ভয়াবহ লোডশেডিংয়ে দিশেহারা বরিশাল নগরবাসী। দিন-রাত মিলিয়ে ৮-১০ বার হচ্ছে লোডশেডিং। বিদ্যুৎ থাকছে না ১০ থেকে ১১ ঘণ্টা । এতে ব্যাহত হচ্ছে স্বাভাবিক জীবনযাত্রা। সবচেয়ে বেশি ভোগান্তিতে শিশু, বয়স্ক ও শিক্ষার্থীরা। নগরীতে ১০০ মেগাওয়াট চাহিদা থাকলেও অর্ধেক পাচ্ছে বলে জানিয়েছে বিদ্যুৎ বিভাগ।
জুলাইয়ের প্রথম থেকেই বরিশাল নগরীতে শুরু হয় তীব্র লোডশেডিং। একবার লোডশেডিংয়ে এক ঘণ্টা থেকে দেড় ঘণ্টা পর্যন্ত বিদ্যুৎ থাকে না নগরীর বিভিন্ন এলাকায়।
প্রতিদিন গড়ে ১০ থেকে ১১ ঘণ্টা পর্যন্ত বিদ্যুৎ না থাকায় চরম দুর্ভোগে নগরবাসী। ব্যাহত হচ্ছে আদালতের বিচারিক কার্যক্রম, শিক্ষার্থীদের পড়াশোনা ও ব্যবসা-বাণিজ্য।
গভীর রাতে দীর্ঘ সময় বিদ্যুৎ না থাকায় ঘুমাতে পারছেন না অনেকেই। অতিরিক্ত লোডশেডিংয়ে স্থানীয় পত্রিকা ছাপায় বিঘ্ন ঘটছে বলে জানান সংবাদকর্মীরা।
বরিশাল ওজোপাডিকো লিমিটেডের নির্বাহী প্রকৌশলী মো. মঞ্জুরুল ইসলাম বলেন, ‘দেড় লাখ গ্রাহকের বরিশাল সিটিতে বিদ্যুতের চাহিদা ১০০ মেগাওয়াট। কিন্তু পাওয়া যাচ্ছে মাত্র অর্ধেক।’
অবিলম্বে লোডশেডিং বন্ধ ও নিরবচ্ছিন্ন বিদ্যুৎ সরবরাহ নিশ্চিতের দাবি নগরবাসীর।
আমাদের বরিশাল ডটকম -এ প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
(মন্তব্যে প্রকাশিত মত মন্তব্যকারীর একান্তই নিজস্ব। amaderbarisal.com-এর সম্পাদকীয় অবস্থানের সঙ্গে এসব অভিমতের মিল আছেই এমন হবার কোনো কারণ নেই। মন্তব্যকারীর বক্তব্যের বিষয়বস্তু বা এর যথার্থতা নিয়ে amaderbarisal.com কর্তৃপক্ষ আইনগত বা অন্য কোনো ধরনের কোনো দায় নেবে না।)
লিজ নেওয়ার পর মামলা দিয়ে দখল: বরিশালে বেহাত সরকারের হাজার কোটি টাকার জমি
১০ ঘণ্টা পর বরিশালে বাস চলাচল স্বাভাবিক, অবরোধে চরম ভোগান্তি