Current Bangladesh Time
Thursday October ১, ২০২৬ ৬:৪১ AM
Barisal News
Latest News
Home » কাউখালী » পিরোজপুর » কাউখালী থানা পরিদর্শনে বরিশাল রেঞ্জের ডিআইজি, সেবা নিশ্চিতকরণে নির্দেশনা
৫ September ২০২৬ Saturday ১২:১৬:৫৯ AM
Print this E-mail this

কাউখালী থানা পরিদর্শনে বরিশাল রেঞ্জের ডিআইজি, সেবা নিশ্চিতকরণে নির্দেশনা


কাউখালী (পিরোজপুর) প্রতিনিধি

পিরোজপুরের কাউখালী থানা পরিদর্শন করেছেন বরিশাল রেঞ্জের ডিআইজি মো. জুলফিকার আলী হায়দার। এ সময় থানায় আগত সেবাপ্রত্যাশীদের দ্রুত ও মানসম্মত সেবা নিশ্চিত করা, আইনশৃঙ্খলা পরিস্থিতি জোরদার এবং মাদকবিরোধী অভিযান আরও ত্বরান্বিত করার ওপর গুরুত্বারোপ করেন তিনি।
শুক্রবার (৪ সেপ্টেম্বর) ডিআইজি কাউখালী থানায় পৌঁছালে পিরোজপুরের পুলিশ সুপার মোহাম্মদ মনজুর আহমেদ সিদ্দিকী তাঁকে উষ্ণ অভ্যর্থনা জানান। পরে জেলা পুলিশের একটি সুসজ্জিত ও চৌকস দল তাঁকে গার্ড অব অনার প্রদান করে।
পরিদর্শনকালে ডিআইজি থানার গুরুত্বপূর্ণ রেজিস্ট্রারপত্র পর্যালোচনা করেন এবং কর্মকর্তা ও পুলিশ সদস্যদের দৈনন্দিন কার্যক্রম পর্যবেক্ষণ করেন। এ ছাড়া মালখানা, হাজতখানা ও সরকারি অস্ত্রাগার সরেজমিনে পরিদর্শন করেন তিনি।
পরিদর্শন শেষে তিনি থানায় আগত সেবাপ্রত্যাশীদের দ্রুত ও মানসম্মত সেবা প্রদান নিশ্চিত করতে নির্দেশনা দেন। নারী, শিশু, বয়স্ক ও প্রতিবন্ধী সার্ভিস ডেস্কের মাধ্যমে সেবার গুণগত মান বাড়ানো, সরকারি সম্পদের সঠিক ব্যবহার ও সংরক্ষণ এবং নিয়মিত টহল জোরদারের ওপর গুরুত্বারোপ করেন।
এ সময় পরোয়ানা তামিল, মাদকবিরোধী অভিযান ত্বরান্বিত করা এবং বিট পুলিশিং কার্যক্রমকে আরও গতিশীল করার নির্দেশনাও দেন ডিআইজি।
পরিদর্শনকালে পিরোজপুর জেলা পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

সম্পাদনা: আমাদের বরিশাল ডেস্ক

শেয়ার করতে ক্লিক করুন:

আমাদের বরিশাল ডটকম -এ প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
(মন্তব্যে প্রকাশিত মত মন্তব্যকারীর একান্তই নিজস্ব। amaderbarisal.com-এর সম্পাদকীয় অবস্থানের সঙ্গে এসব অভিমতের মিল আছেই এমন হবার কোনো কারণ নেই। মন্তব্যকারীর বক্তব্যের বিষয়বস্তু বা এর যথার্থতা নিয়ে amaderbarisal.com কর্তৃপক্ষ আইনগত বা অন্য কোনো ধরনের কোনো দায় নেবে না।)
বরিশাল সিটি নির্বাচন: বিএনপিতে হেভিওয়েটদের লড়াই, একক প্রার্থী নিয়ে মাঠে জামায়াত— ‘ফ্যাক্টর চরমোনাই’
বরিশালের যেসব নদীতে বড় লঞ্চ চলত সেগুলো এখন ‘মরা খাল’
বরিশালে নাশকতার বৈঠকের অভিযোগে আ.লীগের ১২ নেতাকর্মী আটক
বরিশালে আ.লীগের ঝটিকা মিছিলে চাপ বাড়ছে পুলিশের
ঢাকা-বরিশাল-পটুয়াখালী: মহাসড়কের ২৯ কিমিতে খানাখন্দ
Recent: Mayor Hiron Barisal
Recent: Barisal B M College
Recent: Tender Terror
Kuakata News

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
আমাদের বরিশাল ২০০৬-২০২০

প্রকাশক ও নির্বাহী সম্পাদক: মোয়াজ্জেম হোসেন চুন্নু, সম্পাদক: রাহাত খান
৪৬১ আগরপুর রোড (নীচ তলা), বরিশাল-৮২০০।
ফোন : ০৪৩১-৬৪৫৪৪, ই-মেইল: hello@amaderbarisal.com