতিনিধি:

বরিশালের হিজলায় মেঘনা নদী থেকে অজ্ঞাতনামা এক কিশোরীর (১৫) মরদেহ উদ্ধার করেছে নৌ পুলিশ। আজ রোববার সকাল ৮টার দিকে উপজেলার বাউশিয়া গ্রামের মেঘনা নদীর তীররক্ষা সিসিব্লকের কাছ থেকে মরদেহটি উদ্ধার করা হয়।

হিজলা নৌ পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ইয়াসিনুল হক বিষয়টি নিশ্চিত করেছেন।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, সকাল সাড়ে ৭টার দিকে স্থানীয় বাসিন্দা ও মেঘনা নদীতে মাছ ধরতে যাওয়া জেলেরা বাউশিয়া এলাকায় নদীর তীরে সিসিব্লকের সঙ্গে মরদেহটি আটকে থাকতে দেখেন। পরে তাঁরা নৌ পুলিশ ফাঁড়িতে খবর দিলে পুলিশ গিয়ে মরদেহটি উদ্ধার করে।

উদ্ধারের পর পর্যন্ত নিহত কিশোরীর পরিচয় শনাক্ত করা সম্ভব হয়নি। পরিচয় শনাক্তে পুলিশ তৎপরতা শুরু করেছে।

হিজলা নৌ পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ইয়াসিনুল হক জানান, কিশোরীর পরিচয় নিশ্চিতে আশপাশের বিভিন্ন থানায় তথ্য পাঠানো হয়েছে। লাশের সুরতহাল ও ময়নাতদন্তের জন্য প্রয়োজনীয় আইনি পদক্ষেপ গ্রহণ করা হচ্ছে।

সম্পাদনা: আমাদের বরিশাল ডেস্ক

শেয়ার করতে ক্লিক করুন:

আমাদের বরিশাল ডটকম -এ প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
(মন্তব্যে প্রকাশিত মত মন্তব্যকারীর একান্তই নিজস্ব। amaderbarisal.com-এর সম্পাদকীয় অবস্থানের সঙ্গে এসব অভিমতের মিল আছেই এমন হবার কোনো কারণ নেই। মন্তব্যকারীর বক্তব্যের বিষয়বস্তু বা এর যথার্থতা নিয়ে amaderbarisal.com কর্তৃপক্ষ আইনগত বা অন্য কোনো ধরনের কোনো দায় নেবে না।)
সড়কপথে মূল ভূখণ্ডের সঙ্গে যুক্ত হচ্ছে ভোলা, অনুমোদন দিলেন প্রধানমন্ত্রী
হুমকিতে লক্ষাধিক মানুষ: কুয়াকাটার বেড়িবাঁধে ভাঙন
শপথ নিলেন চার মন্ত্রী ও দুই প্রতিমন্ত্রী
মন্ত্রিসভায় যুক্ত হচ্ছেন পার্থসহ চারজন, রাতে শপথ
বরিশালের ১৯ ইউনিয়ন পরিষদে প্রশাসক নিয়োগ
Recent: Mayor Hiron Barisal
Recent: Barisal B M College
Recent: Tender Terror
Kuakata News

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
আমাদের বরিশাল ২০০৬-২০২০

প্রকাশক ও নির্বাহী সম্পাদক: মোয়াজ্জেম হোসেন চুন্নু, সম্পাদক: রাহাত খান
৪৬১ আগরপুর রোড (নীচ তলা), বরিশাল-৮২০০।
ফোন : ০৪৩১-৬৪৫৪৪, ই-মেইল: hello@amaderbarisal.com